তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উপস্থিতি নিয়ে বহুবার আলোচনা করা হয়েছে। এসব বর্ণমালার কসম খাওয়াটা কোরআনের কসম খাওয়ার মতোই । কেননা প্রত্যেকটা বর্ণই একটা যথার্থ অলৌকিক নিদর্শন অথবা আল্লাহ তায়ালা কর্তৃক মানুষ সৃষ্টি, তাকে বাক শক্তি দান, তার বর্ণমালা উচ্চারণের উচ্চারণস্থল বিন্যাস, অক্ষরের নাম ও ধ্বনির প্রতীক নির্ণয় এবং মানুষের জ্ঞান অর্জনের ক্ষমতা লাভের নিদর্শন। এর প্রত্যেকটাই এক একটা বড় বড় ও গুরুত্বপূর্ণ তত্ত্ব। প্রতিনিয়ত দেখতে দেখতে অভ্যাস ও পরিচিতি গড়ে ওঠার কারণে মানব মনে এগুলোর গুরুত্ব হালকা হয়ে যায়। এই অভ্যাস ও পরিচিতির উর্ধে উঠে চিন্তা করলে এ জিনিসগুলো সত্যিই গুরুত্বপূর্ণ । এখন প্রশ্ন জাগে যে, কিসের জন্যে এই কসম খাওয়া হলো? এর উদ্দেশ্য হলো, একটা পবিত্র ও কল্যাণময় রাতে এই কোরআন নাযিল হয়েছে এ কথা বলার ৷ (আয়াত ১-৬) যে পবিত্র কল্যাণময় রাতে কোরআন নাযিল হয়েছে, সেটা কোনটা? এ সম্পর্কে নিগুঢ়তম সত্য ও নির্ভুলতম তথ্য একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। তবে আমরা এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে, এটা রমযানের কোনো এক রাত, যখন এই কোরআন নাযিল হওয়ার সূচনা হয়েছে। কেননা কোরআনে বলা হয়েছে, রমযান মাসে কোরআন নাযিল হয়েছে।' এ কথা সুবিদিত যে, সেই রাতে সম্পূর্ণ কোরআন একত্রে নাযিল হয়নি। তবে এই রাতে পৃথিবীর সাথে এর যোগাযোগ শুরু হয়েছে। ‘কল্যাণময় রাতে কোরআন নাযিল করেছি’ এ উক্তির তাফসীর প্রসংগে এটুকু বলাই যথেষ্ট । বস্তুত যে রাতে মানবজাতির ওপর এই বিজয়াভিযান শুরু হয়েছে, যে রাতে মানবজাতির জীবনে এই এঁশী বিধানের বাস্তবায়নের প্রক্রিয়ার সূচনা হয়েছে, যে রাতে কোরআনের মাধ্যমে মহাজাগতিক বিধানের সাথে মানুষের সংযোগ শুরু হয়েছে অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায়, যে রাতে মানুষের সহজাত বিবেক একে অত্যন্ত বিনস্ভাবে গ্রহণ করতে শুরু করেছে। এর ভিত্তিতে একটা স্বভাবসিদ্ধ স্থাতিশীল যে সৃষ্টিজগতে সে বাস করে, তার সাথে ভারসাম্যপূর্ণ রক্ষা করে মানব সমাজের প্রতিষ্ঠা শুরু হয়েছে, পবিত্র ও পরিচ্ছন্নভাবে এবং এশী জগতের সাথে পূর্ণ সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে জীবন যাপনের প্রক্রিয়া যে রাতে শুরু হয়েছে, সে রাত যথার্থই কল্যাণময় ও পবিত্ৰ । যাদের কাছে সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছিলো, তারা মহান আল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটা বিস্ময়কর যুগ অতিক্রম করেছে। মহান আল্লাহর সাথে প্রত্যক্ষ সম্পর্ক রক্ষা করে চলেছে। তিনি তাদেরকে সর্বপ্রথম তাদের ভেতরকার ভালো-মন্দ, যোগ্যতা, ক্ষমতা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত করেছেন। তাদেরকে জানিয়ে দেন যে, তিনি তাদের ওপর সার্বক্ষণিক দৃষ্টি রেখেছেন। এই দৃষ্টির কথা তারা তাদের প্রতিটা মুহূর্তে মনে রাখতো ৷ আর প্রয়োজনীয় মূহুর্তে সর্বপ্রথম তীর কাছেই আশ্রয় নিতো, কেননা তারা বিশ্বাস করতো যে, তিনি অত্যন্ত নিকটবর্তা ও কার্যকর আশ্রয়দাতা । সেই প্রজন্ম চলে গেছে। তারপর কোরআন উনুুক্ত গ্রন্থ হিসাবে এবং মানব হৃদয়ের সাথে (যুক্ত গ্রন্থ হিসাবে বহাল রয়েছে। মানব হৃদয়ে তা এমন প্রভাব সৃষ্টি করে, যা যাদুও করতে পারে না। আর মোমেনের চেতনা ও আবেগে এমন পরিবর্তন সাধন করে, যা অনেক সময় রূপকথার মতো মনে হয়। এরপর এই কোরআন কেয়ামত পর্যন্ত কালের জন্যে একটা পূর্ণাংগ ও ন্যায়ভিত্তিক বিধান হিসেবে বহাল রয়েছে, যাতে সে সকল যুগে ও সকল পরিবেশে এমন আদর্শ মানব জীবন গড়ে তুলতে পারে, যা সকল বাধাবিগ্ন অতিক্রম করে আল্লাহর বিধান অনুসারে উৎকৃষ্টতম জীবন যাপন করবে এবং কখনো কোনো বিকৃতি ও বিভ্রান্তির শিকার হবে না । এটা হচ্ছে একমাত্র এশী জীবন বিধানের বৈশিষ্ট্য । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।