এখনো আসেনি, এখনো এই আযাব তাদেরঁ কাছ থেকে দূরে আছে, কাজেই আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে তাদের এই সুযোগ কাজে লাগানো উচিত। কেননা আল্লাহর কাছে ফিরে গেলে আযাব থেকে উদ্ধার পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না । (আয়াত ১৬) f আযাব, প্রতিশোধ ও কঠিনতম পাকড়াও এর দৃশ্য সংক্রান্ত ভয়ংকর ঘোষণা প্রদানের পর ফেরাউন ও তার দলবলের ধ্বংসের বিবরণ দেয়া হয়েছে। সেদিন ফেরাউনের কাছে আল্লাহর রসূল এসেছিলো এবং বলেছিলো, আমার কাছে আল্লাহর বান্দাদেরকে সোপর্দ কর, আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসূল, আল্লাহর সাথে বাড়াবাড়ি করো না । তারা তার কথায় কর্ণপাত করলো না। ফলে আল্লাহর রসূল হতাশ হয়ে পড়লেন। কিন্তু এত হাম্বি তাম্বি ও দম্ভোক্তি করার পরও ফেরাউন ও তার দলবল চরম অসহায় অবস্থায় ধ্বংস হয়ে গেলো। (আয়াত ২৫-২৯) এরপর এই দৃশ্যের প্রেক্ষাপটে তাদের আখেরাত প্রত্যাখ্যান সংক্রান্ত বক্তব্যে ফিরে যাওয়া হচ্ছে এবং তাদের এই উক্তি উদ্ধৃত করা হচ্ছে যে, ‘আমাদের প্রথম মৃত্যুই শেষ কথা । আমাদের আর পুনরুজ্জীবিত হতে হবে না। বেশ, তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের বাপ-দাদাদেরকে নিয়ে এসো’ 'তুব্বা’ নামক জাতির ধ্বংসের কাহিনী স্মরণ করিয়ে দেয়াই এর উদ্দেশ্য । কেননা আরবরা তাদের চেয়ে ভালো নয় যে, তাদের ন্যায় পরিণতি থেকে মুক্তি পেয়ে যাবে। এরপর আকাশ ও পৃথিবীর সৃষ্টির যৌক্তিকতা ও আখেরাতের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। (আয়াত ৩৮-৩৯) একটুপরেই কেয়ামতের উল্লেখ করা হয়েছে। (আয়াত ৪০) এরপর যাক্ধুম গাছ ও অন্যান্য আযাবের উপকরণ সহ ভয়াবহ আযাবের দৃশ্য তুলে ধরে চরম বিদ্ধপাত্মক স্বরে বলা হয়েছে, “নাও, স্বাদ গ্রহণ করো, তুমি তো পরম সম্মানিত ও প্রতাপশালী, এই যে সেই জিনিস, যা নিয়ে তুমি সন্দেহ প্রকাশ করতে ।' এর পাশাপাশিই দেখানো হয়েছে জান্নাতের গভীর উপভোগ্য দৃশ্য । জাহান্নামের আযাব যতো কঠিন, জাহান্নামের নেয়ামত ততোই সুখময় ৷ সূরার সামগ্রিক র সাথে এই তুলনামূলক বিবরণ অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ । সূরার শুরুর মতো সমাপ্তিও টানা হয়েছে কোরআন সংক্রান্ত বক্তব্য দিয়ে । সেই সাথে একটা প্রচ্ছন্ন হুশিয়ারীও দেয়া হয়েছে সর্বশেষ আয়াতে, ‘অতএব অপেক্ষা করো, তারাও অপেক্ষায় আছে ৷’ সূরাটা শুরু শেষ পর্যন্ত এর দ্রুত ও ক্রমাগত ধ্বনি দ্বারা এবং এর বিভিন্ন দৃশ্য ও রকমারি তাৎপর্যময় বক্তব্য দ্বারা থেকে মানুষের মনের ওপর ক্রমাগত ও প্রচন্ড ঝাকুনি দিতে থাকে। তাকে আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী বিভিন্ন জগত, দুনিয়া আখেরাত, জান্নাত ও জাহান্নাম, অতীত ও বর্তমান, দৃশ্য ও অদৃশ্য অংগন, জীবন ও মরণ এবং সৃষ্টির বিধান ও প্রাকৃতিক নিয়ম সম্পর্কে অনেক অজানা তথ্য জানায় । এককথায় বলা যায়, সূরাটা অপেক্ষাকৃত ছোটো হলেও এতে রয়েছে দৃশ্য ও অদৃশ্য জগতের এক বিরাট তথ্যভান্ডার সূরাটা হা-মীম এই দুটো অক্ষর দিয়ে শুরু হয়েছে। এখানে এই অক্ষর দুটোর এবং এই অক্ষর দুটো দিয়ে লেখা এই কেতাবের শপথ করা হয়েছে । সূরার শুরুতে বিচ্ছিন্ন বর্ণমালার Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।