যা তারা নিজেরা ভোগ করতো এবং অপরকে দান করতো । মোটকথা, তাদেরা জীবন ছিলো অত্যন্ত সুখ ও সাচ্ছন্দের, এরপর তাদের,কাছ থেকে এসব ছিনিয়ে নেয়া হয় এবং তা অন্য সম্পদায়কে দান করা হয়। অন্য এক আয়াতে বলা হয়েছে, ‘আর এভাবেই আমি তা বনী ইসরাঈলকে উত্তরাধিকার রূপে দান করেছি...... ৷’ বলা বাহুল্য, বনী ইসরাঈল ফেরাউনের রাজত্ব উত্তরাধিকার সূত্রে লাভ করেনি। তবে তারা অনুরূপ রাজত্ব ভিন্ন এক দেশে লাভ করেছিলো। তাই আয়াতের অর্থ হলো, যে নেয়ামত ও রাজত্ব ফেরাউন ও তার লোকজনদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে, সেরূপ নেয়ামত ও রাজত্ব বনী ইসরাঈলকে দান করা হয়েছে। এরপর কী হলো? এরপর যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক । দোর্দন্ড প্রতাপের অধিকারী এই শাসকগোষ্ঠী যারা এক সময় দন্ডমুন্ডের মালিক ছিলো, আজ তারা নীরবে চলে গেলো । অথচ একটা প্রাণীও তাদের জন্যে আক্ষেপ করলো না, দুঃখ প্রকাশ করলো না, তাদের এই চলে যাওয়াকে আসমান ও যমীনের কেউই অনুভব করলো না। এমনকি বিপদের মুহূর্তটি একটুও বিলধ্বিত করা হলো না, অথবা তাদেরকে একটু সুযোগও দেয়া হলো না । তাই বলা হয়েছে, ‘তাদের জন্যে আসমান কান্নাকাটি করেনি ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি’ (আয়াত ২৯) এটা এমন একটি বর্ণনাভঙ্গি যার মাঝে একদিকে অসহায়ত্বের চিত্রও ফুটে উঠেছে, আবার অপর দিকে নির্মমতার চিত্রও ফুটে উঠেছে। এই অহংকারী, অত্যাচারী ও স্বৈরাচারী শাসকগোষ্ঠী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেলো, অথচ আসমান ও যমীনের কেউ সেটা টের পেলো না, তাদের জন্যে কেউ একটু দুঃখও প্রকাশ করলো না । একেবারে পিঁপড়ার মতো চলে গেলো । অথচ তারাই তো পৃথিবীর বুকে ছিলো দোর্দন্ড প্রতাপের অধিকারী, যারা জুতা পায়ে মানুষকে পিষ্ট করতো । তারা আজ নীরবেই চলে গেলো । কেউ তাদের জন্যে কাদলো না, আহাজারি করলো না। গোটা বিশ্বজগতের স্বাভাবিক নীতি থেকে বিছিন্ন হওয়ার ফলে আজ সৃষ্টিজগত তাদের ওপর নাখোশ ৷ কারণ, সৃষ্টি জগত হচ্ছে আস্তিক ও বিশ্বাসী । আর ওরা হচ্ছে নাস্তিক ও অবিশ্বাসী । তাই ওরা নষ্ট আত্মা, ওরা এই বিশ্বে বাস করেও অস্পৃশ্য ও ঘৃণ্য । এই বাক্যগুলোর অন্তর্নিহিত মর্ম যদি জুলুমবাজ ও অত্যাচারীরা অনুধাবন করতে পারতো তাহলে খুব সহজেই বুঝতে পারতো তারা আল্লাহর সামনে কতো অসহায়, এই গোটা সৃষ্টিজগতের সামনে কতো অসহায়, তারা আরও বুঝতে পারতো যে, তারা এই বিশ্বে বাস করেও উদ্বাস্তু, অস্পৃশ্য ও বিচ্ছিন্ন। বিশ্বের কোনো কিছুর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কারণ তারা ঈমানের বন্ধন ছিন্ন করেছে। এই করুণ দৃশ্যের বিপরীতে আমরা ভিন্ন আর একটি দৃশ্য দেখতে পাই । সে দৃশ্য হচ্ছে মুক্তির, সমাদর ও মনোনয়নের ৷ বলা হয়েছে, “আমি বনী ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে রক্ষা করেছি । ফেরাউন । সে ছিলো সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়... ৷” (আয়াত ৩০-৩৩) এখানে বলা হয়েছে, বনী ইসরাঈল অপমানজনক শাস্তি থেকে রক্ষা পেয়েছে, অপরদিকে সীমালংঘনকারী ও অত্যাচারীরা মর্মান্তিক পরিণতির শিকার হয়েছে। এরপর বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা বনী ইসরাঈলকে তৎকালীন বিশ্বের জন্যে মনোনীত করে ছিলেন। কারণ তারা সে যুগে জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতার দিক থেকে সবার শ্রেষ্ঠ ছিলো। তাই তারা নেতৃত্বের জন্যে যোগ্যতর ছিলো । অবশ্য পরবর্তীকালে তাদের মাঝে আদর্শম্যৃতি ঘটে, নৈতিক অধপতন ঘটে, দুর্নীতির প্রসার ঘটে । এর দ্বারা বুঝা গেলো যে, আল্লাহর মনোয়ন ও সমর্থন কখনও কখনও সমসাময়িক যুগের শ্রেষ্ঠ ও যোগ্যতর শ্রেণীর ভাগ্যে জুটে থাকে যদিও সেই শ্ৰেণী ঈমান ও আকিদার ক্ষেত্রে উচ্চপর্যায়ের নয়। অবশ্য সেই শ্রেণীর মাঝে এমন নেতৃত্বের EEE I www.icsbook.info
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।