তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

শ্ৰেষ্ঠ বলাও যায় না। কারণ দুটোই ভ্রষ্টতা। কোনো কোনো তফসীরকার এই ব্যাখ্যাটাকে গ্রহণ করেছেন এবং এ ব্যাখ্যা মানানসইও বটে । এ জন্যেই এর পরে মন্তব্য করা হয়েছে! ‘সে তো একজন বান্দা ছাড়া আর কিছু নয়, যার ওপর আমি অনুগ্রহ বর্ষণ করেছি.......... y অর্থাৎ সে কোনো মাবুদ নয় যে, তার উপাসনা করতে হবে। যেমন খৃষ্টানদের একটা গোষ্ঠী তার উপাসনা করে থাকে সে আল্লাহর একজন অনুগৃহীত বান্দা মাত্র । তারা তার উপাসনা করায় ঈসা (আ.)-এর কোনো দোষ নেই । কেননা আল্লাহ তায়ালা তার ওপর অনুগ্রহ করেছেন শুধু এ জন্যেই যেন সে বনী ইসরাঈলের জন্যে দৃষ্টান্ত হয়। তারা তার দিকে তাকাবে এবং তাকে অনুসরণ করার চেষ্টা করবে । কিন্তু তারা তার দৃষ্টান্ত ভুলে গিয়েছিলো এবং বিপথগামী হয়েছিলো। পুনরায় ফেরেশতা সম্পর্কে তাদের ভ্রান্ত ধারণার প্রসংগ তোলা হয়েছে। বলা হয়েছে যে, ফেরেশতারা তাদের মতোই আল্লাহর একশ্রেণীর সৃষ্টি । আল্লাহ তায়ালা ইচ্ছা করলে ফেরেশতাদেরকে তাদের উত্তরাধিকারী বানাতে পারতেন, অথবা কতক মানুষকে ফেরেশতায় রূপান্তরিত করে পৃথিবীতে তাদের উত্তরাধিকারী বানাতে পারতেন। (আয়াত ৬০) মোদ্দাকথা, সৃষ্টির ব্যাপারে আল্লাহর ইচ্ছাই শেষ কথা । তিনি যা সৃষ্টি করতে চান, তা-ই হয়। আল্লাহর কোনো সৃষ্টিরই তার সাথে বংশগত কোনো সম্পর্ক নেই । তার সাথে সৃষ্টির সম্পর্ক নিছক সষ্টা ও সৃষ্টির সম্পর্ক, বান্দা ও মাবুদের সম্পর্ক, উপাসক ও উপাস্যের সম্পর্ক । এর বেশী কিছু নয় এবং এ থেকে পৃথক কিছুও নয়। ঈসা (আ.)-এর সঠিক ইতিহাস ও কেয়ামতের পূর্বে তার অবতরণ এরপর হযরত ঈসা কিভাবে তাদেরকে কেয়ামতের কথা স্মরণ করিয়ে দেন, তার বিবরণ দেয়া হয়েছে। ‘আর সে তো (ঈসা) কেয়ামতের প্রতীক বহু সংখ্যক হাদীস বর্ণিত হয়েছে, যাতে কেয়ামতের পূর্বে আকাশ থেকে হযরত ঈসার পৃথিবীতে নেমে আসার সংবাদ দেয়া হয়েছে। সে তো কেয়ামতের প্রতীক, এই কথাটা দ্বারা সেই দিকেই ইংগিত করা হয়েছে। অর্থাৎ তিনি কেয়ামতের আগমন বার্তা বয়ে আনবেন। অন্য এক কেরাতে ‘আলামুন' পড়া হয়েছে, যার অর্থ আলামত বা নিদর্শন । ইলমুন ও আলামুন। উভয়টা প্রায় একই অর্থ বহন করে। হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত । রসূল (স.) বলেছেন, যে সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, অচিরেই তোমাদের মধ্যে মারইয়ামের ছেলে ঈসা ন্যায়বিচারক শাসক হয়ে আসবেন, তিনি ক্রুশ ভাংবেন, শুয়োর হত্যা করবেন, জিযিয়া আরোপ করবেন এবং এতো সম্পদ বিতরণ করবেন যে, নেয়ার মতো লোক পাওয়া যাবে না। তখন একটা সেজদা দুনিয়া ও তার যাবতীয় সম্পদের চেয়ে মূল্যবান হবে। (মালেক, বোখারী, মুসলিম, আবু দাউদ) হযরত জাবের থেকে বর্ণিত, রসূল (স.) বলেছেন, আমার উম্মাতের একটা দল সত্যের জন্যে কেয়ামত পৰ্যন্ত লড়াই করতে থাকবে এবং বিজয়ী হবে। তখন মারইয়ামের ছেলে ঈসা (আ.) অবতরণ করবেন। তখন তাদের নেতা বলবে, ‘আসুন, আমাদেরকে নামায পড়ান । তিনি বলবেন, না। তোমরাই একে অপরের নেতা । আল্লাহ তায়ালা এভাবে এই উন্মাতকে সম্মানিত করেছেন’ (সহীহ মুসলিম) এটা সেই সব অজানা ও অদৃশ্য সত্যের অন্যতম, যার পূর্বাভাস দিয়েছেন রসূল (স.) এবং যার উল্লেখ এই কোরআনেও করা হয়েছে। কেয়ামত পর্যন্ত অটুট এই দুই উৎস কোরআন ও Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।