তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

সম্পর্কে উদাসীন, অহংকারী ও বিদ্রপকারী তাদের মোকাবেলায় । ‘অতএব আল্লাহর জন্যেই TEE ' (আয়াত ৩৬ ও ৩৭) সূরাটা তার বিষয়বস্তুকে অত্যন্ত স্পষ্ট ও সাবলীল ভাষায় পেশ করে। এদিক দিয়ে এ সূরা সূরা দোখানের বিপরীত ৷ কেননা সূরা দোখানে মানুষের হৃদয়ের ওপর হাতুড়ি পেটানো হয়েছে। হৃদয়ের সৃষ্টা আল্লাহ তায়ালা । কোরআন নাযিলকারীও আল্লাহ তায়ালা । পরিস্থিতি ও পরিবেশের বিভিন্নতার প্রেক্ষাপটে তিনি কখনো হৃদয়কে প্রচন্ডভভাবে আঘাত করেন, কখনো মৃদু মৃদু ও কোমল পরশ বুলান । কখনো শান্ত ও বিনম ভাষায় কথা বলেন । তিনি সূক্ষ্মদর্শী, গভীর তত্বজ্ঞানী, মহা পরাক্রমশালী ও মহাবিজ্ঞানী। এবার বিশদ তাফসীরে মনোনিবেশ করছি। তাফসীর আয়াত ১-২৩ প্রথমে দুটো অক্ষর হা-মীম এর উল্লেখ করা হয়েছে। তারপর আল্লাহ্র পক্ষ থেকে কোরআন নাযিল হবার কথা বলা হয়েছে। এর দ্বারা বুঝানো হয়েছে যে, এ কেতাবের উৎস মহান আল্লাহ ছাড়া আর কিছু নয় এবং কেউ নয়। যেমন বিচ্ছিন্ন যে সব বর্ণমালা কতিপয় সূরার শুরুতে রয়েছে, তার সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি । এ দ্বারা ইংগিত করা হয়েছে যে, এই কোরআন এই সব অক্ষর দিয়ে লেখা । অথচ এই মোশরেকরা এ সব অক্ষর ব্যবহার করে কিছুই লিখতে পারলো না। এ থেকে অকাট্যভাবে প্রমাণিত হয় যে, এ কেতাব সেই আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, যিনি এতো শক্তিশালী ও পরাক্রমশালী যে তাকে কেউ পরাভূত করতে পারে না। তিনি এমন বিজ্ঞ ও কুশলী (হাকীম) যে, প্রতিটা জিনিস পরিমাণ মতো সৃষ্টি করেন এবং প্রতিটা কাজ সুকৌশলে সম্পন করেন। এ মন্তব্যটা সূরার সার্বিক পরিবেশ ও মানবীয় মন মানসিকতার | বিভিন্নতার সাথে সংগতিপূর্ণ ও মানানসই । মানুষ ও পশ্ুপাখী সৃষ্টির মাক্খে আল্লাহর নিদর্শন এই কেতাবের প্রতি মোশরেকদের আচরণ ও ভূমিকা আলোচনা করার আগে মহাবিশ্বে ছড়িয়ে থাকা আল্লাহর অসংখ্য নিদর্শনাবলীর উল্লেখ করা হয়েছে। শুধু এই সব নিদর্শনই তাদেরকে ঈমান আনতে উদ্বুদ্ধ করার জন্যে যথেষ্ট ছিলো। তাই এগুলোর দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে। যাতে তা তাদের মনকে জাগ্রত ও সচেতন করে এবং তাতে এই কেতাব নাযিলকারী ও বিশ্বসৃষ্টা আল্লাহ তায়ালা সম্পর্কে অনুভূতিকে তীব্রতর করা হয়েছে। ‘নিশ্চয়ই আকাশ ও পৃথিবীতে বিশ্বাসীদের জন্যে নিদর্শন রয়েছে ।' আকাশ ও পৃথিবীতে ছড়িয়ে থাকা নিদর্শনাবলী অগণিত । মানুষ শুধু চোখ মেলে তাকালেই এই বিস্ময়কর জগতে তার নিদর্শনাবলীকে দেখতে পায়। এমন কোন জিনিসটা দেখানো যাবে, যা নিদর্শন নয়? এই বিশাল মহাকাশে কতো বড় বড় জ্যোতিষ্কমন্ডলী, কতো গ্রহ-উপগ্রহ ও ছায়াপথ ইত্যাদি রয়েছে। এগুলো বিশালাকায় হওয়া সত্তেও মহাশূন্যে এক একটা ক্ষুদ্র ইদুরের মতো দেখা যায়। আর ভয়ংকর বিশাল ও সুন্দর মহাশূন্য যে কত বড়, তা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না। এই সব বিশাল বিশাল জ্যোতিষ্কের নিজ নিজ কক্ষপথে সুশৃংখলভাবে ও অব্যাহতভাবে কোটি কোটি বছর ধরে ভ্রমণ করতে থাকা এতো বিস্ময়কর যে, ভেবেই কূল কিনারা করা যায় না। এগুলোর মধ্যে এমন নিখুঁত সমন্বয় ও শৃংখলা বিরাজ করে, যা দেখে চোখের স্বাদ মিটতে চায় না এবং মনের চাহিদাও পূরণ হতে চায় না। ) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।