হুমকির যোগ্য বানায়। ৭ থেকে ৯ আয়াত পর্যন্ত এই গোষ্ঠীটার পরিচয় ছড়িয়ে আছে। ধ্যান ধারণা ও কুরুচিসম্পন্ন ব্যক্তি । নির্ভেজাল ঈমানদার ও সৎ মানুষের কোনো মূল্যই তাদের কাছে নেই । তারা নিজেরা অত্যন্ত অসৎ কর্মশীল হওয়ায় তাদের সাথে সৎ কর্মশীল মোমেনদের মৌলিক পার্থক্য কী, তা তারা অনুধাবন করে না । কোরআন তাদের জানিয়ে দেয় যে, আল্লাহর মানদন্ডে এই দুই গোষ্ঠীর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে এ কারণে তাদের কুচিন্তা ও কৃসিদ্ধান্তের সমালোচনা করেছে এবং সৃষ্টির আদিকাল থেকে আল্লাহর মানদন্ডে ন্যায়বিচারই যে সৃষ্টির মূল ভিত্তি সে কথা জানিয়ে দিয়েছে। (আয়াত ২১-২২) আরো একটা মানবগোষ্ঠী আমরা দেখতে পাই, যাদের একমাত্র মনিব হলো তাদের প্রবৃত্তি । এই প্রবৃত্তিকে তারা উপাস্য মেনে বসে আছে এবং এর নির্দেশ শীরোধার্য করে চোখ বুঁজে তারা তার আনুগত্য করে। এ গোষ্ঠীটার পরিচয় দেয়া হয়েছে ২৩ নং আয়াতে ৷ এই গোষ্ঠী আখেরাতকে অস্বীকার করে, পুনরুজ্জীবন ও হিসাব নিকাশকে অবিশ্বাস করে এবং তার জন্যে এমন প্রমাণ চায় যা এই পৃথিবীতে দেয়ার কোনো উপায় নেই। কোরআন এই গোষ্ঠীকে আখেরাতের সত্যতার যেসব অখন্ডনীয় যুক্তি প্রমাণ রয়েছে, তার দিকে মনোনিবেশ করার আহ্বান জানায় । অথচ তারা এ আহ্বানকে উপেক্ষা করে। (আয়াত ২৪-২৬) এই সব কটা গোষ্ঠীকে একই গোষ্ঠীরূপেও চিহ্নিত করা যেতে পারে। আবার মক্কায় যারা | ইসলামের দাওয়াতের বিরোধিতা করতো, তারা একাধিক গোষ্ঠীও হতে পারে। এদের মধ্যে একশ্রেণীর আহলে কেতাবও ছিলো, যাদের সংখ্যা মক্কায় খুবই কম ছিলো। এমনও হতে পারে যে, মকন্ধাবাসীর শিক্ষা গ্ৃহণের জন্যে এই গোষ্ঠীটার উল্লেখ করা হয়েছে। আসলে তারা মক্কায় বাস করতো না এবং বাস করা জরুরীও নয় । যাই হোক, কোরআন এই শ্রেণীর মানুষগুলোর এসব অসদগুণ ও অসৎ কর্মের কঠোর সমালোচনা করেছে, এই সূরায় তাদের সম্পর্কে ব্যাপক আলোচনা করেছে, প্রকৃতিতে ও তাদের নিকাশ সম্পর্কে সতর্ক করেছে এবং আল্লাহর দ্বীন থেকে অতীতে যারা বিপথগামী হয়েছে তাদের কী পরিণতি হয়েছে, তা দেখিয়ে দিয়েছে। আল্লাহর নিদর্শনাবলীর সাহায্যে অতি সহজেই এসব সামগ্ৰী খুঁজে পাওয়া যায়। (আয়াত ৩ -৬) আল্লাহর নেয়ামতগুলোকে স্মরণ করিয়ে দেয়ার মাধ্যমেও তাদের মোকাবেলা করা হয়েছে। (১২ ও ১৩ নং আয়াত দ্ৰষ্টব্য) অনুরূপভাবে কেয়ামতের দিন তাদের অবস্থা ও পরিণতির উল্লেখ করেও তাদের মোকাবেলা করা হয়েছে। (আয়াত ২৭-৩৬) অনুরূপভাবে ১৫ নং আয়াতে তুলে ধরা হয়েছে ইসলামের কঠোর কর্মফল নীতি ও জবাবদিহিতার নীতি । যারা অন্যায় ও অসৎ কর্মে নিমজ্জিত থেকেও মনে করে যে, তারা আল্লাহর কাছে সৎকর্মশীলদের মতোই বিবেচিত হবে, তাদের জবাব দেয়া হয়েছে ২১ ও ২২ নং আয়াতে ৷ যদিও সমগ্র সূরা তার বিষয়বস্তুর বিচারে একটা একক ও অখন্ড সূরা, কিন্তু এর ব্যাখ্যা ও পর্যালোচনার সুবিধার্থে একে আমরা দুটো পর্বে ভাগ করেছি, হা-মীম এই দুটো বর্ণ দিয়ে সূরাটি শুরু হয়েছে। আর এর মাধ্যমে পবিত্র কোরআনের প্রতি ইংগিত করা হয়েছে। “মহা পরাক্রমশালী মহা বিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কেতাব !' আর সূরার সমাপ্তি টানা হয়েছে আল্লাহর প্রশংসা ৷ তার সর্বময় প্রভুত্ব ও কর্তৃত্বের উল্লেখ, তার মহত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণার মাধ্যমে । আর এসব ঘোষণা করা হয়েছে যারা আল্লাহর আয়াতগুলো লালা ১৮০৪ www.icsbook.info
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।