‘তোমাদের এ অবস্থার কারণ হলো, যখন এক আল্লাহকে ডাকা হতো, তখন তোমরা তা অস্বীকার করতে । আর যদি তার সাথে শরীক করা হতো, তাহলে তোমরা তা বিশ্বাস করতে । সুতরাং মহামহিম সর্বশ্রেষ্ঠ আল্লাহ তায়ালাই আজ এর ফয়সালা করবেন।' ' অর্থাৎ আল্লাহর কল্পিত শরীকদের প্রতি তোমাদের বিশ্বাস এবং তীর একত্বের প্রতি তোমাদের অবিশ্বাস তোমাদের এই শোচনীয় অবমাননাকর পরিস্থিতিকে টেনে এনেছে। ‘অতএব মহামহিম সর্বশ্রেষ্ঠ আল্লাহ তায়ালাই আজ এর ফয়সালা করবেন ।' ‘আল-আলী' ও ‘আল-কাবীর' আল্লাহর এই দুটো গুণবাচক বিশেষণ এখানে উল্লেখ করা হয়েছে। এই দুটো গুণই ফায়সালা করার সাথে সংগতিপূর্ণ । কেননা আল-আলী অর্থ সব কিছুর উর্ধে যিনি । আর ‘আল-কাবীর’ অর্থ সবকিছুর চেয়ে বড় যিনি । এই দুটো গুণই চূড়ান্ত ফয়সালা ও মীমাংসার জন্যে প্রয়োজনীয় হয়ে থাকে। আল্লাহ্ তায়ালার অসীম শ্ষমতা প্ৰসংগক্ৰমে পরবর্তী কটা আয়াতে আল্লাহর আরো কিছু গুণের বর্ণনা দেয়া হয়েছে, যা আল্লাহর শ্রেষ্ঠত্ ও মহত্বের সাথে সংগতিপূর্ণ । সেই সাথে মোমেনদেরকে আল্লাহর দিকে একনিষ্ঠভাবে মনোনিবেশ করার নির্দেশ দেয়া হচ্ছে, কেয়ামতের দিন একমাত্র আল্লাহ তায়ালাই হবেন সবকিছুর মালিক ও সর্বময় কর্তা, ‘তিনিই সেই সত্বা, যিনি তোমাদেরক নিজের নিদর্শনাবলী দেখান এবং তোমাদের জন্যে আকাশ থেকে জীবিকা অবতীর্ণ করেন.... ৷' (আয়াত ১৩-১৮) আল্লাহর নিদর্শনাবলী জগতের প্রত্যেকটা জিনিসেই দৃশ্যমান সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত দিন, মেঘ বৃষ্টি, এবং বজ্রবিদ্যুতের ন্যায় বড় বড় জিনিসে যেমন বিদ্যমান, তেমনি ফুল, পাতা, অণু পরামাণু ও জীবকোষের ন্যায় ছোট ছোট জিনিসেও নিদর্শন বিরাজমান । এগুলোর প্রত্যকটাতেই অলৌকিক নিদর্শন রয়েছে। এই আলৌকিক নিদর্শনের মাহাত্ম্য তখনই প্রকাশ পায়, যখন মানুষ তার অনুকরণের চেষ্টা চালায় । নতুন সৃষ্টি করা তো তার সাধ্যাতীত। তাই অনুকরণই ভরসা । কিন্তু পরিপূর্ণ ও নির্ভুল অনুকরণও তার অসাধ্য । মহান আল্লাহর ক্ষুদ্রাতিক্ষুদ্র সৃষ্টির হবহু অনুকরণ তার পক্ষে শুধু সাধ্যাতীত নয় বরং কল্পনারও অতীত । ‘আর তোমাদের ওপর আকাশ থেকে জীবিকা অবতীর্ণ করে।' আকাশ থেকে অবতীর্ণ জীবিকার মধ্যে মানুষ এ যাবত যা কিছু জানতে পেরেছে, তার একটা | হলো বৃষ্টি । এই বৃষ্টি পৃথিবীতে জীবনের উৎস এবং খাদ্য ও পানীয়ের মূল উপাদান ৷ বৃষ্টি ছাড়া আরো বহু জিনিস রয়েছে যা পর্যায়ক্রমে আবিষ্কৃত হচ্ছে। এর মধ্যে একটা হলো আলোকরশ্ী, যা না থাকলে ভৃপৃষ্ঠে জীবনের অস্তিত্ থাকতো না। নবী ও রসূলদের কাছে অবতীর্ণ কেতাব বা ওহীও সম্ভৱত আকাশ থেকে অবতীৰ্ণ জীবিকার আওতাভুক্ত, যা মানবজাতিকে নির্ভুল ও নিরাপদ পথে বহাল রাখে এবং আল্লাহর সাথে যুক্ত জীবন ও তার নির্ভুল নিয়ম-বিধির সন্ধান দেয়। ‘একমাত্র বিনয়ী ব্যক্তি ছাড়া আর কেউ স্বরণ করে না ৷' বস্তুত আল্লাহমুখী বিনত্ৰ ও বিনয়ী মানুষ তার নেয়ামত ও অনুথহের কথা ও তার নিদৰ্শনাবলীর কথা স্মরণ করে, আর পাষাণ হৃদয়ের মানুষ তা ভুলে যায়। বিনয় মানুষকে নিদৰ্শনাবলী স্মরণ করতে ও তা থেকে শিক্ষা গ্রহণ করতে উদ্ুদ্ধ করে। তাই এর উল্লেখের পর আল্লাহ তায়ালা মোমেনদেরকে এক আল্লাহর এবাদাত ও একনিষ্ঠ আনুগত্য করার নির্দেশ দিচ্ছেন এবং এতে কাফেরদের পছন্দ অপছন্দের তোয়াক্কা না করার আদেশ দিয়েছেন, ‘অতএব এক আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকো, যদিও কাফেররা তা অপছন্দ করে।' Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।