তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

লাভ করবে না । এই বিষয়টির সত্যতা সম্পর্কে প্রত্যেক নবী ও রসূল সাক্ষ্য দিয়েছেন এবং নিজ নিজ জাতিকে অবহিত করেছেন । বিষয়টি বুঝতে হলে এই জীবনের প্রকৃতি ও তাৎপর্য বুঝতে "| হবে এবং কি উদ্দেশ্যকে কেন্দু করে আল্লাহ তায়ালা জীবন সৃষ্টি করেছেন, তা গভীরভাবে চিন্তা করে দেখতে হবে। এই গভীর চিন্তাই পরকালের বিশ্বাসের জন্যে যথেষ্ট এবং পুনরুথানের সত্যতার জন্যে যথেষ্ট । জীবন ও জগতের সৃষ্টিরহস্য সম্পর্কে তাদেরকে চিন্তা ভাবনা করার নির্দেশ দেয়ার পূর্বে বিগত জাতিসমূহের পতনের ঘটনা উল্লেখ করে তাদের মনে একটা তীব্র ঝীকুনির সৃষ্টি করা হচ্ছে। আরব উপদ্বীপের হিময়ার সম্প্রদায়ভুক্ত রাজা বাদশাদের এসব করুণ ঘটনা যেহেতু তাদের জানা ছিলো । তাই তাদেরকে অনুরূপ পরিণতির ব্যাপারে সতর্ক করার উদ্দেশ্যে এবং তাদের বিবেককে নাড়া দেয়ার লক্ষ্যে এখানে কেবল মূল ঘটনার প্রতি ইংগিত করা হয়েছে। বলা হয়েছে, ‘ওরা শ্রেষ্ঠ, না ‘তুব্বার’ সম্প্রদায় ও তাদের পূর্ববর্তরা । আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি। ওরা ছিলো অপরাধী’ (আয়াত ৩৭) এসব বিষয় নিয়ে চিন্তা করতে গিয়ে যখন তাদের হৃদয়ে কম্পনের সৃষ্টি হবে, তখনই তারা এই বিশ্বজগতের সৃষ্টি রহস্য ও উদ্দেশ্য সম্পর্কে সংবেদনশীল মন নিয়ে চিন্তা করতে প্রস্তুত হবে। তখন তারা বিশ্বজগতের মাঝে এক অদ্ভূত শৃংখলা লক্ষ্য করবে, এর পেছনে এক বিশ্ময়কর নিয়মকে ক্রিয়াশীল পাবে। তাই তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলা হচ্ছে, ‘আমি আসমান ও যমীন এবং এর মধ্যকার সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি । আমি এগুলো যথাযথ উদ্দেশে সৃষ্টি করেছি......... ৷" (আয়াত ৩৮-৪২) খুব কোমলভাবে এ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উল্লেখ্য যে, আসমান যমীন ও এর মধ্যকার যাবতীয় বস্তুর সৃষ্টির মাঝে এবং পুনরুথানের মাঝে একটা সুক্ষ্ম সম্পর্ক রয়েছে। আর মানুষ সেটাকে খুব সহজে তখনই অনুভব করতে পারে যখন তার সামনে বিষয়টি এভাবে "উপস্থাপন করা হয়। আসলে মানুষ যখন গভীরভাবে বিশ্বজগতের সৃষ্টির পেছনে ক্রিয়াশীল রহস্য, উদ্দেশ্য, লক্ষ্য ও দৃশ্যমান শৃংখলা তলিয়ে দেখবে, যখন লক্ষ্য করবে যে, প্রতিটি বস্তুকে একটা নির্ধারিত পরিমাণে সৃষ্টি করা হয়েছে এবং বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে; যখন লক্ষ্য করবে স আল্লাহর সৃষ্টি প্রতিটি বস্তু অন্যান্য সকল বস্তু ও পারিপার্শ্িকতার সাথে সমন্বয় সাধন করে চলছে এবং যে উদ্দেশ্য সামনে রেখে তাকে সৃষ্টি করা হয়েছে সে তা পূরণ করে চলছে; যখন লক্ষ্য করবে যে, এই বিশাল জগতের ছোটো বড়ো কোনো কিছুই দৈবক্ৰমে বা অনর্থক সৃষ্টি করা হয়নি, বরং এর প্রতিটির সৃষ্টির পেছনে এক গভীর রহস্য, সুক্ষ্ম তাৎপর্য এবং সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে তখনই মানুষ বুঝতে পারবে এই সৃষ্টিজগত তাৎপর্যহীন নয়, উদ্দেশ্যহীন নয়; বরং এই গোটা সৃষ্টিজগত সত্যের ওপর প্রতিষ্ঠিত, মিথ্যার ওপর নয়। এর সমাপ্তি আছে। তবে এর সময় এখনও আসেনি এবং এই গ্রহের সংক্ষিপ্ত যাত্রা শেষে ব্যক্তির মৃত্যু ঘটলেই এই জগতের সমাপ্তি ঘটবে না। সে আরও বুঝতে পারবে যে, পরকালের বিষয় এবং পরকালে হিসাব নিকাশের বিষয়টি সত্য ও অনিবার্য; নিছক | যৌক্তিক দিক থেকেও সত্য ৷ কারণ পরকাল না হলে জীবন ও জগত সৃষ্টির মূল উদ্দেশ্যই সাধিত হবে না । পার্থিব জীবনের ভালো মন্দের হিসাব নিকাশ ও প্রতিদানের কাজ এই পরকালেই সম্পন্ন করা হবে, অন্য কোথাও নয়। পরকালের শাস্তি বা পুরস্কার মূলত ভাল ও মন্দকে স্বেচ্ছায় গ্রহণ বা বর্জনের ওপর ভিত্তি করে দেয়া হবে। অর্থাৎ ভাল বা মন্দের গ্রহণ বা বর্জনের সময় মানুষের চেষ্টা ও ইচ্ছার প্রকাশ এবং স্বেচ্ছায় দুটোর যে. কোনো একটির গ্রহণ বা বর্জনই হচ্ছে তার পরকালীন জীবনের পুর্কার বা শাস্তির মাপকাঠি Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।