তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

যোগ্যতা থাকতে হবে যা তাদেরকে আল্লাহর পথের সন্ধান দেবে এবং তাদেরকে নৈতিকতা, সততা ও বিচক্ষণতার সাথে পরিচালিত করবে। এরপর বলা হয়েছে, ‘এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিলো স্পষ্ট পরীক্ষা’ (আয়াত ৩৩) এসব নিদর্শনাবলী তাদেরকে পরীক্ষাস্বরূপ দেয়া হয়েছিলো। তাই তারা পরীক্ষার সম্মুখীন হয়। পরীক্ষার পালা শেষ হয় এবং পৃথিবীর বুকে কর্তৃত্বের মেয়াদও শেষ হয়। এখন আল্লাহ তায়ালা তাদেরকে তাদের নৈতিক অধপতন ও আদর্শচ্যুতির অপরাধে পাকড়াও করেন, তাদের পরীক্ষায় খারাপ ফলাফলের জন্যে পাকড়াও করেন। ফলে তাদের ওপর এমন শাসককে চাপিয়ে দেন যে তাদেরকে তাদের মাতৃভূমি থেকে উৎখাত করে, বিতাড়িত করে। এরপর লাঞ্ছনা ও দৈন্যদশা তাদের কপালের লিখন হয়ে দাঁড়ায় ৷ শুধু তাই নয়, বরং তাদেরকে জানিয়ে দেয়া হয় যে, যখনই তারা পৃথিবীর বুক বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টি করবে, তখনই তারা বিতাড়ন ও শাস্তির সম্মুখীন হবে এবং এই অবস্থা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে । পুনকল্্খান সৃষ্টির্সই অনিবার্য দাবী ফেরাউন ও তার লোক লঙ্করদের করুণ পরিণতি, মুসা (আ.) ও তীর সম্প্রদায়ের মুক্তি, পরবর্তীকালে তাদের পরীক্ষা ও শাস্তির সম্মুখীন হওয়ার ঘটনার পর এখন আলোচনা করা হচ্ছে। পরকাল ও পুনর্জন্ম সম্পর্কে মোশরেকদের সন্দেহ ও অবিশ্বাসের প্রসংগ । এরপর গোটা বিষয়কে জীবন ও জগতের সৃষ্টির সাথে সম্পৃক্ত করে দেখানো হয়েছে যে, পরকালের পুনরুথান ও পুনর্জন্ম এই জীবন ও জগত সৃষ্টিরই অনিবার্য ফলশ্ৰুতি । আয়াতে এ প্রসংগে বলা হয়েছে, ‘কাফেররা বলেই থাকে, প্রথম মৃত্যুর মাধ্যমেই আমাদের সব কিছুর অবসান হবে এবং আমরা পুনরুথিত হবো না........ ’ (আয়াত ৩৪-৪২) আরবের মোশরেক সম্প্রদায় বলে বেড়াতো, মৃত্যু একবারই হবে এবং এই মৃত্যুর পর আর কোনো জীবন নেই । পরকালের হিসাব নিকাশ বলতেও কিছু নেই । এই মৃত্যুকে তারা বলতো প্রথম মৃত্যু । অর্থাৎ পুনরুথানের অগ্রবর্তী মৃত্যু । তাদের মতে এটাই প্রথম এটাই শেষ। প্রমাণস্বরূপ তারা বলে, তাদের পূর্ব পুরুষরা একবারই মৃত্যুবরণ করেছে। এরপর তারা আর পৃথিবীতে ফিরে আসেনি । পুনরুথান বলতে কিছু থাকলে নিশ্চয়ই তারা পুনরায় পৃথিবীতে ফিরে আসতো । যদি এই পুনরুত্থান সত্য হয়ে থাকে তাহলে তাদের মৃত পূর্বপুরুষদেরকে জীবিত করে উঠানো হোক। তারা এই দাবী করতে গিয়ে পুনর্জন্ম ও পুনরুথানের মূল রহস্যটাই বেমালুম ভুলে যায় । তারা বুঝতে চেষ্টা করে না যে, মানবসৃষ্টির পেছনে কিছু রহস্য আছে, নির্দিষ্ট কিছু উদ্দেশ্য আছে। মানবজীবনের কয়টি স্তর আছে। জীবনের প্রথম স্তরের সৎ বা অসৎ কর্মের ফলাফল মানুষকে জীবনের শেষ স্তরে প্রদান করা হবে। সৎকর্মশীলদের পরিণতি হবে শুভ, মঙ্গলজনক ও সম্মানজনক ৷ অপরদিকে জীবনের প্রথম স্তরে যারা ভুল পথে চলেছে, অন্যায় ও অবিচার করেছে, | অবাধ্যাচরণ করেছে, তাদের পরিণতি হবে অশুভ, অমঙ্গলজনক ও অসম্মানজনক । আর এটা সম্ভব হবে না যদি জাগতিক জীবনের অবসানের পর দ্বিতীয় স্তরের জন্যে পুনরুথান না ঘটে । তাদের মনে রাখতে হবে যে, পুনরুখান ও কোনো হেলা-খেলার বিষয় নয় যে, তা ব্যক্তির খেয়াল খুশী মতো ঘটবে বা তাদের ফরমায়েশ অনুযায়ী তা প্রকাশ পাবে, যাতে করে পরকালীন জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা তাদের পক্ষে সহজতর হয়। অথচ তাদের জানা উচিৎ যে, যতোক্ষণ পর্যন্ত চোখে না দেখেই এই অদৃশ্য বিষয়টি স্বীকার করা না হবে ততোক্ষণ পর্যন্ত তাদের ঈমানই পূর্ণতা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।