এই শাশ্বত ও চিরস্তন মূলনীতির পাশাপাশি মানুষের অস্থির চিত্তের প্রসংগ আলোচিত হচ্ছে। এই অস্থির চিত্রের খেয়াল খুশীকে অনেকেই দেবতার মর্যাদা দিয়ে থাকে। ফলে তারা সঠিক পথ থেকে দূরে সরে পড়ে এবং কখনও তাদের ভাগ্যে হেদায়াত জোটেনা। তাই বলা হচ্ছে, ‘তুমি কি তার প্রতি লক্ষ্য করেছো যে তার খেয়াল খুশীকে স্বীয় মাবুদ সাব্যস্ত স্থির করেছে?..(আয়াত ২৩) এখানে অপূর্ব বর্ণনাভংগির মাধ্যমে পবিত্র কোরআন শাশ্বত মূলনীতি থেকে বিচ্যুত হওয়ার পর মানব মনের অবস্থা চিত্রায়িত করছে। আয়াতে বলা হয়েছে যে, মানুষ যখন এই শাশ্বত মূলনীতি ত্যাগ করে নিজের খেয়াল খুশীর দাসত্ব লিপ্ত হয়ে তখন সে তার আচার আচরণ, চিন্তা-চেতনা এবং অনুরাগ অনুভূতি এই অস্থির চিত্তের খেয়াল খুশীরই অধীন হয়ে পড়ে। তার গোটা সত্বা এই প্রভুর আজ্ঞাবহ হয়ে পড়ে । তাই বিস্বয়মাখা কণ্ঠে প্রশ্ন করা হচ্ছে, ‘তুমি কি সেই লোককে দেখেছো, যে নিজের খেয়াল খুশীকে মাবুদ বানিয়ে নিয়েছে অর্থাৎ এই আজব ও অদ্ভূত মানুষটিকে দেখেছো কি? এমন মানুষ কখনও হেদায়াত লাভ করতে পারে না, আল্লাহর রহমত লাভ করতে পারে না। হেদায়াতকে স্থান দেয়ার মত্তে হৃদয় তার মাঝে নেই । সে তো রোগাক্রান্ত ও অস্থির চিত্তের আজ্ঞাবহ দাস। তাই বলা হয়েছে। ‘আল্লাহ্ তায়ালা জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, । অৰ্থাৎ সে পথভ্রষ্টতা গোমরাহীর উপযুক্ত জেনেই তাকে গোমরাহ করেছেন, পথভ্রষ্ট করেছেন। অথবা তিনি সঠিক অবস্থা জানার পর তাকে খেয়াল খুশীমতো চলা থেকে বিরত রাখেননি । এটাও এক ধরনের বিপথগামিতা। এই বিপথগামিতার উপযুক্ত বলেই আল্লাহ তায়ালা তার সাথে এই আচরণ করেছেন, ‘তার কান ও অন্তরে মোহর এটে দিয়েছেন এবং তার চোখের ওপর পর্দা রেখেছেন' এর ফলে তার হৃদয়ে আলো প্রবেশের সকল পথ বন্ধ হয়ে গেছে। চিন্তা ভাবনার সকল শক্তি লোপ পেয়েছে আর সে কারণেই সৈ নিজ খেয়াল খুশীর দাসে পরিণত হয়ে পড়েছে। ‘এমন লোককে আল্লাহর পর আর কে পথ দেখাতে পারে?............. | কারণ হেদায়াতের মালিক একমাত্র আল্লাহ তায়ালা ৷ তিনি ব্যতীত আর কেউ হেদায়াত ও গোমরাহীর মালিক নয়। এমনকি তার মনোনীত রসূলরাও নন। এটা একাস্তই তাঁর ব্যাপার ! এরপর বলা হয়েছে, ‘তোমরা কি চিন্তা ভাবনা করা না? তারা সতর্ক হয়, সজাগ হয়। প্রবৃত্তির দাসত্বের শৃংখল থেকে মুক্ত হয় এবং সুস্থির ও সুস্পষ্ট নীতির | অনুসারী হয়, এর ফলে কখনও লক্ষ্যম্যুত হয় না। ‘তারা বলে, আমাদের পার্থিব জীবনই তো শেষ, আমরা মরি ও বাঁচি.. ।' (আয়াত ২৪-২৭) আলোচ্য সূরায় এই শেষ পর্বে পরকাল, পুনর্জন্ম ও পুনরুথান সম্পর্কে মোশরেকদের মস্তব্য উল্লেখ করে তাদের সৃষ্টি রহস্যের আলোকেই এর উত্তর দেয়া হয়েছে। কারণ, মানব সৃষ্টি রহস্য তাদের চোখের সামনেই রয়েছে। একে অস্বীকার করার উপায় নেই । এরপর কেয়ামতের দৃশ্য বর্ণনা করা হয়েছে এবং কেয়ামতের দিন তাদের কী অবস্থা দাড়াবে এর একটা চিত্র তুলে ধরা হয়েছে, যদিও কেয়ামত এখনও আসেনি । কিন্তু কোরআন তার নিজস্ব বর্ণনাভংগির মাধ্যমে সেটাকে দৃশ্যমান ও মূর্ত করে তুলেছে যেন গোটা দৃশ্য চোখের সামনে ভাসছে। সূরার সমাপ্তি ঘটেছে আল্লাহর প্রশংসার মাধ্যমে । তার তাওহীদ ঘোষণার মাধ্যমে, তার শ্রেষ্ঠত্ব ও মাহত্মা বৰ্ণনার মাধ্যমে এবং তার অসীম ক্ষমতা ও কর্তৃত্বের বর্ণনার মাধ্যমে । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।