তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত মুসলমানরা আল্লাহর একনিষ্ঠ আনুগত্য ও একক এবাদাত করুক এটা অমুসলিমরা কখনো পছন্দ করে না । মুসলমানরা তাদের সাথে যতোই কোমল ও বিনত্র আচরণ করুক, তাতেও তারা সন্তুষ্ট হবে বলে আশা করা যায় না। কাজেই মুসলমানদেরকে আল্লাহর এবাদাত ও তার একনিষ্ঠ আনুগত্য চালিয়ে যাওয়া উচিত কাফেরদের সন্তোষ অসন্তোষের তোয়াক্কা করা উচিত নয়। কেননা তারা কোনোদিনও সন্তুষ্ট হবে না। এরপর আল্লাহর এমন কয়েকটা গুণ বর্ণনা করা হচ্ছে, যা আল্লাহ তায়ালার একনিষ্ঠ এবাদাত ও আনুগত্যের সাথে সংগতিপূর্ণ- ‘তিনি উচ্চমৰ্যাদাশালী, আরশের অধিপতি । নিজের বান্দাদের মধ্য থেকে যার কাছে ইচ্ছে অর্থাৎ একমাত্র তিনিই উচ্চমর্যাদাশালী এবং সর্বোচ্চ আরশের মালিক । তিনিই তার সেই বিধান তীর মনোনীত বান্দার কাছে পাঠান, যা অস্তর ও আত্মাকে পুনরুজ্জীবিত করে । এটা আসলে রেসালাত ও ওহীর দিকে ইংগিত । তবে যে বাচনভংগী এখানে অবলম্বন করা হয়েছে, তাতে ওহীর সুষ্ঠু পরিচয় নিহিত রয়েছে। সেটা হলো, ওহী মানবজাতির আত্মা ও জীবনী শক্তির উৎস, আর এই ওহী নির্বাচিত ব্যক্তিদের কাছে পাঠানো হয় ওপর থেকে । এই কথাগুলোর সবই আল্লাহর উল্লেখিত গুণ ‘আল-আলী’ ও ‘আল কাবীর’ (বড় ও উচ্চ)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ । ক্লসূন্পদের দায়িত্ব ও কর্তব্য এরপর বলা হচ্ছে যে, ওহী নাযিল করার জন্যে যে.বান্দাদেরকে মনোনীত করা হয়, তাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো সতর্ক করা । ‘যেন সে মহামিলনের দিন সম্পর্কে সতর্ক করে ।' এই দিন সমগ্র মানবজাতি একত্রিত হবে। পৃথিবীতে তারা যা কিছু করেছে, তাও প্রকাশিত হবে, মানুষ, জ্বিন, ফেরেশতা ও সমস্ত সৃষ্টি সেদিন একত্রিত হবে এবং মহান, আল্লাহর সামনে হিসাব দিতে জমায়েত হবে। বস্তুত ‘তালাক’ শব্দের সব অর্থের আলোকেই এটা সম্মেলন ও সাক্ষাতের দিন। তাছাড়া এটা আত্মপ্রকাশেরও দিন । কোনো পর্দা, ঢাকনা, বা গোপনীয়তা ছাড়াই এদিন সবাই আত্মপ্রকাশ করবে । ‘সেদিন তারা সবাই আত্মপ্রকাশ করবে। আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকবেনা ৷” বস্তুত কোনো সময়ে এবং কোনো অবস্থাতেই কোনো কিছু আল্লাহর চোখের আড়াল হয় না। এ দিন ছাড়া অন্যান্য দিন কেউ ভাবতে পারে যে, তাকে ও তার কাজ কর্মকে কেউ দেখতে পায় না। কিন্তু কেয়ামতের দিন কেউ এ রকম ভাববে না। সবাই ভাববে যে, আজ আর কোনো কিছু লুকানোর উপায় নেই । সবকিছুই প্রকাশিত । এমনকি চিন্তা ও কল্পনার পর্দাও সরে যাবে। সেদিন বড় বড় অহংকারীরাও নিজের ক্ষুদ্রত্ব উপলদ্ধি করবে এবং সবাই বিনয়ী বান্দা হিসাবে আত্মপ্রকাশ করবে । সেদিন আল্লাহ্‌ তায়ালাই হবেন একমাত্র সর্বময় শাসক ও দন্ডমুন্ডের মালিক । তিনি সব সময়ই একক সর্বময় কর্তা । তবে কেয়ামতের দিন তার এই কর্তৃত্ব সবার চোখের সামনে সচ্ছ স্পষ্ট হয়ে ধরা দেবে। সকল নাস্তিক ও সকল বলদপীঁ এটা বুঝবে সবাই নীরব ও নিস্তব্ধ হয়ে দাড়িয়ে থাকবে । একটা গুরুগন্ভীর আওয়ায ধ্বনিত হবে যে, ‘আজ রাজত্ব কার? একমাত্র পরাক্রমশালী এক ও অদ্বিতীয় আল্লাহর ৷ নিজেই প্রশ্ব করবেন আর নিজেই উত্তর দেবেন। কেননা সেদিন তিনি ছাড়া আর কোথাও কোনো প্রশ্বকারী ও উত্তর দাতা থাকবে না। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।