ও বিধান অনুযায়ীই চলছে। কাজেই মৃত ব্যক্তিদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনার দাবী নিতান্তই বোকামী । ওদের মৃত পূর্বপুরুষদেরকে আল্লাহ তায়ালা কেন তার নির্ধারিত সময়ের আগে জীবিত করবেন? এর মাধ্যমে ওরা কি মৃতকে পুনরায় জীবিত করার আল্লাহর ক্ষমতার পরীক্ষা, করতে ‘চায়? আল্লাহ তায়ালা কি তার সৃষ্টির নিয়ম অনুসারী প্রতি মুহুর্তে তাদের চোখের সামনেই সৃষ্টি করছেন না? তাই বলা হচ্ছে, ‘তুমি বলে দাও, আল্লাহ তায়ালাই অতপর তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করবেন এই অলৌকিক ঘটনাই তারা নিজেদের পূর্বপুরুষদের ক্ষেত্রে দেখতে চায়। অথচ এই | অলৌকিক ঘটনাই প্রতিনিয়ত তাদের চোখের সামনে ঘটছে। একমাত্র আল্লাহ তায়ালাই মানুষকে জীবন দান করেন, এক মাত্র তিনিই তার মৃত্যু ঘটান । যদি তাই হয়, তাহলে তিনি মানুষফে পুনরায় জীবিত করে কেয়ামতের দিন একত্রিত করলে এতে আশ্চর্যের কী আছে? এ ব্যাপারে সংশয় সন্দেহেরও কিছু নেই ৷ কারণ এর নযীরতো তারা সচক্ষেই দেখছে । কিন্তু অধিকাংশ মানুষ জানতে চায় না, বুঝতে চায় না। - এরপর বলা হচ্ছে, ‘আসমান ও যমীনের রাজত্ব আল্লাহরই .....' যেহেতু গোটা সৃষ্টিজগতের একচ্ছত্র মালিকানা ও কর্তৃত্ব একমাত্র আল্লাহরই ৷ তাই সব কিছুই তার করায়ত্ত । তিনিই সব কিছুর সৃষ্টা এবং তিনিই যে কোনো কিছু পুনরায় সৃষ্টি করতে পারেন। ক্ফ্মোমতেকস ময়দানে কাফ্ষের ও মোনমেনদেকর অবস্থা কেয়ামতের দৃশ্য বর্ণনা করে বলা হচ্ছে, ‘যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন বাতিলপষ্থীরা ৷" (আয়াত ২৭-২৮) প্রথম আয়াতেই বাতিল পদ্থীদের পরিণতির কথা উল্লেখ করা হয়েছে।'যে দিনটির তড়িৎ আগমনের জন্যে তারা অধীর আগ্রহে প্রহর গুণছিলো আজ সেদিনটিতেই তারা. সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হবে । আয়াতের বর্ণনাভঙ্গির মাধ্যমে আমাদের সামনে যে দৃশ্যটি প্রতিভাত হয়ে ওঠে তাতে আমরা একটা বিরাট ময়দান দেখতে পাই । সেখানে এই গ্রহের বাসিন্দারা দলে দলে একত্রিত হচ্ছে। তারা একেক দলে বিভক্ত হয়ে নতজানু অবস্থায় ভয়ানক এক হিসাবের অপেক্ষায় বসে আছে। একই ময়দানে এতো বিরাট সংখ্যক লোকদের সমাগমই এক ভয়ানক দৃশ্যের অবতারণা করবে । তাছাড়া যখন দেখা যাবে, মানুষ দলে দলে নতজানু হয়ে বসে; তখন সে দৃশ্যও মনে ভীতির সৃষ্টি করবে৷ এরপর রয়েছে হিসাব নিকাশের আতংকময় মুহূর্ত । এর চেয়েও মারাত্মক ও আতঙ্কময় মুহূর্ত হচ্ছে পরাক্রান্ত ও প্রতাপশালী আল্লাহর সামনে হাযির হওয়ার মুহূর্তটি। এই মহূর্তে সেই সকল লোকেরা উপস্থিত হবে যারা আল্লাহর অসংখ্য নেয়ামত ভোগ করেছে, কিন্তু কোনোদিন তার শুকরিয়া আদায় করেনি। এই শ্বাসরুদ্ধকর মুহূর্তে অপেক্ষমান জনস্রোতের উদ্দেশ্যে এই ভাষায় ঘোষণা আসবে, ‘আজ তোমাদের কর্মের প্রতিফল দেয়া হবে । আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে ৷" (আয়াত ১৮-১৯) অর্থাৎ এই আমলনামায় ছোট খাট সব কিছুই লিপিবদ্ধ করা হয়েছে ' কোনো কিছুই বাদ দেয়া হয়নি অথবা ভুল করা হয়নি । কারণ, সব কিছুই আল্লাহর জ্ঞানের আওতায় রয়েছে। কাজেই তার দৃষ্টির অন্তরালে কোনো কিছু থাকতে পারে না । তার জ্ঞানের বাইরেও কিছু থাকতে পারে না। এরপর বিভিন্ন জাতি ও গোষ্ঠীর এই বিশাল জনসমুদ্বকে দুটো দলে বিভক্ত করা হবে! একটি দল হবে ঈমানদারদের আর একটি দল হবে কাফেরদের । অর্থাৎ একটি দল হচ্ছে ‘হেযবুল্লাহ’ বা আল্লাহর দল আর অপরটি হচ্ছে, 'হেযবুশ্ শয়তান’ বা শয়তানের দল । কেবল এই দুটো দলের সাথেই যুক্ত হবে উপস্থিত শতধাবিভক্ত জাতি, ধর্ম ও বর্ণের লোকগুলো । বলা হয়েছে, যিন্পলাল ১৮তম তভ ls 5 Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।