তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে, ‘এটা মানুষের জন্যে জ্ঞানের কথা এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্যে হেদায়াত ও রহমত ।' (আয়াত ২০) এখানে পবিত্র কোরআনকে ‘জ্ঞানের কথা' বলে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ এর মাধ্যমে মানুষ চলার পথ খুঁজে পায়, আঁধারে আলোর সন্ধান পায়। এই কোরআন হেদায়াত ও রহমতের ভান্ডার । এই ভান্ডার থেকে কেবল তারাই লাভবান হতে পারে যাদের মনে বিশ্বাস রয়েছে, ঈমান রয়েছে, আস্থা রয়েছে; যাদের মনে কোনো সংশয় সন্দেহ নেই এবং কোনো দ্বিধা দ্বন্্ব নেই । মনে যখন বিশ্বাসের সৃষ্টি হয়, আস্থার সৃষ্টি হয় তখন মানুষ নিজের চলার পথ খুঁজে পায় এবং পথে চলতে গিয়ে কোনো হোঁচট খায় না, পা টলে না, লক্ষ্যচ্যুত হয় না। কারণ তখন তার চোখের সামনে রাস্তা থাকে পরিস্কার, দিগস্ত থাকে উজ্জ্বল, লক্ষ্য থাকে সুস্পষ্ট, আর সে কারণেই পবিত্র কোরআন তার জন্যে হয় হেদায়াত ও আলোর দিশারী । ন্যায় ও অন্যায্সের মানদন্ড উপরের আলোচনায় আমরা জানতে পারলাম, কাফের ও আল্লাহদ্রোহী লোকেরা পরস্পর বন্ধু ও সহযোগী । অপরদিকে যারা ধর্মপ্রাণ ও ঈমানদার, তাদের অভিভাবক ও সহায়ক হচ্ছেন আল্লাহ তায়ালা । আমরা আরও জানতে পেলাম যে, কোরআন কেবল এই ঈমানদার লোকদের জন্যেই জ্ঞান, হেদায়াত ও রহমতের উৎস । এই আলোচনার পর এখন ধার্মিক ও অধার্মিক এবং সৎ ও অসৎ লোকদের পার্থক্য তুলে ধরা হচ্ছে। এই উভয় শ্রেণী যে আল্লাহর মানদন্ডে কখনও সমান হতে পারে না সে কথা বলা হয়েছে কারণ আল্লাহ তায়ালা ন্যায় ও সত্যের ভিত্তিতে এই জগত সৃষ্টি করেছেন। তাই জগত সৃষ্টির বুনিয়াদই হচ্ছে ন্যায় ও সত্য । কাজেই তিনি ন্যায় ও অন্যায় এবং সৎ ও অসৎকে একই পর্যায়ে রাখতে পারেন না। আয়াতে সে কথা বলা হয়েছে, ‘যারা দু্ধর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে, আমি তাদেরকে সেই লোকদের মতো করে দেবো, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মৃত্যু সমান হবে? তাদের ৷" (আয়াত ২১-২২) আলোচ্য আয়াতে যাদের কথা বলা হয়েছে তারা হয়তো এঁশী গ্রন্থের অনুসারী সম্পৃদায়ভুক্ত ৷ অর্থাৎ ইহুদী ও খৃষ্টান ধর্মাবলম্বী লোকজন । এরা এশী গ্রন্থের অনুশাসন অমান্য করে পাপাচারে লিপ্ত হয়ে পড়েছে। কিন্তু তারপরও নিজেদের ধার্মিক ও ঈমানদার মনে করতে থাকে, নিজেদের সৎলোকদের সমপর্যায়ের মনে করতে থাকে এদের বিশ্বাস যে ইহকাল ও পরকালে তাদের অবস্থা ধার্মিক ও সতৎলোকদের মতোই হবে। আলোচ্য আয়াতের আর একটি ব্যাখ্যা হতে পারে যে, এখানে সাধারণভাবে সবার কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর বিচারে সকল যুগের সৎ ও অসৎ এবং ধার্মিক ও অধার্মিক কেমন হবে সে কথা বলা হয়েছে। এই হিসেবে বলা যায় যে, আল্লাহর মানদন্ডে ধার্মিক ও অধার্মিক এবং সৎ ও অসৎ লোকেরা কখনও এক হতে পারে না। ইহকালেও না এবং পরকালেও না। কারণ এমনটি করা হলে সেটা হবে ন্যায় বিরোধী, সত্যের বিরোধী । অথচ এই ন্যায় ও সত্যের ওপর ভিত্তি করেই গোটা জীবন ও জগত টিকে আছে। এই ন্যায় ও সত্যের দাবী হচ্ছে, সৎ ও অসৎ এবং ধার্মিক ও অধার্মিকদের মাঝে পার্থক্য করা, তাদেরকে এক দলভূক্ত মনে না করা । উভয় শ্রেণীর প্রত্যেককে যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়া এবং কোনো প্রকার অবিচার না করা । সত্য ও ন্যায়ের এই মূলনীতির কথা পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে। কারণ এটা ইসলামী আকিদা বিশ্বাসের মূল ভিত্তি এবং এর ওপরই ভিত্তি করে এই আকিদা বিশ্বাস সংক্রান্ত যাবতীয় বিষয়, জীবন ও জগত সংক্রান্ত বিষয় দাড়িয়ে আছে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।