তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে জরীর আবু মালেক আশয়ারী (রা.) থেকে বর্ণনা করেন যে, রসূল (স.) বলেছেন, তোমাদের প্রতিপালক তোমাদেরকে তিনটে জিনিস সম্পর্কে সতর্ক করেছেন, প্রথমত ধোয়া, যা মোমেনকে আক্রান্ত করলে তার সর্দি হবে, আর কাফেরকে আক্রান্ত করলে তার শরীর ফুলে যাবে, দ্বিতীয়ত, অদভুত প্ৰাণী, তৃত্বীয়ত দাজ্জাল (তাবরানী, ইবনে কাসীর) ইবনে জারীরের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আবি মুলকিয়া বলেন, একদিন সকালে ইবনে আব্বাসের কাছে গেলাম । তিনি বললেন, আজ ভোর পর্যন্ত আমার ঘুম হয়নি । আমি বললাম, কেন? তিন বললেন, লোকেরা বলেছিলো যে, লেজ বিশিষ্ট তারকা উঠেছে। আমি এই ভেবে ভয় পেয়ে গেলাম যে, ধোয়া বোধ হয় এসে গেছে। তাই সকাল পর্যন্ত আমি ঘুমাতে পারিনি। ইবনে কাসীর স্বীয় তাফসীরে লিখেছেন, হযরত ইবনে আব্বাস ও তার সাথে একমত সাহাবী ও তাবেয়ীদের বর্ণিত বিশুদ্ধ হাদীস থেকে যেমন স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, তেমনি কোরআনের আয়াতের সুস্পষ্ট বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, ধোয়া দেখা যাবে। অর্থাৎ এতো স্পষ্ট যে সবাই দেখতে পাবে। কিন্তু ইবনে মাসউদের তাফসীর অনুসারে এটা শুধু মন্ধাবাসী ক্ষুধা ও কষ্টের আতিশয্যে কল্পনার চোখে দেখেছিলো। আয়াতে আল্লাহ তয়ালা বলেন, ‘সকল মানুষকে আচ্ছন্ন করে ফেলবে ।' অর্থাৎ তাদেরকে ঢেকে ফেলবে ও অন্ধ করে ফেলবে ৷ ব্যাপারটা যদি কাল্পনিক হতো, যা শুধু মন্ধাবাসী মোশরেকদের সাথে সংশ্লিষ্ট ছিলো, তাহলে ‘সকল মানুষকে আচ্ছন্ন করে ফেলবে’ একথা বলা হতো না । আল্লাহ তায়ালা বলেছেন ‘এই যে যন্ত্রণাদায়ক আযাব ।' অর্থাৎ তাদেরকে ধমক ও শাসানি স্বরূপ একথা বলা হবে। যেমন আল্লাহ তায়ালা অন্যত্র বলেছেন, যেদিন তাদেরকে দোযখের দিকে ঠেলে দেয়া হবে, আর বলা হবে, এই যে সেই দোযখ, যাকে তোমরা অস্বীকার করতে । এমনও হতে পারে যে, এ কথা দোযখবাসীরাই দোষখে প্রবেশের প্রাক্কালে পরস্পরকে বলবে । ‘হে আমাদের প্রতিপালক, আমাদের কাছ থেকে আযাব সরিয়ে নাও । আমরা ঈমানদার ৷’ অর্থাৎ কাফেররা সচোক্ষে আযাব' দেখে আযাব সরিয়ে নেয়ার আবেদন জানাবে আর এ কথা বলবে । যেমন আল্লাহ তায়ালা বলেছেন, তুমি যদি দেখতে যখন তাদেরকে দোযখের পাশে দীড় করানো হবে এবং তারা বলবে ‘হায়, আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হলে আমাদের প্রতিপালকের নিদর্শনগুলোকে অবিশ্বাস করতাম না, বরং ঈমানদার হয়ে যেতাম ৷' অনুরূপভাবে আল্লাহ তায়ালা বলেছেন, ‘মানব জাতিকে আযাব আসার দিন সম্পর্কে সতর্ক করে দাও, সেদিন অপরাধীরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে স্বল্প মেয়াদের জন্যে অবকাশ দাও এখানে বলেছেন, ‘তারা কেমন করে উপদেশ গ্রহণ করবে?’ অর্থাৎ কিভাবে তারা উপদেশ গ্রহণ করতে পারবে, অথচ আমি তাদেরকে রসুল পাঠিয়ে সতর্ক করেছিলাম । তবুও তারা এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং মেনে নেয়নি, বরং তাকে অস্বীকার করেছে আর তারা তাকে বলেছে, শিক্ষাপ্রাপ্ত পাগল । যেমন আল্লাহ তায়ালা বলেছেন, সেদিন মানুষ উপদেশ গ্রহণ করবে, কিন্তু এবং আল্লাহ বলেছেন, যদি তুমি দেখতে, যখন তারা ঘাবড়ে , (সুরা সাবার শেষ কটা আয়াত) আল্লাহ তায়ালা বলেছেন, ‘আমি কিছুকালের জন্যে আযাব দূর করে দেবো, তোমরা আবার ফিরে যাবে।' এর দুটো অর্থ হতে পারে, এক, আমি যদি আমি তাদের ওপর অনুগ্রহ প্রদর্শন করতাম এবং তাদের আযাব দূর করে দিতাম, তাহলে তারা এবং যেমন তিনি বলেছেন , ‘তাদেরকে যদি পুনরায় ফেরত পাঠানো হতো, তাহলে তারা সেই কাজই আবার শুরু করতো, যা তাদেরকে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।