তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

অস্বীকার করার শাস্তি যন্ত্রণাদায়ক না হয়ে পারে না। 'রেজ্স্‌' হচ্ছে কঠিন শাস্তি । এই কঠিন শাস্তির হুমকি তাদের দেয়া হচ্ছে। এভাবে একই হুমকি বিভিন্ন ভাষায় পুনরাবৃত্তি করে হুমকিকে কঠোরতর রূপ দেয়া হয়েছে, যা নির্ভেজাল হেদায়াতকে প্রত্যাখ্যানকারীর জন্যে. খুবই উপযুক্ত । সৃস্টিজগতের সবক্চিছু মানুষের সেবায় নিয়োজিত প্রচন্ড আযাবের হুমকি দেয়ার পর পুনরায় কোমল ভাষা প্রয়োগ করে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে । (আয়াত ১২ ও ১৩) মানুষ একটা ক্ষুদ্র সৃষ্টি হলেও আল্লাহর পক্ষ থেকে বিপুল পরিমাণে অনুগ্রহ লাভ করেছে। তিনি তীর বহু বড় বড় সৃষ্টিকে তার অনুগত করে দিয়েছেন। সেগুলো দ্বারা সে নানাভাবে উপকৃত হয়। এ দ্বারা সে আল্লাহর প্রাকৃতিক বিধানের কিছুটা রহস্যের সন্ধান পায়। এই সমস্ত সৃষ্টি সেই বিধি অনুসারে চলে এবং অবাধ্যতা প্রদর্শন করে না। এই রহস্যের সন্ধান না পেলে মানুষ তার ক্ষুদ্র শক্তি দিয়ে প্রকৃতির কোন জিনিস দ্বারা উপকৃত হতে পারতো না। এমনকি ক্ষুদ্র মানুষ এই বিশাল প্রকৃতির বড় বড় শক্তির সাথে সহ অবস্থানও করতে পারতো না। সমুদ্র হচ্ছে প্রকৃতির এই প্রকান্ড শক্তিগুলোর অন্যতম, যাকে আল্লাহ্‌ তায়ালা মানুষের অনুগত করেছেন । মহান আল্লাহ মানুষকে এই সমুদ্রের কিছু গোপন রহস্যের সন্ধান দিয়েছেন। এই গোপন রহস্যের কিছুটা সন্ধান পেয়েছে নৌকা ৷ তাই সে তার বুকের ওপর দিয়ে তরংগমালার তোয়াক্কা না করে নির্ভয়ে চলাচল করে। ‘যেন তার ওপর তার নির্দেশে নৌকা চলাচল করে।' অর্থাৎ আল্লাহ তায়ালা সমুদ্রকে এরূপ বৈশিষ্ট্য দিয়েই সৃষ্টি করেছেন। নৌকার উপাদানকেও এরূপ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। বায়ুর চাপ, বাতাসের দ্রুততা ও মাটির মধ্যাকৰ্ষণ শক্তি এবং অনুরূপ অন্যসব প্রাকৃতিক গুণবৈশিষ্ট্য সৃষ্টি করেছেন, যা সমুদ্রকে নৌকা ও জাহাজ চলাচলের অনুকূল বানিয়েছে । তারপর মানুষকে এই সব কিছুর সন্ধান দিয়েছেন। ফলে তার পক্ষে এ দ্বারা উপকৃত হওয়া সম্ভব হয়েছে। আরো সম্ভব হয়েছে সমুদ্র দ্বারা অন্যান্য ব্যাপারেও উপকৃত হওয়া । যেমন আহার ও সৌন্দর্যোপকরণ সংগ্রহের জন্যে সমুদ্রের প্রাণী শিকার করা, অনুরূপভাবে সামুদ্রিক ভ্রমণের মাধ্যমে বাণিজ্য, জ্ঞানার্জন, বিনোদন ইত্যাদি । এভাবে আল্লাহর আরো বহু অনুগ্রহ লাভ করার পথ সুগম হয়েছে। আল্লাহ তায়ালা মানুষের জন্যে সমুদ্র ও নৌকা দুটোই অনুগত করেছেন, যাতে সে আল্লাহর অনুগ্রহ সন্ধান করে, আল্লাহর এ সব নেয়ামতের জন্যে এবং অনুগত করা ও রহস্যের সন্ধান ‘যেন তোমরা শোকর আদায় করো ৷' আল্লাহ তায়ালা এই কোরআন দ্বারা মানুষের মনকে এই কর্তব্য পালনে উদ্বুদ্ধ করছেন এবং মানুষের মাঝে ও অন্যান্য সৃষ্টির মাঝে উৎসের এঁক্য ও লক্ষ্যের এক্য রয়েছে-এ কথা বুঝিয়েছেন। সমুদ্বকে বিশেষভাবে উল্লেখ করার পর ১৩ নং আয়াতে বলা হয়েছে যে, শুধু সমুদ্র নয়, বরং আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবীর সব কিছু-সকল সম্পদ ও শক্তি মানুষের নিয়নপ্রণাধীন করে দিয়েছেন। কেননা এ সব কিছুই তার খেলাফতের আওতাধীন । ‘তোমাদের জন্যে আকাশ ও পৃথিবীর সব কিছুই নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন।' বস্তুত সৃষ্টিজগতের সব কিছু তীর কাছ থেকেই এসেছে এবং তার দিকেই ফিরে যাবে। তিনিই সব কিছুর সৃষ্টা ও পরিচালক ৷ তিনিই সব কিছুকে অনুগত করে দেন অথবা পরাক্রান্ত করে দেন। আর এই ক্ষুদ্র সৃষ্টি মানুষকে আল্লাহ তায়ালা প্রাকৃতিক রহস্যের কিছুটা জানবার যোগ্যতা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।