‘তিনি আকাশ ও পৃথিবী এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে সে সবের প্রতিপালক, যদি তোমরা-বিশ্বাসী হও ৷' অর্থাৎ তিনি তাদের জন্যে যা কিছুই নাযিল করেন, তা দ্বারা তাদেরকে প্রতিপালন করেন। এটা তার বিশ্বপ্রতিপালনেরই একটা দিক মাত্র এবং তীর সেই প্রাকৃতিক বিধানেরই একটা অংশ, যা গোটা বিশ্বকে পরিচালিত করছে। এখানে ‘বিশ্বাসী হও’ কথাটা দ্বারা তাদের বিশ্বাসের দোদুল্যমানতা ও অস্থিরতার দিকে ইংগিত দেয়া হয়েছে। কেননা তারা আকাশ ও পৃথিবীর সৃষ্টা যে আল্লাহ তায়ালা, তা স্বীকার করে, অথচ তার সাথে অন্যদের শরীক করে। এ দ্বারা বুঝা যায়, আল্লাহ তায়ালা বিশ্বস্নষ্টা এই সত্যটাও তাদের মনে অস্পষ্ট, অগভীর এবং এর ওপর তাদের পুরোপুরি বিশ্বাস নেই । '_ তিনিই সেই একক মাবুদ, যিনি জীবন ও মৃত্যুর সৃষ্টা এবং অতীত ও বর্তমানের সকলের প্রতিপালক । (আয়াত ৮) মৃত্যু ঘটানো ও জীবন দান এমন দুটো বাস্তব ব্যাপার যা সবাই সচোক্ষে দেখতে পায় এবং তা কোনো সৃষ্টিরই ক্ষমতার আওতাধীন নয়। এ সত্যটা যে কেউ অতি সহজে হৃদয়ংগম করতে পারে। মৃত্যুর দৃশ্য সর্বাবস্থায় জীবনের দৃশ্যের, মতোই ৷ মানুষের হৃদয়কে তা স্পষ্ট করে, নাড়া দেয়, উদদীপিত করে, উদ্বুদ্ধ করে ও প্রভাবিত করে। এ জন্যে কোরআনে এ জিনিসটার ঘন ঘন উল্লেখ ও এ দ্বারা মানুষের ভাবাবেগকে আলোড়িত করার ব্যাপক চেষ্টা পরিলক্ষিত হয়। *লদোখান’ বা ধুঁয়াসহ্ ক্েম্ামতের কিছু আল্গামত উদ্দীপনা ও সচেতনতা সৃষ্টির এই পর্যায়ে উপনীত হবার পর এ আলোচনা এখানেই শেষ করে আরবদের বর্তমান অবস্থার পর্যালোচনা শুরু হয়েছে। এ ক্ষেত্রে তাদের অবস্থা অত্যন্ত পরিতাপজনক এবং যে রকম হওয়া উচিত তার সম্পূর্ণ পরিপন্থী । (আয়াত ৯-১৬) কোরআন, বলছে যে,তারা একটা গুরুত্বপূর্ণ সত্য নিয়ে ছিনিমিনি খেলছে এবং সেই সব অকাট্য নিদর্শনাবলীতে সন্দেহ করছে। বেশ, ওদেরকে সেই ভয়ংকর দিন পর্যন্ত যেভাবে আছে সেভাবেই থাকতে দাও । ‘অতএব সেই দিনের অপেক্ষায় থাকো, যেদিন আকাশে সুস্পস্ট ধোয়া দেখা দেবে, তা মানব প্রাচীন তাফসীরকার ‘দোখান' বা ধোয়া সংক্রান্ত এই আয়াতের ব্যাখ্যায় মতভেদে লিণ্ত হয়েছেন। কেউ বলেন, এটা কেয়ামতের দিনের ধোয়া । এর জন্যে অপেক্ষা করতে বলার হুমকি কোরআনের অন্যান্য হুমকি ও হুশিয়ারির মতোই । এই নিদর্শনটা আসবেই এবং রসূল (স.) ও অন্যরা তার প্রতীক্ষা করেছেন। কেউ বলেন, এ ধোয়া ইতিপূর্বেই দেখা গেছে। রসূল (স.)-এর হুমকি দেয়ার পর এটা যথারীতি দেখা গিয়েছিলো এবং রসূল (স.)-এর দোয়ায় তা আবার সরেও ঢা যম্িল [এলে এই দুটা এতা লাবিতাত লে হযরত সোলায়মান বিন মাহরান আল আ'মান, আবুয যোহা মুসলিম ইবনে সাবীহ থেকে এবং আবুয যোহা হযরত মাসরূক থেকে বর্ণনা করেন, মাসরূক বলেন, ‘আমরা একবার কৃফার মসজিদে গেট দিয়ে প্রবেশ করলাম । দেখলাম এক ব্যক্তি তার সাথীদের বলছে, যেদিন আকাশে সুস্পষ্ট ধোয়া দেখা যাবে, তোমরা জানো এই ধোয়া কী? এই ধোয়া কেয়ামতের দিন আসবে, এই ধোয়া মোনাফেকদের চোখ কান ছিনিয়ে নেবে। আর মোমেনরা সর্দির মতো সামান্য একটু রোগে আক্রান্ত হবে। মাসরূরু বলেন, এরপর আমরা ইবনে মাসউদের কাছে এলাম । তাকে ঘটনাটা জানালাম ৷ তিনি শুয়েছিলেন। ভীতসন্তরন্ত হয়ে উঠে বসলেন । তিনি বললেন, Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।