তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এর দ্বারা মোমেনের বুকটা বড় হয়ে যায় । তার মনোবল বেড়ে যায় । ব্যক্তিগত ও গোষ্ঠীগত অনাচার ও অত্যাচার হাসিমুখে সয়ে নেয়। কারও প্রতি কোনো দুর্বলতা প্রকাশ করে না, কোনো বিরক্তি প্রকাশ করে না। কারণ, সে আদর্শের দিক থেকে বড়, মনের দিক থেকে বড় এবং শক্তির দিক থেকে বড় । সে হেদায়াতের মশালবাহী, তার হাতে রয়েছে মৃতসঞ্জীবনী । তার কাজের জন্যে সে নিজে দায়ী । অন্য কারো অপরাধের ভাগী সে হবে না। সর্বশেষ বিচার আল্লাহর হাতে৷ তারই কাছে সকলকে ফিরে যেতে হবে। ইসলামে নেতৃত্ব ও তার অভিন্ন জীবন ব্যবস্থা এরপর মানবতার জন্যে ঈমানী আদর্শে বলীয়ান নেতৃত্বের আলোচনা করা হচ্ছে এবং পরিশেষে এই নেতৃত্বের ভিত্তি ইসলামী আদর্শের ওপরই রাখা হয়েছে। বনী ইসরাঈলের মতবিরোধের কথা বলা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কেতাব, শাসন ক্ষমতা ও নবুওত লাভের পর তারা এই মতবিরোধে লিপ্ত হয়েছে। ফলে নেতৃত্ব ও শাসনের ঝান্ডাও সর্বশেষ নবীর হাতে অর্পণ করা হয়। অথচ তিনি তখনও মক্কায়ই রয়েছেন এবং এখনও তিনি বিরোধিতা ও প্রতিরোধের মুখেই রয়েছেন। এর দ্বারা যে বিষয়টি বুঝানো হয়েছে, তা হলো ইসলামী দাওয়াতের প্রকৃতি সকল যুগেই এক ছিলো এবং নবী রসূলদের দায়িত্বও সকল যুগে একছিলো। তাই বলা হয়েছে, ‘আমি বনী ইসরাঈলকে কেতাব, রাজত্ব ও নবুওত দান করেছিলাম এবং তাদেরকে পরিচ্ছন্ন ৷ (আয়াত ১৬-২০) রসূলুল্লাহ (স.)-এর আগমনের পূর্বে নেতৃত্ব ছিলো বনী ইসরাঈলদের হাতে । তখনকার যুগে এশী মতাদর্শের ধারক বাহক তারাই ছিলো। এই আদশ্য ছিলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আগত কাজেই এই মতাদর্শের অনুসরণ ব্যতীত মানুষের অন্য কোনো উপায় নেই । কারণ, পৃথিবীর বুকে যে নেতৃত্ব চলছিলো তা সল্পূর্ণ মনগড়া, ভ্রান্ত ও অসম্পূর্ণ । যেহেতু আল্লাহ তায়ালাই মানুষের সৃষ্টিকর্তা, কাজেই মানুষের উপযোগী জীবনবিধান একমাত্র তিনিই দিতে পারেন। একমাত্র তিনিই দিতে পারেন মানবীয় অজ্ঞতা, দুর্বলতা ও অসম্পূর্ণতার উর্ধের জীবনবিধান। তিনিই মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং তিনিই তাদের সম্পর্কে ভাল জানেন। ‘আমি বনী ইসরাঈলকে কেতাব, রাজত্ব ও নবুওত দান করে ছিলাম অর্থাৎ জীবন বিধান হিসেবে তাদেরকে তাওরাত দান করেছিলাম ৷ এই জীবন বিধান প্রতিষ্ঠা করার জন্যে তাদেরকে রাজত্ব দান করেছিলাম, মূসা (আ.)-এর পর থেকে নুবওতের ঝান্ডা তাদের হাতেই ছিলো । দীৰ্ঘকাল ধরে নবুওত তাদের মাঝেই সীমাবদ্ধ ছিলো । এরপর বলা হয়েছে অথাৎ নীল নদ ও ফোরাত নদীর মধ্যবর্তী যে এলাকায় তারা রাজত্‌ করতো সে এলাকা ছিলো উর্বর ও পবিত্র । সেখানে প্রচুর পরিমাণে ফলমূল ও বিভিন্ন শস্যাদি উৎপন্ন হতো । এরপর অর্থাৎ তৎকালীন যুগের সকল জাতি ও সম্পৃদায়ের মাঝে তারা শ্রেষ্ঠ ছিলো । কারণ তাদের হাতে ছিলো নবুওত ও নেতৃত্বের ঝান্ডা। আল্লাহর শরীয়ত কায়েম করার দায়িত্ব ছিলো তাদের হাতেই ৷ এই হিসেবে তারা অন্যান্যদের তুলনায় নিসন্দেহে শ্রেষ্ঠ ছিলো, বেশী মর্যাদার অধিকারী ছিলো। এরপর বলা হয়েছে, Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।