মানুষ যা কিছু তৈরী করে বা রচনা করে, তা হয়তো বা তারই মতো অন্য কারো সৃষ্টির সমান বা উৎকৃষ্টতর হয়, নির্দিষ্ট মেয়াদের জন্যে এবং নির্দিষ্ট কোনো স্থান বা পরিবেশের মধ্যে তার উপযোগিতা সীমাবদ্ধ থাকে। পক্ষান্তরে আল্লাহর সৃষ্ট জিনিস দীর্ঘস্থায়ী, পূর্ণাংগ, সর্বাবস্থার উপযোগী ও সকল পরিস্থিতি ও পরিবেশে উপকারী হয়ে থাকে। আল্লাহ তায়ালা এই কোরআনকে কল্যাণময় রজনীতে নাযিল করেছেন, প্রথমত মানুষকে সতর্ক সচেতন ও সচকিত করার জন্যে । ‘আমি সতর্ককারী ৷’ কেননা আল্লাহ তায়ালা মানুষের উদসীনতা ভ্রমপ্রবণতা ও তাকে প্রতিনিয়ত সতর্ক করার প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত । কোরআন নাযিল হওয়ার কল্যাণে কল্যাণময় এই রজনী এই কেতাবের ব্যাপারে চূড়ান্ত নিষ্পত্তিকারী ছিলো, ‘এই রাতে প্রত্যেকটা প্রজ্ঞাময় নির্দেশ দেয়া হয় ।' অর্থাৎ এই কোরআনের মাধ্যমে প্রত্যেক ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়, প্রত্যেক বিষয়ে নিষ্পত্তি করা হয় চিরন্তন সত্য ও মিথ্যার মাঝে সীমানা নির্ধারণ করা হয়। এই রাতের পর কেয়ামত পর্যন্ত এমন কোনো গুরুত্বপূর্ণ বিধান বা নীতি নেই, যা অস্পষ্ট ও অস্বচ্ছ থেকে যেতে পারে। শাশ্বত প্রাকৃতিক বিধানে যেমন সব কিছু স্পষ্ট ও স্বচ্ছ, মানব জীবনের নীতিমালারও অদ্রপ সব কিছু স্পষ্ট ও স্বচ্ছ। এসব ব্যবস্থাই করা হয়েছিলো আল্লাহর ইচ্ছা ও নির্দেশ অনুসারে । ভীর ইচ্ছা অনুসারেই নবী ও রসূলদের পাঠিয়ে এই বিধানকে সুস্পষ্ট রূপ দেয়া হয়েছিলো । ‘আমার পক্ষ থেকে নির্দেশের মাধ্যমে, আমিই, পাঠিয়েছি ।' আর এসবই ছিলো কেয়ামত পর্যন্ত সময়ের জন্যে মানব জাতির প্রতি আল্লাহর অনুগ্রহ স্বরূপ । (আয়াত ৬) এই কোরআন নাযিল হওয়ার মধ্য দিয়ে আল্লাহর অনুগ্রহ যেমন সুস্পষ্টভাবে ও সহজভাবে প্রতিভাত হয়, তেমন আর কোনোভাবে হয় না। আল্লাহর এই রহমত কোরআনকে অন্তরে এমনভাবে বদ্ধমূল করে এবং হৃদয়ে এমন স্বাভাবিকভাবে তা গৃহীত হয়, যেমন স্বাভাবিকভাবে রক্ত শীরার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটা মানুষকে পরম দয়ালু মানুষে এবং মানব সমাজকে অত্যন্ত সহনশীল সমাজে রূপান্তরিত করের যদিও চর্মচক্ষু দিয়ে তা বাস্তবে দেখা যায় না। কোরআন যে আকীদা বিশ্বাসের বর্ণনা দেয়, তা স্বয়ংসম্পূর্ণ ও সুসমন্বিত হওয়ার কারণে এতো সুন্দর যে, তার প্রতি মানুষের মনে গভীর ভালোবাসা ও আসক্তি জন্মে যায় এবং তার প্রতি অস্তর আকৃষ্ট হয়। এখানে পূর্ণতা, নিপুণতা, উপযোগিতা ও কল্যাণকারিতার প্রশ্ন বিবেচ্য নয়। কেননা কোরআনে এসব বৈশিষ্ট্য ক্রমাগত উৎকর্ষ লাভ করে চলেছে এবং পূর্ণতা লাভ করেছে। পূর্ণতা লাভ করার কারণে তা এমন সৌন্দর্যে পরিণত হয়েছে যে, তা স্বতস্কর্ত ভালোবাসা ও আসক্তির উদ্রেক করে। এই সৌন্দর্য যাবতীয় খুঁটিনাটি বিষয়কে বিশদভাবে ও নিখুঁতভাবে তুলে ধরে, অতপর সেগুলোকে একত্রিত ও সমন্বিত করে এবং সবগুলোকে প্রধান মূলনীতির সাথে যুক্ত করে। ‘তোমার প্রভুর পক্ষ থেকে রহমত স্বরূপ ৷' অর্থাৎ এই কোরআন কল্যাণময় রজনীতে রহমত বহন করে এনেছে । ‘নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ ৷’ অর্থাৎ লোকে কি বলে ও কি করে, সে সম্পর্কে পূর্ণ তথ্য জেনেই তিনি মানুষের জন্যে যা নাযিল করা দরকার এবং যে ধরনের আইন কানুন, রীতি নীতি ও নির্দেশ তাদের জন্যে উপযোগী ও কল্যাণকর, তা নাযিল করেন। | ৪5 সূরা আদ দোখ্ান_ (২৪৯১) পারা ২৫ মনখিল ৬ যিলাল ১৮তম ৩২ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।