এই পৃথিবী এরই মধ্যে বসবাসকারী একটা মহিষের তুলনায় অত্যন্ত বড় ও বিশাল । অথচ এই বিশাল মহাশূন্য ও গ্রহ নক্ষত্রের তুলনায় তা একটা ধূলিকণা বা একটা অণুর মতো । আর এই পৃথিবীর বিশেষ মহাজাগতিক অবস্থানে এর প্রকৃতিতে আল্লাহ তায়ালা জীবন ধারণের ও জীবনের অস্তিত্বের বিপুল সম্ভাবনা লুকিয়ে রেখেছেন এবং অসংখ্য সুক্ষ্ম বৈশিষ্ট্য ও গুণাবলী এখানে লুকিয়ে রেখেছেন। এ সব বৈশিষ্ট্যের একটাও যদি অনুপস্থিত থাকতো বা ক্ৰটিপূর্ণ হতো, তাহলে এতে জীবনের অস্তিত্ব বা স্থায়িত্ব সম্ভব হতো না ০) এই পৃথিবীতে বিদ্যমান বা বিচরণশীল প্রতিটা বস্তু ও প্রাণী, তাদের প্রতিটা অংশ ছোট, সূক্মাতিসূক্ষ্মবস্তু থেকে নিয়ে বিশাল ও প্রকান্ড বস্তু বা প্রাণী, বিশাল বা ক্ষুদ্র গাছের ছোটো একটা পাতা, মানুষ বা প্রাণীর দেহের এক একটা চুল বা লোম এবং পাখির ডানার প্রতিটা পালক এক একটা নিদর্শন । প্রত্যেকটা বস্তু তার আকৃতিতে, বর্ণে, দেহের তৃকের কোমলতায়, প্রত্যেকটা বস্তুর গঠনে, কাজে, উপযোগিতায় ও উপকারিতা অপকারিতায়, তার সমন্বয়ে ও গঠনে একটা স্বতন্ত্র নিদৰ্শন । আকাশ বা পৃথিবীর যেদিকেই মানুষ চোখ মেলে তাকাবে সেদিকেই সে অসংখ্য নিদর্শন দেখতে পাবে। নিদর্শনগুলো নিজের অস্তিত্ৃকে মানুষের মন, চোখ ও কানের সামনে প্রকাশ করবেই । তবে কার জন্যে করবে, কে এগুলোকে দেখবে ও অনুধাবন করবে? সমানদার লোকদের জন্যে ৷' ঈমানদার লোকেরা দেখবে ও অনুধাবন করবে। কেননা ঈমানই মানুষের মনকে উন্ক্ত করে। শব্দ, আলো ও জীবনী শক্তি গ্রহণ করে। আকাশ ও পৃথিবীতে যে আল্লাহর অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে, সেই অনুভূতি ও ঈমান থেকেই জন্মে । ঈমানই হৃদয়কে উজ্জীবিত, বিনয়ী, বিনত্র ও কোমল করে এবং মহাবিশ্বের যেখানে যতো গোপন ও প্রকাশ্য শিক্ষা রয়েছে, তা গ্রহণের উপলব্ধি করার যোগ্যতা দান করে। এসব গোপন ও প্রকাশ্য শিক্ষা আল্লাহর সৃজনী হাতের কুশলী তৎপরতা ও তার সৃষ্টি করা প্রতিটা বস্তু প্রাণীর ওপর তীর নৈপুণ্যের ছাপ দেখিয়ে দেয়। এই কুশলী হাত থেকে যা কিছুই নির্মিত হয়, তা অপূর্ব ও অলৌকিক এবং এবং আল্লাহর কোনো সৃষ্টির পক্ষে তা নির্মাণ করা সম্ভব নয়। | পরবর্তী আয়াত মানুষের মনোযোগকে প্রকৃতির বহিরাঙ্গন থেকে তার অভ্যস্তর ভাগের নিদৰ্শনাবলীর দিকে আকৃষ্ট করেছে। এই অংগনটা তার সবচেয়ে কাছে অবস্থিত এবং এর প্রতি সে অধিকতর সংবেদনশীল । ‘আর তোমাদের সৃষ্টিতে এবং চারদিকে ছড়িয়ে থাকা জীব জস্তুতে বিশ্বাসীদের জন্যে প্রচুর নিদৰ্শন রয়েছে’ মানুষকে আল্লাহ তায়ালা এমন বিশ্ময়কর শারীরিক ও মানসিক কাঠামো, অতুলনীয় বৈশিষ্ট্য ও রকমারি আংগিক কর্মক্ষমতার সমন্বয়ে তৈরী করেছেন যে, তা রীতিমত একটা অলৌকিক ব্যাপার ৷ দীর্ঘদিন যাবত অব্যাহতভাবে নিকট থেকে বারবার দেখার কারণে এর অলৌকিকত্বকে আমরা ভুলে গিয়েছি । কিন্তু এই মানুষের অংগ-প্রত্যংগগুলোর মধ্য থেকে যে কোনো একটা অংগের গঠন ও বিন্যাসকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে বিস্ময়ে মাথা ঘুরে যাবে। জীবন যতো ক্ষুদ্র ও সহজ সরল রকমেরই হোক না কেন তা অলৌকিক । এমনকি যে প্রাণী মাত্র একটা কোষের দ্বারা তৈরী সেও অলৌকিক । মানুষের তো কথাই আলাদা ৷ কেননা তার দেহ ও মনের গঠন প্রণালী অত্যন্ত জটিল, দুর্বোধ্য । তার আংগিক গঠন প্রণালীর চেয়ে মানসিক গঠন প্রণালী অধিকতর জটিল ও দুর্বোধ্য । (১) সূরা ফোরকান, আয়াত ২। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।