মানুষ যখন এই আকাশ ও পৃথিবী এর শৃংখলা, সমন্বয় এবং এর বিধি ব্যবস্থা ও পরিচালনার পেছনে যে মহা শক্তি ও পরাক্রম লুকিয়ে আছে, তা নিয়ে চিন্তা ভাবনা করে, তখন উল্লেখিত ধরনের যাবতীয় দাবী দাওয়া ও ধারণা তার কাছে বাতিল বলে মনে হয়। সে স্বভাবতই অনুধাবন করতে পারে যে, এই বিশাল বিশ্বের সৃষ্টার সমকক্ষ কেউ থাকতে পারে না যে সৃষ্টির জন্ম আছে, মৃত্যু আছে, বংশ বৃদ্ধি আছে, সে সৃষ্টি কখনো স্রষ্টার সমান হতে পারে না । তাই উক্ত দাবী নিছক কৌতুক ও ধৃষ্টতা ছাড়া আর কিছু মনে হয় না। আর এ ধরনের জিনিস আলোচনার যোগ্য নয় বরং তা উপেক্ষার যোগ্য এবং এ ধরনের লোকদেরকে সাবধান করে দেয়াই ন্যায়সংগত । এ জন্যে আল্লাহ তায়ালা বলেন, ‘অতএব ওদেরকে ছেড়ে দাও বাকবিতন্ডা ও ক্রীড়া কৌতুকে লিপ্ত থাকুক!যতোদিন তারা প্রতিশ্রুত দিনের সম্মুখীন না হয় ...... ’ (আয়াত ৮৩) অর্থাৎ যে দিনের কিছু চিত্র তাদেরকে ইতিপূর্বে দেখানো হয়েছে। এরপর তাদেরকে এড়িয়ে যাওয়ার নির্দেশ দানের পর মহান সষ্টার পবিত্রতা ঘোষণা করা হয়েছে । (আয়াত ৮৬) এ আয়াতে ঘোষণা করা হয়েছে যে, আকাশ ও পৃথিবীতে মাত্র একজনই ইলাহ বা মাবুদ রয়েছেন, যার গুণাবলীতে আর কেউ শরীক নেই । তার সব কাজই বিজ্ঞানসম্মত ও প্রজ্ঞাময় এবং বিশাল প্রকৃতির রাজ্যে তার জ্ঞান অপরিসীম ৷ এরপর পুনরায় ‘তাবারাকা' শব্দ দ্বারা আল্লাহর মহত্ব ও শ্ৰেষ্ঠত্ ঘোষণা করা হচ্ছে। এ শব্দের অর্থ হলো, তিনি তাদের কল্পিত দাবীর অনেক উর্ধে তিনি আকাশ, পৃথিবী ও উভয়ের মধ্যকার সব কিছুর প্রতিপালক একমাত্র তিনিই কেয়ামতের সঠিক তথ্য জানেন এবং তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। যে ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে ও শরীক মনে করা হতো । তাদের কেউ সেদিন কারো জন্যে কোনো সুপারিশ করতে পারবে না । অথচ তারা তাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করতে সমর্থ বলে মনে করতো । কেননা সত্যকে স্বীকার করেনি॥এমন কেউ সুপারিশ করার ও পাওয়ার অধিকারী হবে না। আর সত্যের প্রতি যে সাক্ষ্য দিয়েছে ও ঈমান এনেছে, সে সত্যের বিরোধীর পক্ষে সুপারিশ করবে না। এরপর স্বাভাবিক যুক্তি নিয়ে তাদের মোকাবেলা করা হয়েছে। এটা সেই যুক্তি, যা নিয়ে তারাও সন্দেহ পোষণ করে না এবং তর্ক করে না। সেটা হলো এই যে, আল্লাহ তায়ালাই তাদের সৃষ্টা । সুতরাং তার সাথে অন্য কাউকে তারা কিভাবে শরীক করে কিংবা যে শরীক করে তাকে কিভাবে সুপারিশের যোগ্য মনে করে? (আয়াত ৮৭) অর্থাৎ যে সত্যকে তাদের প্রকৃতি অস্বীকার করে না, বরং মেনে নেয়, সে সত্য থেকে তারা ACL NL LOGIN ত হিক এলত আরে যর লা ৪১) এটা একটা তাৎপর্যপূর্ণ বাচনতংগী এবং অত্যন্ত মর্মস্পর্শী । এই ফরিয়াদের জবাবে রসূল (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে, যেন তিনি তাদেরকে এড়িয়ে যান, তাদের পরোয়া না করেন, তাদেরকে নিয়ে মাথা না ঘামান, নিশ্চিন্ত থাকেন এবং ঠান্ডা মাথায়, শান্ত মনে, উদারচিত্তে বর্তমান পরিস্থিতির মোকাবেলা করেন। এই নির্দেশ হচ্ছে কেয়ামত সল্পর্কে, অতএব, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং বলো, ‘সালাম !’ তারা শীঘ্রই জানতে পাবে। যিলাল ১৮তম ৩১৯ s i Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।