তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

প্রসংগে হযরত ঈসা (আ.)-এর কয়েকটা সুপ্রসিদ্ধ বাণী বর্ণনা করা হয়ে থাকে। যেমন, তারা বড় বড় বোঝা তৈরী করে এবং জনগণকে তা বহন করতে পীড়াপীড়ি করে, অথচ নিজেরা তার দিকে একটা আংগুলও এগিয়ে দেয় না। তারা কেবল লোক দেখানো কাজ করে। তারা তাদের আকর্ষণীয় বেশভূষা ও লম্বা চওড়া পোশাক পরে, বড় বড় মজলিসে ও ভোজের আয়োজনে সর্বাগ্বে আসন লাভের চেষ্টা করে এবং হাট বাজারে চলবার সময় লোকজনের সালাম ও অভিবাদন পাওয়ার প্রত্যাশা করে। তারা চায়, লোকেরা তাদেরকে সর্বত্র স্যার স্যার ও হুযুর হুযুর করুক ।' বাছবিছার করো, আর আস্ত উট গিলে খাও । তোমরা পেয়ালা ও থালার বহিরাংশ খুব পরিষ্কার করো বটে । তবে ভেতরে ভেতরে তোমরা নোংরামি ও ব্যাভিচারে লিপ্ত। হে লেখক সম্পদ্রায় ও লোক দেখানো ফিররীসীনরা, তোমাদের পোড়া কপাল । তোমরা হচ্ছো সুসজ্জিত সমাধি সৌধের মতো । তার বহিরাংগন খুবই সুন্দর ও রংগীন আর ভেতরে হাডিড ও কংকাল ॥' হযরত ঈসা (আ.)-এর এই উক্তিগুলো অধ্যয়ন করার সময় আমাদের এ যুগের পেশাদার ধর্মীয় নেতাদের চেহারা মানসপটে ভেসে ওঠে । মনে হয় এ শ্রেণীর পেশাদার ধার্মিকেরা পৃথিবীতে বার বার আসে এবং লোকেরা প্রতিনিয়তই তাদেরকে দেখতে পায় । এরপর হযরত ঈসা (আ.) আল্লাহর কাছে চলে গেলেন। তারপর তার অনুসারীরা নানা মতভেদের শিকার হলো এবং দলে উপদলে বিভক্ত হয়ে পড়লো । কেউবা তাকে খোদা বানিয়ে নিলো, কেউবা তাকে আল্লাহর ছেলে ঠাওরালো । অন্যরা আল্লাহকে তিন উপাস্যের তৃতীয় জন বলে আখ্যায়িত করার ধৃষ্ঠতা দেখালো । এই তিন জনের একজন তাদের দৃষ্টিতে মারইয়ামের ছেলে ঈসা (আ.) । এভাবে হযরত ঈসা যে তাওহীদের বাণী নিয়ে এলেন, তা ব্যর্থতায় পর্যবসিত হলো । তিনি জনগণকে আল্লাহর কাছে আশ্রয় নেয়া ও এককভাবে তার এবাদাত করার যে আহ্বান জানালেন, তা বৃথা হয়ে গেলো । আল্লাহ তায়ালা বলেন, ‘অতপর তাদের ভেতর থেকে বিভিন্ন দল বিভিন্ন মতো অবলম্বন করলো । (আয়াত ৬৫) ক্ৰোরআনের ক্যানভাসে মোমেন শু পাপীলদের পরক্কালীন চিত্র এরপর আরবের মোশরেকরাও রসূল (স.)-এর সাথে হযরত ঈসা (আ.)-কে নিয়ে বিতর্কে লিপ্ত হয়। হযরত ঈসা পরবর্তীকালের দল-উপদলগুলোর অপতৎপরতা ও নানা রকমের বিভ্রান্তিকর গুজব ও অপবাদ রটনার কারণেই এই বিতর্কের সূত্রপাত ঘটেছে। যুলুমবাজ ও অপরাধপ্রবণ মোশরেকদের সম্পর্কে কথা বলার পর এবার হযরত ঈসার পরবর্তী সেই সব কোন্দলরত দল-উপদলগুলোকে রসূল (স.)-এর সময়কার বিতর্ককারীদের সাথে একীভূত করে তাদেরকে কেয়ামতের দিন এক কাতারে সমবেত হিসাবে চিত্রিত করা হয়েছে, আর এই সাথে জান্নাতে অবস্থানকারী সম্মানিত মোত্তাকীদের বিবরণও দেয়া হচ্ছে। (আয়াত ৬৬-৭৭) শুরুতে দেখানো হয়েছে তাদের অজান্তে আকস্মিকভাবে কেয়ামতের আগমনের দৃশ্য । (আয়াত ৬৬) এই আকস্মিক ঘটনা একটা নতুন দৃশ্যের অবতারণা ঘটাবে, দুনিয়ার জীবনে শক্ত ও বন্ধুর যে অৰ ৷ দৰ কাযে পরিচিতি হত, তা সম্পূর্ণ পাল্টে যাবে, ‘বন্ধুরা সেদিন পরস্পরের শত্রু হয়ে যাবে মোত্তাকীরা ছাড়া’ (আয়াত ৬৭) বন্ধুদের এভাবে শত্রুতে পরিণত হওয়ার কারণটা তাদের বন্ধুত্বের কারণের মধ্যেই নিহিত । তারা দুনিয়ার জীবনে অন্যায়ের ওপর একমত থাকতো এবং একে অপরকে গোমরাহীর ব্যাপারে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।