বিশ্বের প্রভু আল্লাহর পক্ষ থেকে প্রভুত্বের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক আছে। তিনি তাদেরকে বললেন, এ হচ্ছে সঠিক ও সহজ সরল পথ এতে কোনো বক্রতা নেই, নেই কোনো ভ্রষ্টতা বা পদস্থলন ৷ কিন্তু তার পরে যারা জন্মখহণ করেছে, তারা দলে দলে বিভক্ত হয়েছে পূর্ববর্তী্দের মতোই । দলে দলে বিভক্ত হয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে ও বিনা প্রমাণে । ‘অতএব তাদের জন্যে দুর্ভোগ যারা অন্যায় করেছে হযরত ঈসা বনী ইসরাইলের রসূল হয়ে এসেছিলেন। তারা রোম সম্রাটের অধীনে যে যুলুমের শিকার হচ্ছিলো তা থেকে তাদেরকে হযরত ঈসা (স.) মুক্ত করবেন এই আশায় তারা তার অপেক্ষায় ছিলো। অথচ দীর্ঘ প্রতিক্ষার পর তিনি যখন এলেন, তখন তাকে তারা প্রত্যাখ্যান করলো, এমনকি তাকে শূলে চড়ানোর চক্রান্ত পর্যন্ত করলো। হযরত ঈসা (আ.) যখন এলেন, তত বদ ইযরাছল নে বহ বাক দল উপল বিভা দেখলেন ৷ তন্ধ্যে চারটে দলই ছিলো প্রধান ৷ ১. সাদুকীয়ীন : ‘সাদুক’ এর নেতৃত্বাধীন দল ৷ হযরত দাউদ ও সোলায়মান (আ.) থেকে যে ধর্মীয় নেতৃত্বের উদ্ভব হয়েছিলো, সাদুক ও তার পরিবার তার তত্বাবধায়ক ছিলেন। শরীয়ত মোতাবেক তার বংশ পরম্পরা হযরত মূসার ভাই হারুন থেকে নির্গত । কেননা তার বংশধরই ‘হায়কালে সোলায়মানীর’ দায়িত্বে নিয়োজিত ছিলো তারা তাদের এই কাজ ও পেশার দাবীতে এবাদাতের বাহ্যিক আকৃতি ও নিয়ম কানুনে অত্যধিক কঠোর ছিলো। তারা বেদয়াতকে অস্বীকার করতো । অথচ ব্যক্তিগত জীবনে তারা সশ্বেচ্ছাচারিতার পক্ষপাতী ছিলো এবং জীবনের স্বাদ উপভোগ করতো এমনকি তারা কেয়ামতের অস্তিত্ও স্বীকার করতো না। ২. ফিররীসীন : এ দলটা সাদুকীয়ীনদের প্রতিপক্ষ ছিলো। আনুষ্ঠানিক এবাদাতে এবং তার বাহ্যিক আকৃতি ও নিয়ম কানুনে সাদুকীয়ীনদের কঠোরতাকে তারা পছন্দ করতো না। সাদুকীয়ীনদের আখেরাত ও কেয়ামতের হিসাব নিকাশ অস্বীকার করারও তারা ঘোর বিরোধী ছিলো। ফিররীসীনদের প্রধান বৈশিষ্ট্য ছিলো সুফীবাদ ও দুনিয়ার আরাম আয়েশ পরিহার ৷ অবশ্য তাদের কেউ কেউ জ্ঞানীগুণী ও বিদ্বান হওয়ার সুবাদে দাম্ভিক ও অহংকারী হয়ে গিয়েছিলো। হযরত ঈসা (আ.) তাদের এই দোষটার কঠোর সমালোচনা করেছিলেন। ৩. সামেরীয়ন : এই দলটা ইহুদী ও আশোরীদের সংমিশ্রণে গঠিত ছিলো। এরা আদি যুগের পাচ খানা পুস্তক মেনে চলতো ৷ এই পাচ খানা পুস্তক মূসার পুস্তক নামে পরিচিত । এছাড়া পরবর্তী কালের আর সব পুস্তককে তারা অস্বীকার করতো, যদিও অন্যরা তার পবিত্রতাকে স্বীকার করে। 8. আসেয়ীন বা আসেনীয়ীন : এরা বিভিন্ন দার্শনিক মতবাদ দ্বারা প্রভাবিত । এরা অন্যান্য ইহুদী উপদল থেকে বিচ্ছিন্ন ও একঘরে থাকতো । ব্যক্তিগত জীবনে তারা কঠোর ব্যয় সংকোচের নীতি অবলম্বন করে আর সামষ্টিক জীবনে তারা শৃংখলা ও এক্যের অনুসারী । এ ছাড়া সেখানে আরো বহু ছোট ছোট উপদলও ছিলো এবং বনী ইসরাঈলের ভেতরে আকীদা বিশ্বাস ও এঁতিহ্যের দিক দিয়ে ব্যাপক বিশৃংখলা ও মতানৈক্য বিরাজ করতো । বনী ঈসরাইল রোমাণ সাম্রাজ্যের শোষণ ও অত্যাচারে জর্জরিত হয়ে প্রত্যাশিত ত্রাণকর্তার হাতে মুক্তি লাভের প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন গুণছিলো। এ সময়েই হযরত ঈসা (আ.) তাওহীদের বাণী নিয়ে তাদের কাছে এলেন। তিনি বললেন, ‘আল্লাহ তায়ালাই আমাদের ও তোমাদের একমাত্র প্রভু । কাজেই তোমরা তার এবাদাত করো ৷' তিনি এমন এক শরীয়ত চালু করলেন যাতে বাহ্যিক ও আনুষ্ঠানিক এবাদাতের আগে উদারতা, আধ্যাত্মিক পরিশুদ্ধি ও অন্তরের পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব ও অগ্রাধিকার দেয়া হয়। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।