তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আর তার চারপাশে রয়েছে অজস্র জাতির, আকৃতি ও প্রকৃতির জীবজসত্ু, যার সংখ্যা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না। ছোটো বড়ো নির্বিশেষে প্রত্যেকটা প্রাণী তার গঠন প্রণালী, শারীরিক কাঠামো, চাল-চলন, পৃথিবীতে তার অনুপাত-সব কিছুর দিক দিয়েই অলৌকিক ও বিস্ময়কর । এই অনুপাত এমন সুক্ম্মভাবে সরংক্ষণ করা হচ্ছে যে, এগুলোর কোনো কোনো বিশেষ ' প্রাণীর প্রজনন যে পরিমাণে ও সংখ্যায় হলে তার অস্তিত্‌ ও প্রজাতি রক্ষা পাবে এবং সে অন্যান্য প্রজাতির প্রাণীগুলোর ওপর আগ্রাসন চালিয়ে নিশ্চিহ্ন করে দেবে না, ঠিক সেই পরিমাণেই তার প্রজনন ও উৎপাদন হতে পারবে । তার কমও নয়, বেশীও নয়। এই সকল প্রাণীর বিভিন্ন প্রজাতির রক্ষণাবেক্ষণ ওত্রাস-বৃদ্ধি একমাত্র আল্লাহ তায়ালাই সুপরিকল্পিত উপায়ে সম্পাদন করেছেন এবং তাদের মধ্যে প্রয়োজন অনুপাতে যোগ্যতা ও গুণাবলী বন্টন করেছেন, যা তাদের সকলের মধ্যে ভারসাম্য রক্ষা করে। শকুন হিংস্‌, আগ্রাসী ও ক্ষতিকর প্রাণী এবং তার আয়ুস্কালও দীর্ঘ ৷ কিন্তু অপরপক্ষে তা চড়ুই, শালিক ইত্যাদির তুলনায় খুবই কম । শকুনের বংশ যদি চড়ুই ইত্যাদির হারে বাড়তো, তাহলে কী অবস্থা হতো এবং কিভাবে তা অন্যান্য পাখীগুলোকে ধ্বংস করতো, তা আমরা সহজেই কল্পনা করতে পারি। পশুর জগতে সিংহ ও বাঘ আগ্রাসী, হিংস্ন ও মাংসাসী। এই প্রাণীটা যদি হরিন বা ছাগলের হারে বৃদ্ধি পেতো তাহলে কেমন অবস্থা দাড়াতো? জংগলে কোনো প্রাণীকে আর সে বাচতে দিতো না। কিন্তু মহান আল্লাহ এর বংশবৃদ্ধি প্রয়োজনের সীমার মধ্যে সীমিত রেখেছেন। পক্ষান্তরে ছাগল, হরিণ প্রভৃতি গোশতসমৃদ্ধ প্রাণীর বংশ বৃদ্ধি ব্যাপক এবং এর কারণ আমাদের অজানা নয় । একটা মাছি প্রতিবার লক্ষ লক্ষ ডিম পাড়ে। অন্য দিকে তা দু সপ্তাহের বেশী বাচে না। এর ওপর থেকে যদি নিয়ন্ত্রণ সরিয়ে নেয়া হতো এবং মাছি যদি মাসের পর মাস ও বছরের পর বছর বাচতো ৷ তাহলে মাছি আমাদের শরীর আচ্ছন্ন করে ফেলতো । কিন্তু মহান আল্লাহর কুশলী হাত সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। প্রয়োজন, পরিস্থিতি ও পরিবেশের নিরীখে সূক্ষ্ম পরিকল্পনার আলোকে সব কিছুকে সীমার মধ্যে রাখছে ও ভারসাম্য বজায় রাখছে। এভাবেই নিয়ম চলছে প্রতিটা সৃষ্টির ক্ষেত্রে ৷ মানুষ, পশু এবং সব কিছুর পরিকল্পিতভাবে বিকাশ ঘটানো হচ্ছে। এ সব কিছুর মধ্যেই নিদর্শন রয়েছে। কিন্তু কার জন্যে এ নিদর্শন? সেই ‘বিশ্বাসীদের জন্যে’, যারা এগুলোকে পর্যবেক্ষণ করে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা ও উপলব্ধি করে। ‘ইয়াকীন’ বা বিশ্বাস হচ্ছে মনের এমন একটা অবস্থার নাম। যার উপস্থিতি মনকে অনুভূতিশীল করে, সচেতন করে, তাকে অনুগত ও প্রভাবিত করে । বিশ্বাস মনকে প্রশাস্ত, ধীরস্থির ও পরিতৃপ্ত করে। প্রকৃতির যাবতীয় তথ্যকে সে ঠান্ডা মাথায়, সহজ-সরলভাবে, আস্থার সাথে, নিরুদ্বেগ ও নিরুত্তাভাবে গ্রহণ ও বিবেচনা করে। ফলে ন্যুনতম তথ্য থেকে সে বড় বড় ফল লাভ করে ও জগতে বড় বড় কীর্তি সম্পাদন করে। আল্লাহর নিদর্শন ভপেক্ক্ষা করার পরিণতি দেহ মনের আভ্যন্তরীণ জগত ও পারিপার্শিক প্রাণীজগত পর্যবেক্ষণের পর পরবর্তী আয়াতে প্রাকৃতিক জগতের বৈশিষ্টসমূহের দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে এবং সকল প্রাণীর জীবনের অত্যাবশ্যকীয় উপকরণগুলোর উল্লেখ করা হয়েছে। (আয়াত ৫) দিন রাতের পালাক্রমিক আবর্তন বারবার হওয়ার কারণে এর নতুনত্ব প্রাচীন ও বাসি হয়ে যায় বলে মনে হয়। কিন্তু প্রথমবার দিন বা রাতকে অবলোকন করলে কোন্‌ বিস্ময়কর জিনিসটা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।