তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আর যে জিনিস উপলব্ধি করার ক্ষমতা স্বাভাবিকভাবেই মানুষের নেই, তার পেছনে ছুটোছুটি করে কোনো লাভ নেই । আর যে বিষয়ে আল্লাহ তায়ালা কাউকে অদৃশ্য জ্ঞান দেননি, তা নিয়ে তর্ক বিতর্ক করেও কোনো ফায়দা নেই । এ আয়াত ক’টাতে যে তথ্যটা জানানো হয়েছে তা কেবল এতটুকুই যে, আল্লাহর কিছু ঘনিষ্ঠ বান্দা তার ‘প্রশংসাসহ তাসবীহ করে থাকে’ এবং ‘তার প্রতি ঈমান আনে’ । কোরআন তাদের ঈমানের বিষয়টা উল্লেখ না করলেও বুঝা যাচ্ছিলো যে, তারা মোমেন তথাপি উল্লেখ করার উদ্দেশ্য ঈমানদার আদম সন্তানদের সাথে তাদের সম্পর্ক ও সখ্য প্রকাশ করা । এসব ঘনিষ্ঠ বান্দা আল্লাহর প্রশংসা ও গুণগান করার পর ঈমানদার মানুষদের জন্যে সর্বোত্তম কল্যাণ কামনা করে। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্যে যেমন সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করে, তারাও তদ্রূপ করে। এখানে তাদের শুধু দোয়াটাই তুলে ধরা হচ্ছে না, বরং দোয়া করার আদব ও নিয়ম পদ্ধতিটাও শিখিয়ে দেয়া হচ্ছে, ‘হে আমাদের প্রতিপালক, তুমি দয়া ও জ্ঞান দিয়ে সব কিছুকে পরিবেষ্টিত করে রেখেছো ।' দোয়ার আগে তারা জানাচ্ছেন যে, তারা মানব জাতির জন্যে আল্লাহর সেই দয়া ও করুণা কামনা করছেন, যা কোনো নির্দিষ্ট গভীতে সীমাবদ্ধ নয় এবং কোনো বিশেষ সৃষ্টির জন্যে নির্দিষ্ট নয় । বরং সকল সৃষ্টির জন্যে অবারিত এবং সকল সৃষ্টির ওপর পরিব্যাপ্ত। তারা আল্লাহর সর্বব্যাপী জ্ঞানের কথাও উল্লেখ করেছেন। তারা আল্লাহর সামনে আগ বাড়িয়ে কোনো কথা বলছেন না এবং কোনো অনধিকার চর্চা করছেন না; বরং আল্লাহর সর্বব্যাপী জ্ঞান ও দয়ার কাছেই আশ্রয় চাইছেন এবং তারই খানিকটা প্রার্থনা করছেন, ‘অতএব, যারা তাওবা করেছে এবং তোমার পথে চলেছে, তাদেরকে ক্ষমা করো এবং দোযখের আযাব থেকে রক্ষা করো ।' এখানে যে তাওবা ও ক্ষমার উল্লেখ করা হয়েছে, তার সাথে সূরার শুরুতে গুনাহ ক্ষমাকারী ও তাওবা কবুলকারী' বলে আল্লাহর যে গুণকীর্তন করা হয়েছে তার মিল রয়েছে। অনুরূপভাবে এখানে যে ‘দোযখের আযাব’ এর উল্লেখ করা হয়েছে, তার সাথে সূরার শুরুতে বর্ণিত ‘কঠিন শাস্তিদাতা’ শব্দটার মিল রয়েছে। এরপর ফেরেশতারা তাদের দোয়ায় ক্ষমা ও আযাব থেকে রক্ষা করার আবেদনের পর আরো এক ধাপ এগিয়ে আল্লাহর সৎ বান্দাদের জন্যে জান্নাত ও তার প্রতিশ্রুতি পালনের আবেদন জানান, ‘হে আমাদের প্রতিপালক, আর তাদেরকে সেই চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাও, যার প্রতিশ্রুতি তাদেরকে এবং তাদের সৎ পিতামাতা, স্ত্রী ও সন্তানদেরকে তুমি দিয়েছো। নিশ্চয়ই পরাক্রমশালী ও মহাবিজ্ঞানী এ কথা বলাই বাহুল্য যে, জান্নাতে প্রবেশ একটা বিরাট নেয়ামত ও সাফল্য ৷ সেই সাথে সেখানে যদি সততার বলে প্রবেশাধিকার প্রাপ্ত পিতামাতা, স্ত্রী ও সন্তানদের সাহচার্যও পাওয়া যায়, তবে সেটা হবে পৃথক আরো একটা নেয়ামত ৷ এই ঈমান ও সততার বন্ধন ঈমানদারদের সকলের এক্যের প্রতীক । এই ঈমানের বন্ধনের কারণেই স্ত্রী পুত্র পরিজনের মধ্যে সন্মিলন ঘটবে । এ বন্ধন না থাকলে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকবে না, সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই দোয়ার শেষ বাক্যটা ‘নিশ্চয়ই মহাপরাতক্রমশালী, মহাজ্ঞানী’ একটা সমাপনী মন্তব্য । এতে শক্তি ও পরাক্রমের দিকে এবং বিজ্ঞতা ও বিচক্ষণতার দিকে ইংগিত করা হয়েছে। এই বিজ্ঞতা দ্বারাই বান্দাদের ওপর শাসন কার্য পরিচালিত হয়ে থাকে। ‘আর তাদেরকে সকল অসততা ও পাপাচার থেকে রক্ষা করো । যাকে সেদিন পাপাচার থেকে মুক্ত করে ওঠাবেন, তার ওপর তুমি অবশ্যই অনুগ্রহ করবে । বস্তুত এটা একটা বিরাট সাফল্য ৷” জালা ০ ভর "ণ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।