তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত এ ক্ষেত্রে বুদ্ধি ও বিবেকের অনেক করণীয় রয়েছে এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ হচ্ছে কতিপয় প্রাকৃতিক নিদর্শন। সেই ঈমানদার লোকদের জন্যে এ সব তাৎপর্যময় নিদর্শন, যারা দৃঢ় প্রত্যয়ী ও বুদ্ধিমান বিবেকবান । কোরআনের আয়াত দ্বারা এই সব প্রাকৃতিক নিদর্শনের সন্ধান দেয়া হচ্ছে। এতে করে মোমেনের হৃদয় উদ্দীপিত হবে। তার বিবেক জাগ্রত হবে এবং তার স্বভাব প্রকৃতিকে তার নিজ ভাষাতেই সম্বোধন করা হবে। কেননা মানুষের স্বভাব প্রকৃতির সাথে প্রাকৃতিক জগতের গভীর সম্পর্ক রয়েছে। মানুষের প্রকৃতিকে জাগিয়ে তুলতে কোরআনের আয়াত সবচেয়ে কার্যকর উপকরণ । যে ব্যক্তি কোরআনের আয়াতের ওপর ঈমান আনে না, সে অন্য কোনো উপায়ে ঈমান আনবে, তা আশা করা যায় না। কোরআনের এই সব আয়াত যাকে জাগাতে পারে না, তাকে অন্য কোনো জিনিস দ্বারা জাগানো সম্ভব নয়। (আয়াত ৬) কেননা দুনিয়ার কোনো কথাই যেমন কোরআনের কথার মতো হৃদয়গ্রাহী হতে পারে না, তেমনি প্রকৃতিতে আল্লাহর যে সৃষ্টি কুশলতার সাক্ষর রয়েছে, তাও আর কেউ দেখাতে পারেনি। আর আল্লাহর দেয়া তথ্যের মতো সুস্পষ্ট, অকাট্য, অখন্ডনীয় প্রামাণ্য ও নির্ভুল আর কোন তথ্য হতে পারে না। ‘সুতরাং তারা আল্লাহর পর ও তীর আয়াতের পর আর কোন্‌ কথায় ঈমান আনবেঃ এ পর্যায়ে যে ব্যক্তি ঈমান আনে না, সে শাস্তির হুমকি ও শাসানি ছাড়া আর কিছুর যোগ্য নয়। (আয়াত ৭-১০) সূরার ভূমিকায় বলে এসেছি যে, এই আয়াতগুলোতে মক্কার ইসলামী দাওয়াতের প্রতি মোশরেকদের আচরণ, বাতিলের ওপর তাদের জিদ ও গোয়ার্তূমি, অখন্ডনীয়ভাবে সত্য প্রমাণিত তাওহীদের বাণীকে অযৌক্তিকভাবে ও হঠকারিতার সাথে প্রত্যাখ্যান, এই সত্যের বিরুদ্ধে তাদের অনড় অবস্থান, আল্লাহ তায়ালা ও তার বাণীর সাথে বেয়াদবী ও অসম্মান প্রদর্শন এবং এই সব আচরণের মোকাবেলায় তাদের প্রতি কোরআনের পক্ষ থেকে হুমকি প্রদর্শন ও কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ভীতি প্রদর্শন করা হয়েছে। ‘প্রত্যেক মিথ্যা অপবাদ আরোপকারী পাপিষ্টের জন্যে সর্বনাশ ।' ‘ওয়ল’ অর্থ ধ্বংস ও সর্বনাশ ৷ “আফফাক'’ অর্থ সীমাহীন মিথ্যাবাদী । আর ‘আসীম’ অর্থাৎ অতিশয় পাপাচারী । সর্বনাশের হুমকি স্বয়ং মহা পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এসেছে, যিনি ংস ও সর্বনাশ ঘটাতে সক্ষম, যিনি সুসংবাদ অথবা দুঃসংবাদ উভয়টাতেই সত্যবাদী ৷ সুতরাং তার এ হুমকি যথার্থই আতংক সৃষ্টিকারী ৷ এই মিথ্যাবাদী পাপিষ্টের চিহ্ন হলো, সে অন্যায় ও অসত্যের ওপর অনড় থাকে ও জিদ ধরে, সত্যের বিরুদ্ধে অহংকার প্রদর্শন করে, আল্লাহর কেতাবের প্রতি আনুগত্য দেখায় না এবং আল্লাহর সাথে যথোচিত আদব প্রদর্শন করে না। - এই ঘৃণ্য অবস্থাটা যদিও মক্কার এক শ্রেণীর মোশরেকদের মধ্যে দেখা যেতো । কিন্তু আসলে প্রত্যেক জাহেলিয়াতেই এর পুনরাবৃত্তি ঘটে । বর্তমানেও ঘটছে। ভবিষ্যতেও ঘটবে । আজকের দুনিয়ায় স্বয়ং মুসলমান নামধারীদের মধ্যেও এমন বহু লোক রয়েছে, যে আল্লাহর আয়াতগুলো শুনতে পায়, কিন্তু অহংকারের সাথে না শোনার ভান করে চলে যায়। কেননা সেটা তার মনের কামনা বাসনার বিপরীত, তার আদত-অভ্যাসের পরিপন্থী, তাকে তার বাতিল নীতিতে টিকে থাকতে সাহায্য করে না, তার অন্যায় অপকর্মকে সমর্থন করে না এবং তার অসৎ মনস্কামনা পূর্ণ করেনা। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।