তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উৎসাহিত করতো । কেয়ামতের দিন তারা পরস্পরকে ভর্সনা করবে এবং গোমরাহী ও আযাবের জন্যে একে অপরকে দায়ী করবে । কেয়ামতের দিন তারা অন্তরংগ বন্ধু থেকে প্রকাশ্য শত্রুতে রূপান্তরিত হবে। তবে মোত্তাকীদের অবস্থা এর ব্যতিক্রম ৷ তাদের বন্ধুত্ব অব্যাহত থাকবে । (এমনকি দুনিয়ার জীবনে কোনো ভুল বুঝাবুঝি মনোমালিন্য থেকে থাকলে তাও দূর করে দেয়া হবে। (আল হেজর আয়াত ৪৭) কেননা তারা হেদায়াতের পথের ওপর এঁক্যবদ্ধ ছিলো । সত্য ও কল্যাণের ব্যাপারে এবং আখেরাতের মুক্তির ব্যাপারে তারা পরস্পরের শুভাকাংখী ছিলো । বন্ধুরা শত্রুতে পরিণত হয়ে যখন ঝগড়া বিবাদ ও পারস্পরিক কলহ কোন্দলে লিপ্ত হবে, তখন মোত্তাকী ও পরহেযগারদেরকে আল্লাহ তায়ালা সম্বোধন করবেন। ‘হে আমার বান্দারা! তোমাদের আজ কোনো ভয় নেই ৷" (আয়াত ৬৮-৭১) অর্থাৎ আজ তোমরা আনন্দে মাতোয়ারা থাকবে। তারপর কল্পনার চোখে দেখা হচ্ছে, যেন স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে ঘোরা হচ্ছে, বেহেশতে মনে যা চায়, তাই পাওয়া যাচ্ছে এবং মন যা চায়, তা ছাড়াও যা দেখলে চোখ জুড়ায় তাও সেখানে বিদ্যমান । আর সৌন্দর্য ও পূর্ণতার সকল সাজ সরঞ্জামও সেখানে রয়েছে। ‘তাদের কাছ দিয়ে স্বর্ণের পানপাত্র ও থালা ঘোরানো হবে এবং যা মনে চায় এবং যা দেখলে চোখ জুড়ায়, তার সবই সেখানে থাকবে !' আর এই নেয়ামতের সাথে সাথে থাকবে এর চেয়েও বড় ও উত্তম জিনিস, সেটা হচ্ছে আল্লাহ তায়ালা তাদের সাথে কথা বলবেন, ‘আর তোমরা সেখানে চিরদিন বসবাস করবে । ওটা হচ্ছে সেই জান্নাত, তোমাদেরই কৃত ৷" (আয়াত ৭১-৭৩) এরপর শুরু হয়েছে অপরাধীদের অবস্থার বিবরণ, ‘নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাব চিরস্থায়ী হবে” বস্তুত এটা হলো চিরস্থায়ী আযাব । তারা কঠিন আযাব ভোগ করবে। যা এক মুহূর্তের জন্যেও কমবে না বা ঠান্ডা হবে না । তারা মুক্তির আশার কোনো আলোর ঝলকও দেখতে পাবে না। তারা হতাশায় ভেংগে পড়বে । (আয়াত ৭৫) তারা এভাবেই নিজেদের ওপর অত্যাচার করেছে এবং নিজেদেরকে ধ্বংসের জায়গায় নিক্ষেপ করেছে। (আয়াত ৭৬) এরপর দূর থেকে একটা আর্তনাদ শোনা যাবে, যা হতাশা, বেদনা ও মর্ম যাতনায় পরিপূর্ণ, ‘তারা ডাকবে, হে মালেক, (দোযখের প্রহরী) তোমার প্রভু আমাদেরকে মেরে ফেলুক' (আয়াত ৭৭) এই আর্ত চিৎকার অনেক দূর থেকে ভেসে আসবে । জাহান্নামের করচ্দ্ধদ্বার কক্ষগুলো থেকে ভেসে আসবে । এটা আসলে সেই সব অপরাধীর চিৎকার । তারা মুক্তি বা সাহায্য চাইবে না। কেননা তেমন কোনো আশা থাকবে না । তারা নিজেদের তাৎক্ষণিক মৃত্যু চাইবে । এটা তাদেরকে শান্তি দেবে বলে তাদের মনে হবে। মৃত্যুই যেন প্রত্যাশায় পরিণত হবে। এই চিৎকার থেকেই বুঝা যায় কতো কঠিন বিপদ মুসিবতে তারা থাকবে । এই আর্তনাদের আড়াল থেকে আমরা এমন কিছু লোকের সঙ্ধান পাই যারা আযাবের ভয়াবহতায় দিশেহারা হয়ে যাবে ও ভারসাম্য হারিয়ে ফেলবে । আযাবের যন্ত্রণা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।