তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আশ্রয় নিয়ে থাকে। এমনকি রসূলকে তারা শারীরিকভাবেও আক্রমণ করতে চেষ্টা করে এবং জনগণের ওপর বাতিলকে চাপিয়ে দেয়, যাতে তা সত্যের ওপর বিজয়ী হয়। ঠিক এই পর্যায়ে আল্লাহ তায়ালা হস্তক্ষেপ করেন এবং ভয়াবহ আযাব নাযিল করেন, যার ফলে কাফেররা ধ্বংস .| হয়ে যায় । আবার কখনো কখনো বিস্ময়ে হতবাক হয়ে যায়, ‘আমার শাস্তিটা কেমন ছিলো? বস্তুত শাস্তিটা ছিলো সর্বনাশা, ধ্বংসাত্মক ও ভয়াবহ । জাতির ধ্বংসযন্জের যে নিদর্শনাবলী পরবর্তীকালে পাওয়া গেছে, তা থেকে এর সাক্ষ্য পাওয়া গেছে। এ সংক্রান্ত জনশ্রুতি থেকেও জানা গেছে যে, আল্লাহর সেই আযাব ছিলো লোমহর্ষক । এখানেই শাস্তির শেষ নয়। বরং পরকাল পর্যন্তও তা বিস্তৃত থাকে। ‘এভাবেই তোমার প্রতিপালকের এ ফয়সালা বাস্তবায়িত হয়েছিলো যে, তারা জাহান্নামের অধিবাসী !' বস্তুত আল্লাহ্‌র ফয়সালা যখন কারো ওপর কার্যকরী হয়ে যায়, তখন আযাব এসেই যায় এবং যাবতীয় বিতর্কের মীমাংসা হয়ে যায় । এভাবেই কোরআন সেই চিরন্তন সত্যটাকে চিত্রিত করে। সত্যটা হলো, ঈমান ও কুফরির মাঝে, হক ও বাতিলের মাঝে এবং এক ও অদ্বিতীয় আল্লাহর পথে আহ্বানকারীদের এবং অন্যায়ভাবে দল্ভকারী স্বৈরাচারীদের মাঝে লড়াই চিরদিনই লেগে থাকবে, কখনো বন্ধ হবে না। এ লড়াই মানবজাতির জন্মলগ্ন থেকেই শুরু হয়েছে এ লড়াই আবহমানকাল ধরে চলে আসছে। এর BS le চেয়েও প্রশস্ত । কেননা গোটা সৃষ্টিজগত তার প্রতিপালকের প্রতি বিশ্বাসী, নতি স্বীকারকারী ও আত্মসমর্পিত । আর মহান আল্লাহকে যারা মানে না, তারা এই বিশাল সৃষ্টিজগত থেকে বিচ্ছিন্ন ও একঘরে । এ অসম লড়াই এর পরিণাম কী তা সবাই জানে। হকপন্থীদের কাতার সুদীর্ঘ ও বাহিনী বিশাল । আর বাতিল পদ্থীদের সংখ্যা মুষ্টিমেয় এবং তারা দুর্বল, চাই তারা পৃথিবীতে যতোই বুক ফুলিয়ে চলুক এবং যতোই শক্তির বাহাদুরি দেখাক ৷ হক ও বাতিলের লড়াই সংক্রান্ত এই চিরন্তন সত্য, এর প্রধান পক্ষ ও বিপক্ষ এবং এর কালগত ও স্থানগত অবস্থানের চিত্রটাই কোরআন এঁকে দেখায়, যাতে তা মানুষের মানসপটে স্থায়ী হয় এবং বিশেষভাবে, স্থান ও কাল নির্বিশেষে যারা সত্য ও ঈমানের দাওয়াতের কাজে নিয়োজিত তারা এটা উপলব্ধি করে। উপলব্ধি করতে পারলে তারা স্থান ও কালের গন্ডীতে সীমাবদ্ধ বাতিলের দৃশ্যমান শক্তি দেখে ঘাবেড় যাবে না। কেননা এণ্ডলো বাস্তৰ নয়। বাস্তব হচ্ছে শুধু আল্লাহর কেতাবের বক্তব্য তথা আল্লাহর বক্তব্য । কেননা তিনিই সবচেয়ে সত্যবাদী ও বাস্তববাদী বক্তা এবং সবচেয়ে প্রতাপশালী ও মহাজ্ঞানী । মোনমেননদের জন্যে ক্রেেক্নেশাতভাদের দোয়া আর উল্লেখিত প্রথম সত্যটার সাথে পরবর্তী আয়াতে এ কথাও যুক্ত হয়েছে যে, আরশ শক্তিগুলোর অন্তর্ভুক্ত, আল্লাহর কাছে ঈমানদার মানুষদের কথা উল্লেখ করে থাকে । তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করে এবং তাদের ব্যাপারে প্রদত্ত আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবী জানায় । কেননা তাদের সাথে মোমেনদের ঈমানভিত্তিক সংহতি, সংযোগ ও সৌহার্দ্য বিদ্যমান, প্রশংসাসহ পবিত্রতা পোষণও গুণকীর্তন করে........... ৷” (আয়াত ৮-৯) আরশ কী জিনিস আমরা জানি না। এর কোনো ছবিও আমাদের কাছে নেই ৷ যারা আরশকে বহন করে, তারা কিভাবে বহন করে এবং যারা তার আশপাশে থাকে তারাই বা কিভাবে থাকে । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।