এই দ্বৈত যোগ্যতার মাধ্যমে মানব সৃষ্টি এবং আল্লাহর কর্মের উদ্দেশ্যহীনতার অস্বীকৃতিই প্রমাণ করে যে, মানুষের একটি নির্ধারিত পরিণতি আছে এবং এই পরিণতির দিকে সে তখনই |. অগ্রসর হবে যখন তার এই পার্থিব জীবনের যাত্রা সাংগ হবে। আর এটাই হচ্ছে পরকালের মূল প্রতিপাদ্য বিষয় । তাই বলা হচ্ছে, ‘নিশ্চয় ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময় .... .... ৷" (আয়াত ৪০-৪২) এই বক্তব্য খুবই সংগত এবং পূর্বে যা কিছু বর্ণনা করা হয়েছে তার সাথে ওৎপ্রোতভাবে জড়িত৷ সাধারণ যুক্তির দাবী হচ্ছে এই যে, এমন একটি দিন নির্ধারিত হওয়া উচিৎ যেদিন সকল প্রাণীর বিচার হবে, হেদায়াত ও গোমরাহীর ফয়সালা হবে, সতলোকদেরকে সম্মানিত করা হবে, অসৎ লোকদেরকে লাঞ্ছিত কর! হবে, যেদিন মানুষ তার পার্থিব জীবনের সকল সহায় সম্বল হতে মুক্ত হবে, আত্মীয়তার সকল বন্ধন থেকে মুক্ত হবে এবং সম্পূর্ণ একা একা নিজ প্রভুর দরবারে উপস্থিত হবে। তার কাছ থেকে নিজেদের কৃতকর্মের ফল লাভ করবে। তাকে কেউ সাহায্য করতে আসবে না, কেউ দয়া করতে আসবে না । তবে সে সৎকর্মশীল হলে আপন প্রভুর কাছ থেকেই দয়া লাভ করবে, যে প্রভু মহা পরাক্রমশালী, ক্ষমতাধর, দয়ালু ও করুণাময়, যে প্রভুর হাতে তার জন্ম এবং সে প্রভুর হাতেই সে ফিরে এসেছে নিজের প্রাপ্য প্রতিদান গ্রহণ করতে । তাদের সৃষ্টি ও মৃত্যুর মধ্যবর্তী সময়টুকু ছিলো কর্মের ও পরীক্ষার । অবিশ্ঘাসীদের পরিণতি ও মোমেনদের সাক্ব্ল্য পরকালীন জীবন সম্পর্কিত এই মূলনীতিটি প্রতিষ্ঠিত করার পর এখন পরকালীন জীবনে সৎকর্মশীল ও পাপীরা কী পাবে বা ভোগ করবে সে দৃশ্য তুলে ধরা হচ্ছে। এই দৃশ্য আলোচ্য সূরার মূল ভাবের সাথে সঙ্গতিপূর্ণ, দৃশ্যটি আয়াতে এভাবে চিত্রায়িত করা হয়েছে, ‘নিশ্চয় যাক্ধুম বৃক্ষ পাপিষ্ঠদের খাদ্য হবে। গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে, যেমন ৷" (আয়াত ৪৩-৫৭) এখানে প্রথমেই যান্ধুম বৃক্ষের কথা বলা হয়েছে এবং জানানো হয়েছে যে, এটা পাপীষ্ঠদের খাদ্য হবে। এই খাদ্যের যে বর্ণনা দেয়া হয়েছে তা লোমহর্ষক ও ভীতিকর । বর্ণনা অনুযায়ী এই খাদ্য হবে গলিত ও ফুটন্ত তামার ন্যায় যা পেটের ভেতর গিয়ে জলন্ত ডেগের ভেতর তেল যেমন টগবগ করে ফুটে সেভাবেই ফুটতে থাকবে। এই খাদ্য গ্রহণ করবে সেই পাপিষ্ঠরা যারা নিজেদের সৃষ্টিকর্তার ওপরে বড়াই করতো, তার সত্যনিষ্ঠ রসূলের ওপর বড়াই করতো । তাই আজ তাদেরকে তাদের উপযুক্ত স্থানে পৌঁছিয়ে দেয়ার জন্যে জাহান্নামের প্রহরীদেরকে বলা হচ্ছে, ‘একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতপর তার মাথার উপর ফুটস্ত পানির আযাব ঢেলে দাও ৷' (আয়াত ৪৭-৪৮) অর্থাৎ এই পাপিষ্ঠকে ভালো করে পাকড়াও করো, শক্ত করে বেঁধে ফেলো, নির্মমভাবে নিক্ষেপ করো জাহান্নামে, আজ কোনো দয়া নেই, মায়া নেই, কোনো সন্মান নেই, এরপর ওর মাথায় ঢেলে দাও ফুটন্ত গরম পানি যা তার নাড়িভূঁড়ি জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এই অসম্মান, এই শাস্তি এবং এই টানাহেঁচড়ার মধ্যে কাটা খায়ে নুনের ছিটা দেয়ার মতো করে বলা হচ্ছে, স্বাদ গহণ করো, তুমিতো (দুনিয়াতে ছিলে) সম্মানিত, সন্তরান্ত ৷" (আয়াত ৪৯) এই হচ্ছে সন্মানহীন ও মর্যাদাহীন “‘সন্ত্রান্ত' ব্যক্তির প্রাপ্য পুরস্কার । সম্মান ও মর্যাদার হকদার কেবলই আল্লাহ তায়ালা ও তার রসূল ও তার অনুসারীরা । এরপর বলা হচ্ছে, ‘এ সম্পর্কে তোমরা সন্দেহে লিপ্ত ছিলে ৷" অৰ্থাৎ এই পরকাল সম্পর্কে তোমরা সংশয় সন্দেহে ভুগতে এবং এ নিয়ে হাসি তামাশা করতে । ' Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।