Bf VE gt bss 33903 V Oust LSU Bs oss UU PLAN aD wr 2 WOAwW ZA ae A Ble 5501 2 EUS Gl) ur ai © nl 2) cls ADB war A Ura of le ee ele 3 2 Lio nb ER ৫৬. প্রথম মৃত্যু ছাড়া (যা দুনিয়াতেই এসে গেছে), সেখানে (তাদের আর) মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না, (তাদের মালিক) তাদের জাহান্নামের আযাব থেকে বাচিয়ে দেবেন, ৫৭. (হে নবী, এ হচ্ছে মোমেনদের প্রতি) তোমার মালিকের পক্ষ থেকে দয়া ও অনুগ্রহ : (সত্যিকার অর্থে) এটাই হচ্ছে (সেদিনের) মহাসাফল্য । ৫৮. অতএব (হে নবী), আমি এ. (কোরআন)-কে তোমারই (মাতু)-ভাষায় সহজ করে দিয়েছি, যাতে করে তারা (এর থেকে) উপদেশ গ্রহণ করতে পারে। ৫৯. সুতরাং তুমি (এদের পরিণাম দেখার জন্যে) অপেক্ষা করতে থাকো, আর ওরা তে প্রতীক্ষা করেই যাচ্ছে! সংক্ষিপ্ত আলোচনা ছোট ছোট ছন্দময় আয়াত এবং প্রত্যেক আয়াতের শেষে প্রায় মিত্রাহক্মর শব্দসম্বলিত এই মক্কী সূরার তীব্র সূরের ঝংকার, ভয়াবহ দৃশ্য ও তাৎপর্যময় শিক্ষা আমাদের হৃদয়ে প্রচন্ড ভাবাস্তর সৃষ্টি করে। সমগ্র সূরা একটা অখন্ড ও এককেন্দ্রিক একক বলে মনে হয়। সেই কেন্তরের সাথে এর সব কটা অংশ এক সূত্রে বীধা, চাই সে অংশ কেসসা কাহিনী সম্বলিত হোক, কেয়ামতের দৃশ্য সম্বলিত হোক, অতীতের ধ্বংসপ্রাপ্তদের কাহিনী সম্বলিত হোক, প্রাকৃতিক দৃশ্য সম্বলিত হোক । এগুলো সবই মানুষের হৃদয়ে চেতনা সঞ্চারে কার্যকর ও সহায়ক এবং কোরআন মানুষের অন্তরে ঈমানের যে সতেজ ও প্রাণবন্ত বীজ বপন করে, তাকে সাদরে গ্রহণের জন্যে প্রেরণাদায়ক ও উদ্বুদ্ধকারী ৷ সূরাটা কোরআন সংক্রান্ত বক্তব্য দিয়ে এবং তাকে সেই কল্যাণময় রজনীতে নাযিল করার বর্ণনা দানের মাধ্যমে শুরু হয়েছে যে রাতে প্রতিটা প্রজ্ঞাময় আদেশ বিতরণ করা হয় তা দিয়ে আরসম্ত করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি করুণা প্রদর্শন ও সতর্ক করা হয়। অতপর মানুষের কাছে তাদের প্রতিপালককে পরিচিত করা হয়, যিনি আকাশ ও পৃথিবী এবং তার মধ্যবর্তী সব কিছুর প্রভু । তারপর তার একত্ব প্রকাশ করে তাকে জীবন ও মৃত্যুর মালিক এবং অতীত ও বর্তমানের সকলের প্রতিপালক বলে ঘোষণা করা হয়। এরপর প্রসংগ পরিবর্তন করে আরবদের সম্পর্কে বক্তব্য রাখা হয়েছে, ‘বরং তারা সংশয়ে পতিত হয়ে ছিনিমিনি খেলছে ৷’ আর এর অব্যবহিত পর এই সংশয় ও ছিনিমিনি খেলার জন্যে শাস্তির হুমকি দেয়া হয়েছে, (আয়াত ১০-১১) এরপর আযাব দূর করার জন্যে তাদের দোয়ার উল্লেখ করা হয়েছে। কিন্তু যেদিন আযাব এসে পড়বে, সেদিন তা আর দূর হবে না । তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, এই আযাব Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।