হাদীসে এ সম্পর্কে যা' কিছু ভবিষ্যদ্বাণী রয়েছে, তা ছাড়া কোনো মানুষের কাছ থেকে এ সম্পর্কে কিছুই জানা যাবেনা । ‘অতএব, তোমরা কেয়ামত সম্পর্কে সংশয় করো না। আমার অনুসরণ করো। এটা সঠিক পথ।' তারা কেয়ামত সম্পর্কে সংশয়াপন্ন ছিলো । কোরআন তাদেরকে এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস স্থাপন করার আদেশ দিয়েছে। রসূলের মুখ দিয়ে তাকে অনুসরণ করার আহ্বানও জানিয়েছে। কেননা একমাত্র তিনিই নির্ভুল পথের সন্ধান দিয়ে থাকেন, যার অনুসরণ করলে আর গোমরাহ হবার ভয় থাকে না। পরবর্তী আয়াতে বলা হয়েছে যে, তাদের বিপথগামিতা ও ভ্রষ্টতা শয়তানের অনুসরণের ফল । আনুগত্য ও অনুসরণ করতে হলে রসূলের আনুগত্য করাই উত্তম, শয়তানের নয়। (আয়াত ৬২) মানুষের সাথে শয়তানের যে চিরন্তন যুদ্ধ তাদের আদি পিতা হযরত আদমের সময় থেকে চলে আসছে, তার কথা কোরআন সব সময় স্মরণ করিয়ে দেয়। সবচেয়ে নির্বোধ হলো সেই ব্যক্তি, যে জানে যে, তার একজন শত্রু সব সময় তার বিরুদ্ধে ওৎ পেতে আছে, তারপরও সে তার ব্যাপারে সতর্ক হয় না; বরং তার তাবেদার হয়ে যায়। মানুষ এই পৃথিবীতে যতোদিন বেঁচে থাকবে, ততোদিন সে যাতে শয়তানের সাথে এই চিরন্তন লড়াইতে বিজয়ী হয়ে টিকে থাকতে পারে, সে জন্যে ইসলাম তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। আর এই লড়াইয়ে জিতলে তার জন্যে এতো পুরস্কার নির্দিষ্ট করে রেখেছে, যা সে কল্পনাও করতে পারে না। আবার এ লড়াইয়ে হেরে গেলে তার জন্যে এতো শাস্তি নির্ধারণ করে রেখেছে, যা তার ধারণারও অতীত । এভাবেই সে তার ভেতরেই লড়াইয়ের শক্তিকে এই চিরন্তন লড়াইয়ে নিয়োজিত করেছে। এ লড়াই মানুষকে খীটি মানুষ বানায় । তাকে সকল সৃষ্টির সেরা | বানায় । ইসলাম এই পৃথিবীতে মানুষের তার ওই চিরশত্রু শয়তানের ওপর বিজয় লাভ করাকে সবচেয়ে বড় লক্ষ্য নির্ধারণ করে। কেননা এভাবেই সে অকল্যাণ, অন্যায় ও অসত্যের ওপর বিজয়ী হবে এবং সত্য, কল্যাণ ও পবিত্রতাকে প্রতিষ্ঠিত করতে পারবে। এরপর হযরত ঈসা ও তার আনীত আদর্শের প্রকৃত পরিচয় তুলে ধরা হয়েছে এবং তার আগমনের আগে ও পরে তারা যে মতভেদে লিপ্ত হয় তা বর্ণনা করা হয়েছে। (আয়াত ৬৩-৬৫) এ আয়াতগুলোর সারকথা এই যে, ঈসা (আ.) তার জাতির কাছে সুস্পষ্ট ও অকাট্য প্রমাণাদি নিয়ে এসেছিলেন। এসব প্রমাণাদির মধ্যে সেই সব অলৌকিক জিনিসও অন্তর্ভুক্ত, যা আল্লাহ তায়ালা তার হাত দিয়ে সংঘটিত করেছিলেন, আর সত্য ও সঠিক পথের সন্ধান দানকারী বাণী ও নির্দেশণাবলীও এর অন্তর্ভুক্ত । তিনি তার জাতিকে বলেছিলেন, আমি তোমাদের কাছে হেকমত তথা প্রজ্ঞা ও তত্ত্বজ্ঞান নিয়ে এসেছি । যে ব্যক্তি আল্লাহর দেয়া প্রজ্ঞা ও তত্ববজ্ঞান লাভ করে, সে বিপুল কল্যাণ লাভ করে, যাবতীয় পদস্থলন থেকে নিরাপদ থাকে, উদাসীনতা ও শৈথিল্য থেকে রক্ষা পায় এবং তার সকল কাজে ভারসাম্য নিশ্চিত হয়। হযরত ঈসা এসেছিলেন তাদের কিছু মতভেদের মীমাংসা করে দিতে । হযরত মূসার শরীয়তের বহু বিষয়ে তারা মতভেদের শিকার হয় এবং বহু দল উপদলে বিভক্ত হয়ে যায়। তিনি তাদেরকে আল্লাহর অনুগত্যের আহ্বান জানান এবং নির্ভেজাল ও আপোসহীন তাওহীদের বাণী বহ্র নির্ঘোষে ঘোষণা করেন। ‘নিশ্চয় আল্লাহ তায়ালা আমারও প্রভু, তোমাদেরও প্রভু ৷' তিনি এ কথা বলেননি যে, আমি একজন ‘ইলাহ’ বা মাবুদ ৷ তিনি এও বলেননি যে, ‘আমি আল্লাহর ছেলে’ ৷ এমনকি তিনি ঘুনাক্ষরেও ইংগিত দেননি যে, তার পক্ষ থেকে দাসত্ব আর সারা Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।