তাফসীর কী যিলালিল কেশরআন তাদের ধৈর্যের বীধন ছিন্ন করে ফেলবে.। ফলে সেই তিক্ত চিৎকার ধ্বনিটা স্বতস্চুর্তভাবেই বেরিয়ে কিন্তু এর জবাবটা আসবে অত্যন্ত অপমানজনক ও বেপরোয়া কণ্ঠে, ‘সে বলবে, তোমাদেরকে তো এ অবস্থায়ই থাকতে হবে ।' অর্থাৎ মুক্তিও নেই, মৃত্যুও নেই, যেমন আছ, তেমনিই থাকবে ৷” এই ভয়ংকর দৃশ্যের প্রেক্ষাপটে এই সব সত্যদ্রোহীকে সম্বোধন করা হচ্ছে, যারা হেদায়াত থেকে বিমুখ হওয়ায় এই পরিণতির সম্মুখীন হয়েছে। সর্ব সমক্ষে তাদের ব্যাপারে বিস্ময় প্রকাশ করা হচ্ছে এবং এটা বিস্ময়ের সবচেয়ে উপযুক্ত পরিবেশ । (আয়াত ৭৮-৮০) সত্য ও ন্যায়কে অপছন্দ ও খঘৃণা করার এই মনোভাবটাই তাদের ও সত্যের অনুসারীদের মাঝে আড়াল সৃষ্টি করে রেখেছিলো । সত্যকে বুঝতে তাদের বাকী ছিলো না এবং রসূল (স.)-এর সত্যবাদিতায় তাদের সন্দেহের লেশমাত্রও ছিলো না । কেননা যাকে তারা কখনো কোনো মানুষের ব্যাপারে মিথ্যা বলতে দেখেনি, সে আল্লাহর ব্যাপারে কিভাবে মিথ্যা বলবে? যারা সত্যের বিরোধী, তাদের বেশীর ভাগই নিশ্চিতভাবে জানে যে, ওটা সত্য । কিন্তু তারা তা অপছন্দ করে। কেননা সেই সত্য তাদের প্রবৃত্তির খায়েশ ও কামনা বাসনার বিরোধী এবং তাদের খেয়ালখুশী ও প্রবৃত্তির লালসা চরিতার্থ করার পথে বাধা দেয়। তারা তাদের প্রবৃত্তির লালসার সামনে কাপুরুষ ও দুর্বল। কিন্তু সত্য ও তার আহ্বায়কদের সামনে খুবই সাহসী ও স্পর্ধিত । হয়তো বা প্রবৃত্তির লালসার সামনে তাদের দুর্বলতা ও কাপুরুষতাই সত্যের সামনে তাদের দৃষ্টতা ও সাহসিকতার ইন্ধন যোগায় । এ কারণেই মহাশক্তিধর এবং গোপন ও প্রকাশ্য সর্ব বিষয়ে আগত মহান আল্লাহ তাদেরকে ধমক দিয়েছেন ৭৯ ও ৮০ নং আয়াতে ৷ সত্য যেখানে উপস্থিত সেখানে বাতিলের ওপর বাতিলপন্থীদের জিদ ধরার কারণে মহান আল্লাহও বদ্ধপরিকর হন যে, সত্যকে তিনি প্রতিষ্ঠিত করবেনই । আল্লাহ তায়ালা তার গোপন ও প্রকাশ্য বিষয়ে সম্যক জ্ঞান দ্বারা তাদের সকল ষড়যন্ত্র ও কুটিল চক্রান্তের জবাব দেবেন। এই দুর্বল সৃষ্ট জীবেরা যখন সর্বশক্তিমান আল্লাহর মোকাবেলায় দাড়ায়, তখন এই মোকাবেলার পরিণতি কী হতে পারে, তা কারো অজানা থাকতে পারে না। এই ভয়ংকর হুমকির পর আল্লাহ তায়ালা তাদেরকে ছেড়ে দেন এবং রসূল (স.)-কে নির্দেশ দেন, ‘বলো, আল্লাহর যদি কোনো সন্তান থেকে থাকে তবে আমিই সর্বপ্রথম তার উপাসনা করবো EH ' (আয়াত ৮১-৮৩) তারা ফেরেশতাদের উপাসনা করতো এই ধারণার ভিত্তিতে যে, তারা আল্লাহর মেয়ে । আর যদি সত্যিই আল্লাহর কোনো সন্তান থাকতো, তাহলে আল্লাহর নবী ও রসূলই সবার আগে জানতেন এবং তাদের উপাসনা করতেন কেননা তিনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি। তার এবাদাতও আনুগত্য করা ও তার সন্তান থেকে থাকলে সে সন্তানের যথোচিত শ্রদ্ধা করার কাজটা তিনিই সবার আগে করতেন । কিন্তু তিনি আল্লাহ তায়ালা ছাড়া আর কারো এবাদাত করেন না। এ থেকেই প্রমাণিত হয় যে, আল্লাহর কোনো সন্তান থাকার ব্যাপারে তারা যে দাবী করে, তার কোনোই ভিত্তি নেই । আল্লাহ তায়ালা এমন উদ্ভট দাবী থেকে পবিত্র । ‘আকাশ ও পৃথিবীর প্রতিপালক, আরশের প্রতিপালক তাদের অপবাদ থেকে পবিত্র ।' (আয়াত ৮২) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।