মানুষের চেতনাকে আলোড়িত করে? প্রকৃত সচেতন মন দিনরাতের আবর্তনের এই বিস্ময়কে যতোবারই অবলোকন করুক, সব সময়ই তা তার অনুভূতিকে চাংগা করে এবং প্রতিবারই সে মহান আল্লাহর হাতকে বিশ্বজগত পরিচালনারত দেখতে পায় । প্রসার ঘটছে। মানুষ এখন জেনেছে যে, দিন ও রাত সূর্যের সামনে প্রতি ২৪ ঘন্টায় পৃথিবীর নিজের চারপাশে একবার প্রদক্ষিণ করায় অর্থাৎ তার আহ্নিক গতির ফল । কিন্তু এই তথ্য জানার কারণে প্রকৃতির এই বিস্ময় কিছুমাত্র স্নান হয় না। কারণ পৃথিবীর এই আবর্তনটাও তো আর এক বিশ্বয়। এই গ্রহটা যে এমন নিয়মিতভাবে একই গতিতে নিজেরই চারপাশে ঘুরছে এবং মহাশূন্যে বাতাসের ওপর ভর করে সাতার কাটা অবস্থায় এভাবে ঘুরপাক খাচ্ছে, কোনো বস্তুর ওপর তাকে ভর করতে হচ্ছে না, আর ঘুরপাক খাওয়া অবস্থায় তার পিঠের ওপর যাবতীয় বস্তু ও প্রাণী বহাল তবিয়তে টিকে থাকতে পারছে- এটাও তো এক মহাবিশ্ময়! মহাশূন্যে কেবল সেই মহাশক্তির ওপর নির্ভর করে সে এই তৎপরতা চালাতে পারছে, যিনি তাকে সামাল দিয়ে রেখেছেন এবং এই মহাজাগতিক ব্যবস্থার নিদিষ্ট ছকে যেভাবে চাইছেন সেভাবেই তাকে ঘোরাচ্ছেন। মানুষের জ্ঞান যতোই বাড়ছে, ততোই তারা পৃথিবীর জীবন ও জীবজগতের ওপর দিন রাতের আবর্তনের গুরুত্ব উপলব্ধি করতে পারছে। তারা জানতে পারছে যে, পৃথিবীর পৃষ্ঠটের ওপর সময়কে রাত ও দিনের বর্তমান অনুপাতে বিভক্ত করা জীবনের অস্তিত্ব ও জীব জগতের স্থায়িত্বের প্রধান সহায়ক উপাদান । এই দুটো জিনিস অর্থাৎ দিন ও রাতকে যদি ঠিক এইভাবেই তৈরী না করা হতো এবং এই বিধি ব্যবস্থা অনুসারে পরিচালনা করা না হতো, তাহলে পৃথিবীতে সব কিছুই ওলট-পালট ও বিশৃংখল হয়ে যেতো বিশেষত সেই বিশেষ স্টাইলের মানব জীবন, যা আরবদের সাথে সংশ্লিষ্ট । এ জন্যে মানুষের চেতনা ও অনুভূতিতে দিন ও রাতের গুরুত্ব কখনো কমে না, বরং বাড়ে। ‘আর যে জীবিকা আল্লাহ তায়ালা আকাশ থেকে নাযিল করেছেন, অতপর তা দিয়ে-মৃত মাটিকে পুনরুজ্জীবিত করেছেন’ ‘রেযক' বা জীবিকা শব্দটা দ্বারা কখনো কখনো বৃষ্টিও বুঝানো হয়। প্রাচীন তাফসীরকাররা এই অর্থই গ্রহণ করেছেন। তবে ‘আকাশের জীবিকা’ জিনিসটা আরো ব্যাপক অর্থবোধক । আকাশ থেকে যে সূর্য রশ্ী বা রৌদ্র নামে, মৃত মাটিকে সজীব তথা উর্বর বানানোতে এর অবদান পানির চেয়ে কম নয়; বরং আল্লাহর ইচ্ছায় এই সূর্যরশ্রী থেকেই পানি উৎপন্ন হয়। সূর্য রশীীই সমুদ্র থেকে পানিকে বাম্পে পরিণত করে। তারপর সেই বাষ্প ঘনীভূত হয়। বৃষ্টি নামায়, নদ নদী, খাল বিল পানিতে ভরে দেয় এবং তা দিয়ে মাটিকে চাষযোগ্য ও উর্বর বানায় ৷ সুতরাং পানি, তাপ ও কিরণ এই তিনটের সাহায্যে ভূমি উর্বরা শক্তি পায়। ‘এবং বাতাস চালন্]! করে ............ " উত্তরে দক্ষিণে, পূর্ব পশ্চিমে, এঁকে বেঁকে, সোজা হয়ে, কখনো ঠান্ডা হয়ে, কখনো গরম হয়ে বায়ু চালিত হয়। বিশ্ব প্রকৃতির পরিকল্পিত পরিচালন! ব্যবস্থার সাথে কিছুই আকস্মিক ও অপরিকল্পিতভাবে ঘটে না৷ পৃথিবীর আবর্তনের সাথে বায়ু পরিচালনার সম্পর্ক রয়েছে, সেটা সুবিদিত ৷ দিন রাতের আবর্তন ও আকাশ থেকে আগত জীবিকার সাথেও এর সম্পর্ক রয়েছে। এসব কিছুই মহাবিশ্বে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্যে একযোগে কাজ করে যাচ্ছে। মহাবিশ্বের সৃষ্টি ও পরিচালনা তিনি নিজের স্বাধীন ইচ্ছামতোই করেন । এতে বনু নিদর্শন তথা শিক্ষা রয়েছে। কিন্তু সে শিক্ষা কাদের জন্যে? যারা বুদ্ধিমান তাদের জন্যে ৷ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।