চিরস্থায়ী জানাতে প্রবেশ করানোর আবেদন জানানোর পর এই দোয়াটা কঠিন পরিস্থিতিতে সর্বোত্তম আশ্রয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করে। যেহেতু অসৎ কাজ ও পাপ কাজ আখেরাতে মানুষের সর্বনাশ ঘটায়, সেহেতু আল্লাহ যখন তার বান্দাদেরকে পাপকাজ থেকে বিরত ও মুক্ত রাখেন, তখন তার কুফল ও অশুভ পরিণাম থেকেও তাকে রক্ষা করেন। তাই সেই ভয়াবহ পরিস্থিতিতে এটা একটা, রহমতরূপে গন্য হয়। আর এটা সাফল্য ও সৌভাগ্যেরও সর্বোত্তম ব্যবস্থা । সুতরাং এ নিৰ্দ্িধায় বলা যায় যে, নিছক পাপাচার থেকে রক্ষা পাওয়াও একটা বিরাট ব্যাপার । স্বীনের দাওয়াত অস্বীকার করার পরিণতি একদিকে যখন আরশ বহনকারী ও আরশের আশপাশে অবস্থানকারী ফেরেশতাদের পক্ষ থেকে তাদের ঈমানদার ভাইদের জন্যে এই দোয়া করা হয়। অন্যদিকে তখন কাফেরদেরকে আমরা এমন শোচনীয় অবস্থায় পতিত দেখতে পাই, যখন প্রত্যেক প্রাণী সাহায্যকারী কামনা করে, অথচ সাহায্যকারীর কোনো পাত্তা থাকে না। এইসব কাফেরের সাথে অন্য সকলের ও সকল সৃষ্টির সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কেয়ামতের দিন তাদেরকে চারদিক থেকে অপমানজনকভাবে ধমক দিয়ে ডাকা হবে। দন্ত ও অহংকারের মধ্য দিয়ে দুনিয়ার জীবন কাটিয়ে আসার পর তাদেরকে সহসাই এই অবমাননাকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাদের সকল আশা সেদিন নিস্ফল হয়ে যাবে, ‘নিশ্চয় যারা কুফরী করেছে তাদেরকে ডেকে বলা হবে’ (আয়াত ১০, ১১ ও ১২) ‘আল মাক্তু’ হচ্ছে সর্বোচ্চ মাত্রার ক্ষোভ বা অসন্তোষ । কেয়ামতের দিন কাফেরদেরকে চারদিক থেকে সমস্বরে ডেকে বলা হবে যে, যেদিন তোমাদেরকে ঈমানের আহ্বান জানানো হচ্ছিলো, আর তোমরা তা অগ্রাহ্য করছিলে, সেদিন তোমাদের ওপর আল্লাহর যে ক্ষোভ ও অসন্তোষ ছিলো, সেটা তোমাদের ওপর তোমরা নিজেরা আজ যে ক্ষোভ ও অনুশোচনা প্রকাশ করছো, তার চেয়ে বহুগুণ বেশী তীব্র ছিলো। কেয়ামতের সেই ভয়াবহ পরিবেশে কাফেরেদের এই অনুশোচনা এতো মৰ্মান্তিক ও বেদনাদায়ক হবে যে, তা ভাষায় প্রকাশ করা যায় না। তখন তাদের সকল ধোকাবাজি ও বিভ্রান্তির পর্দা সরে যাবে এবং তারা বুঝতে পারবে যে, মনোনিবেশ করবে, ‘তারা বলবে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দু'বার মৃত্যু দিয়েছো এবং দু'বার জীবন দিয়েছো । আমরা আমাদের গুনাহর কথা স্বীকার করেছি। এখন বের হবার কি কোনো পথ আছে?" এ হচ্ছে চরম দুদর্শাগ্রস্ত, হতাশ ও অপমানিত ব্যক্তির উক্তি, ‘হে আমাদের প্রতিপালক ৷’ অথচ দুনিয়ায় থাকতে এই প্রতিপালককে তারা চিনতোইনা এবং অস্বীকার করতো । ‘দু'বার জীবন দিয়েছ’ কথাটার অর্থ হলো, একবার প্রাণহীন ভ্রুণে প্রাণ ফুঁকে দিয়ে জীবন দিয়েছ, আর একবার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করে এই কেয়ামতের ময়দানে সমবেত করেছো । আমরা এখন যে ভয়ংকর পরিস্থিতিতে আছি, তা থেকে বের করার ক্ষমতা তোমার আছে। আমরা তো আমাদের অপরাধ স্বীকার করেছি । ‘বের হবার কি কোনো পথ আছে’ কথাটার ভেতরে স্পষ্টতই তীব্ৰ হতাশা ফুটে উঠেছে। এই হতাশাব্যঞ্জক.শোচনীয় পরিস্থিতিতে তাদেরকে জানানো হচ্ছে এই শোচনীয় পরিণতির কারণ কী’ www.icsbook.info
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।