অর্থাৎ তাদেরকে যে শরীয়ত দান করা হয়েছিলো তা ছিলো চূড়ান্ত ও সুস্পষ্ট । তাতে কোনো অস্পষ্টতা ছিলো না, কোনো বক্রতা ছিলো না এবং কোনো ক্রটি বিচ্যুতি ছিলো না । এই জাতীয় | | সুস্পষ্ট একটি বিষয়ে তাদের মতবিরোধ করার কোনো কারণ ছিলো না, অথচ তারা মতবিরোধ করেছে; আর এই মতরিরোধ কোনো অস্পষ্টতার কারণে হয়নি এবং কোনো অজ্ঞতার কারণেও হয়নি । বরং জেনে বুঝে তারা এই মতবিরোধ করেছে । তাই বলা হয়েছে ‘অতপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক জেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি অর্থাৎ তারা পরস্পর শত্রুতা, হিংসা বিদ্বেষের কারণে জেনে বুঝে এই মতবিরোধে লিপ্ত হয়। ফলে তাদের হাত থেকে নবুওত ও নেতৃত্বের ঝান্ডা ছিনিয়ে নেয়া হয়। তাদের ফয়সালা আল্লাহর হাতে চলে যাক, পরকালে তিনিই তাদের বিচার করবেন । তাই বলা হয়েছে, তারা যে বিষয়ে মতভেদ করতো, তোমার পালনকর্তা কেয়ামতের দিন তার ফয়সালা করে দেবেন।' এরপর আল্লাহ তায়ালা পৃথিবীর বুকে নবুওত ও নেতৃত্বের জন্যে নতুন নবী নির্বাচিত করেন। যে নবী আল্লাহর নির্দেশ অনুযায়ী ও শরীয়ত অনুযায়ী মানব সমাজের নেতৃত্ব দেবেন। এখানে তার ব্যক্তিগত খেয়াল খুশীর কোনো সুযোগ থাকবে না । তাই বলা হয়েছে, ‘এরপর আমি তোমাকে রেখেছি দ্বীনের এক বিশেষ শরীয়তের ওপর ...... ৷" (আয়াত ১৮) অর্থাৎ দুটোর যে কোনো একটি হবে। হয় আল্গাহর শরীয়ত বা বিধান মোতাবেক জীবন চলবে । অথবা ব্যক্তির খেয়াল খুশীমতো তা চলবে ৷ তৃতীয় কোনো পন্থা নেই, শরীয়ত ও মানুষের খেয়াল খুশীর মধ্যবর্তী কোনো পন্থা নেই । যদি কেউ আল্লাহর শরীয়তকে ত্যাগ করে তাহলে বুঝতে হবে যে, সে দ্বীন থেকে বের হয়ে গেছে। কেননা ব্যক্তিগত খেয়াল খুশীমতো বাইরে যা কিছু আছে তা সবই মনগড়া ও অজ্ঞতাপূৰ্ণ ৷ এখানে আল্লাহ তায়ালা তার রসূলকে অজ্ঞ লোকদের খেয়াল খুশীর অনুসরণ না করতে নির্দেশ দিচ্ছেন। কারণ, তারা কেউ তাকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবে না । তারা একে অপরের সহযোগী । কিনতু তারপরও তারা তীর কোনোই ক্ষতি করতে পারবে না। কারণ স্বয়ং আল্লাহ তায়ালা হচ্ছেন তীর বন্ধু ও সহায়ক তাই বলা হচ্ছে, ‘আল্লাহর সামনে তারা কেউ তোমার কোনো উপকারে আসবেনা RSE ERE SE LE EAA EE Cs র পথনির্দশনা করছে। এখানে যা কিছু বলা হয়েছে, তারপর আর কিছু বলার প্রয়োজন থাকে না। অর্থাৎ আল্লাহর শরীয়ত এক ও অভিন্ন । মানবজাতির জন্যে এই শরীয়তই একমাত্র মনোনীত জীবন বিধান । এর বাইরে যা কিছু আছে তা সবই মনগড়া, যার উৎস হচ্ছে অজ্ঞতা ৷ কাজেই যারা ইসলামী দাওয়াতের ধারক ও বাহক তারা এক মাত্র আল্লাহর শীরয়তেরই অনুসরণ করবে এবং অন্যান্য সকল মনগড়া মতবাদ আদর্শ ত্যাগ করবে । তারা যেন কখনও এই শরীয়ত থেকে বিচ্যুত হয়ে অন্য কোনো মতবাদের অনুসরণ না করে। কারণ যারা এসব মনগড়া মতবাদের সৃষ্টা ও ধারক, তাদের কেউ আল্লাহর হাত থেকে কাউকে রক্ষা করতে পারবে না । তবে তারা আল্লাহর শরীয়তের বিরুদ্ধে এক্যবদ্ধ । কাজেই তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা আশা করা বাতুলতা মাত্র । তারা কারো কোনো ক্ষতিও করতে পারবে না। কারণ, যারা আল্লাহর দ্বীনের ওপর টিকে থাকবে তাদেরকে আল্লাহই রক্ষা করবেন আল্লাহর সামনে অন্য কারো কোনে৷ ক্ষমতা নেই। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।