তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ফ্রেরাউনের কর্ণ পরিণতি এরপর হযরত মূসার কাহিনীর আর একটা বক্তব্য শুরু করা হচ্ছে। এ কাহিনী সংক্ষেপে তুলে ধরা হচ্ছে। এর শেষ পরিণতি হিসেবে এই পৃথিবীতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিলো । ইতিপূর্বে তাদেরকে তার বৃহত্তম পাকড়াও দেখানো হয়েছে আকাশে ধোয়া দেখা যাওয়ার দিন। হযরত মুসার এই ঘটনা । (আয়াত ১৭-৩৩) এই পর্বটির সূচনা হচ্ছে একটা প্রবল ঝাঁকুনির মাধ্যমে ৷ এই ঝাঁকুনি দ্বারা ওদের অচেতন মনকে জাগিয়ে তোলা হচ্ছে এবং এই সত্যটির প্রতি ওদের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে, কোনো সম্পদায়ের জন্যে রসূল প্রেরণ করা হয় অনেক সময় তাদেরকে পরীক্ষা করার জন্যে । এই পরীক্ষা তাদের জন্যে যারা আল্লাহর ওপর বড়াই করে এবং রসূল ও তার অনুসারী মোমেনদেরকে নির্যাতন করে। ওদের দৃষ্টি আর একটি সত্যের প্রতি আকর্ষণ করা হচ্ছে। তাহলো, রসূলকে রাগান্বিত করা, নির্যাতনের ফলে তার ধৈর্যচ্যুতি ঘটা এবং হেদায়াতের ব্যাপারে তার আশাহত হওয়া অনেক ক্ষেত্রে আল্লাহর গযবের কারণ হয়ে দাড়ায় । যেমন বলা হয়েছে, অর্থাৎ আমি তাদেরকে নেয়ামত দিয়ে পরীক্ষা করেছি, ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছি, পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে পরীক্ষা করেছি, সমৃদ্ধি ও সচ্ছলতা দিয়ে পরীক্ষা করেছি এবং মান মর্যাদা দিয়ে পরীক্ষা করেছি। এরপর আয়াতে বলা হয়েছে, ‘এবং তাদের প্রতি একজন সম্মানিত রসূল আগমন করেন’ বস্তুত, রসূলের এই আগমনও ছিলো তাদের জন্যে এক বিরাট পরীক্ষা ৷ কারণ, এর মাধ্যমে প্রকাশ কিছুই দাবী করেন না। বরং তাদেরকে আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর উদ্দেশ্যেই সব কিছু নিবেদন করতে বলেন এবং তাদেরকে উপদেশ দেন যেন আল্লাহর সাথে কার্পণ্য করে নিজেদের কোনো কিছু লুকিয়ে না রাখে। এই প্রসংগে বলা হচ্ছে, ‘এই মৰ্মে যে, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে দিয়ে দাও, আমি তোমাদের জন্যে প্রেরিত করেছিলেন। এর মাধ্যমে তিনি তাদের কাছ থেকে সার্বিক সাড়া কামনা করেছেন, পূর্ণ অর্পণ কামনা করেছেন এবং নিশর্ত আত্মসমর্পণ কামনা করেছেন। এই নিশর্ত আত্মসমর্পণ হবে একমাত্র সেই আল্লাহর উদ্দেশ্যে যিনি তাদের প্রভু এবং তারা তার বান্দা । কাজেই মনিবের ওপর বড়াই করা বান্দাদের জন্যে শোভা পায় না। এই উপদেশ হচ্ছে মূলত আল্লাহর যা রসূল তাদের কাছে বয়ে নিয়ে এসেছেন। আর তিনি যে আসলেই আল্লাহর প্রেরিত রসূল, সে মর্মে তার কাছে অকাট্য প্রমাণ রয়েছে। এমন মযবুত দলীল আর অকাট্য প্রমাণ যার সত্যতার ব্যাপারে মন সায় দেয় । তাছাড়া তিনি নিজ পালনকর্তার কাছে আশ্রয় কামনা করেন এবং মানুষের আক্রমণ ও নির্যাতন থেকে মুক্তি কামনা করেন৷ তারা ঈমান গ্রহণে অস্বীকৃতি জানালে তাদের কাছ থেকে নিজেকে পৃথক করে নিচ্ছেন এবং তাদেরকেও তার কাছ থেকে পৃথক হয়ে যেতে বলছেন। এটা নিসন্দেহে চূড়ান্ত ইনসাফ, ন্যায়-বিচার এবং শাস্তিপ্রিয়তা। কিন্তু স্বৈরাচার কখনও ইনসাফের ধার ধারে না। বরং সত্যকে ভয় পায়, সত্যের অবাধ বিচরণকে ভয় পায়। তাই প্রথমে শান্তিতে ও নীরবে মানুষের কাছে পৌছার চেষ্টা করে। এরপর সত্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানে এবং অত্যন্ত কঠোর হস্তে সত্যকে দমন করে। সত্যের সাথে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।