স্বৈরাচারের কোনো আপস নেই । এখানে আপসের অর্থ হচ্ছে, অবাধে সত্যের বিচরণ ঘটুক এবং প্রতিদিন মানুষের হৃদয়ে তার স্থান হোক । এরপর বাতিল ক্ষিপ্ত হয়ে ওঠে ওক, নির্যাতনে মেতে উঠুক এবং সত্যকে আরামে ও নিরাপদে থাকতে না দিক তাতে কিছুই এসে যায় না। এখানে সংক্ষিপ্ত আকারে ঘটনার অনেকগুলো পর্ব উল্লেখ করে একে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে । যে পর্যায়ে পৌঁছে মূসা (আ.) অনুভব করতে পেরেছিলেন যে, তার জাতি কখনও ঈমান গ্রহণ করবে না, তার ডাকে কখনও সাড়া দেবে না, এমনকি তার সাথে কখনও আপসও করবে না অথবা তার কাছ থেকে বিচ্ছিন্নও হবে না। এই পর্যায়ে তিনি বুঝতে পারেন যে, অপরাধ প্রবণতা তাদের অস্থিমজ্জায় মিশে গেছে এবং এটা থেকে মুক্তি পাওয়ার কোনো আশা-ভরসা নেই । তখন তিনি নিজ প্রভুর দরবারে ফরিয়াদ জানিয়ে বলে ওঠেন, ‘এরা হচ্ছে অপরাধী সম্পৃদায় ।' এমন ফরিয়াদ জানানো ছাড়া একজন নবী আর কিইবা করতে পারেন। একজন নবী তার সকল বিষয় আল্লাহর হাতেই অর্পণ করে থাকেন এবং সে ব্যাপারে আল্লাহর স্বাধীন ফয়সালা কামনা করেন। আল্লাহর কাছ থেকে মূসা (আ.) তার ফরিয়াদের জবাব পেলেন এবং সাথে সাথে আল্লাহর কাছ থেকে এই স্বীকারোক্তিও পেলেন যে, তার সম্পদায় সত্যি সত্যিই. অপরাধী । বলা হলো, ‘তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে পড়, (তবে মনে রেখো) নিশ্চয় ৷" (আয়াত ২৩-২৪) ভ্রমণ রাতের বেলায়ই হতো । তারপরও আলোচ্য আয়াতে সে কথা স্পষ্টভাবে বলার পেছনে একটা উদ্দেশ্য আছে। সেটা হলো, ভ্রমণের সময় গোপনীয়তার দৃশ্যটি চিত্রায়িত করা । কারণ, মূসা (আ.)-এর সম্পৃদায় অর্থাৎ বনী ইসরাইলের লোকজনদেরকে নিয়ে অত্যন্ত গোপনে দেশ ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছিলো যেন বিষয়টি ফেরাউন বা তার লোকজনদের কেউ টের না পায়। সাথে সাথে তাকে আরও নির্দেশ দেয়া হয়েছিলো, তিনি যেন নিজের সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে সমুদ্র পার হওয়ার সময় তাদের পেছনে সমুদ্রকে শান্ত রেখে যান, ফলে ফেরাউন ও তার লোক লক্কর প্রতারিত হয়ে তাদেরকে অনুসরণ করতে যাবে । আর এভাবেই তারা আল্লাহর নির্ধারিত শান্তির সন্মুখীন হবে। কারণ তিনি তাদেরকে ‘নিমজ্জিত বাহিনী' বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর এই মন্তব্য জাগতিক নিয়মেই বাস্তবে রূপান্তরিত হয়েছিলো, এর দ্বারা প্রমাণিত হয়, জাগতিক উপায় উপকরণও অবধারিত ভাগ্যের সহযোগী রূপে কাজ করে থাকে। সমুদ্রে নিমজ্জিত হওয়ার ঘটনাটি এখানে সবিস্তারে উল্লেখ করা হয়নি । বরং তারা যে নিমজ্জিত হবে, আল্লাহর এই চূড়ান্ত সিদ্ধান্তের কথাই বলা হয়েছে। এরপর যে মন্তব্য করা হয়েছে তা স্বৈরাচারী ও অত্যাচারী ফেরাউন ও তার লোক লক্করদের করুণ চিত্র প্রকাশ করে, অসহায়ত্বের দৃশ্য প্রকাশ করে। আল্লাহর সামনে তারা অত্যন্ত অসহায় । এই জগতের সামনেও অসহায় । অথচ এই জগতের বুকে কি দোরদ্ন্ড প্রতাপ নিয়ে, নাক উঁচু করে শাসন শোষণ করেছে, তার ভক্ত অনুরক্তরা সর্বক্ষণ তার সামনে মাথা নত করে দাড়িয়ে থাকতো । অথচ আজ সে এতোই তুচ্ছ ও নগণ্য এবং অক্ষম ও দুর্বল যে, তার অস্তিত্বকে কেউ অনুভব করছে না। আজ তার সমস্ত সম্পদ ছিনিয়ে নেয়া হচ্ছে অথচ বাধা দেয়ার কেউ নেই, আজ তার এই করুণ পরিণতির জন্যে দুঃখ প্রকাশ করার মতো কেউ নেই ৷ তাই বলা হচ্ছে, ‘তারা ছেড়ে গিয়েছিলো উদ্যান ও প্রশ্নবণ ৷" (আয়াত ২৫-২৯) আলোচ্য আয়াতের প্রথমেই ওদের বিলাস ও জৌলুসপূর্ণ জীবনের চিত্র তুলে ধরা হয়েছে, উদ্যান, ঝর্ণা, শস্য শ্যামল ক্ষেত, মর্যাদাপূর্ণ স্থান, মানুষের ভক্তি ও শ্রদ্ধা, পর্যাপ্ত পরিমাণে সম্পদ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।