শব্দটা ‘ইয়াসেদ্দু' ও ‘ইয়াসুদ্দ’ দুই ভাবেই উচ্চারিত হয়ে থাকে, যেমন ইয়াকুফু ও ইয়াকেফু ইত্যাদি । আর তারা বলে, আমাদের উপাস্য ভালো, না উনি? অর্থাৎ আমাদের উপাস্যরা তো তোমার মতে ঈসার চেয়ে ভালো নয়। আর ঈসাই যখন দোযখের কাঠ হবে, তখন আমাদের উপাস্যদের ব্যাপারটা সহজেই বোধগম্য । কাশশাফ প্রণেতা এই তাফসীর কোথা থেকে গ্রহণ করেছেন, তা উল্লেখ করেননি । অবশ্য মোটামুটিভাবে ইবনে ইসহাকের বর্ণনার সাথে এর মিল রয়েছে। উভয় ব্যাখ্যা থেকেই মোশরেকদের বক্রতা ও তর্কপ্রিয়তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় । কোরআন তাদের স্বভাব প্রকৃতির যে চিত্র এঁকেছে, এখানে অবিকল সেই চিত্রই ফুটে উঠেছে। কোরআন বলেছে, তারা হলো একটা ঝগড়াটে গোষ্ঠী ৷' অর্থাৎ ঝগড়া বিবাদে তারা যেমন জেদী ও হঠকারী, তেমনি চতুর ও ধড়িবাজ। তারা প্রথম থেকেই জানে রসূল (স.) তাদেরকে কী বলতে চান এবং কোরআন তাদেরকে কিসের দাওয়াত দেয় । সবকিছু জেনে বুঝেও তারা সহজ সরল কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে জটিল ও বক্র বানানোর চেষ্টা করে। তারা সাধারণ ও সহজবোধ্য শব্দের ভেতরে কৃত্রিম বিতর্কের মাধ্যমে সংশয় সৃষ্টির অপচেষ্টা চালায় । এ ধরনের তর্কে কোনোই লাভ হয় না। কেবল ক্ষতিই হয়ে থাকে । কৃত্রিমতা, নিষ্ঠাহীনতা, অস্থিরতা ও দোদৃল্যমানতা, সত্যের ব্যাপারে হঠকারিতা ও গোয়ার্তুমি এবং ইচ্ছাকৃতভাবে কোনো শব্দে, বাক্যে বা পটভূমিতে সংশয় সৃষ্টি, এই সব খারাপ চারিত্রিক বৈশিষ্টই এ জাতীয় তর্ক থেকে অর্জিত হয়ে থাকে। এ জন্যেই রসূল (স.) এমন বিতর্কে অংশগ্রহণ করা থেকে কঠোরভাবে নিষেধ করেছেন, যার উদ্দেশ্য সত্যকে পাওয়া নয়, বরং যেন তেন প্রকারে বিজয়ী হওয়া । ইবনে জরীর বলেন, হযরত আবু উমামা থেকে বর্ণিত যে, একবার রসূল (স.) মুসলিম জনতার সামনে এসে দেখলেন, তারা কোরআন নিয়ে তর্ক বিতর্ক করছে। তিনি এতে এতো রেগে গেলেন যে, মনে হচ্ছিলো, যেন তার মুখে সের্কা ঢেলে দেয়া হয়েছে। তারপর বললেন, আল্লাহর কেতাবের একাংশ দিয়ে অপর অংশকে আঘাত করো না । মনে রেখো, কোনো জাতি তখনই পথভ্রষ্ট হয়, যখন কলহ কোন্দল ও ঝগড়া বিবাদে লিপ্ত হয়। তারপর পড়লেন, ‘তোমার সাথে তর্ক করার উদ্দেশ্যেই তারা এই উদাহরণ দিয়েছে। আসলে তারা হচ্ছে একটা ঝগড়াটে মানবগোষ্ঠী ৷’ ‘তারা বললো, আমাদের উপাস্যরা ভালো, না তিনি?' মহান আল্লাহর এ উক্তিটার আরো একটা সম্তাব্য ব্যাখ্যা রয়েছে। তাদের ফেরেশতা সংক্রান্ত ভিত্তিহীন ধারণার বিবরণ সম্বলিত আয়াতগুলো থেকে এর আভাস পাওয়া যায়। সেই সম্ভাব্য ব্যাখ্যাটা হলো, তারা এ দ্বারা বুঝিয়েছে যে, খৃষ্টানদের একাংশ কর্তৃক হযরত ঈসার উপাসনার চেয়ে তাদের ফেরেশতার উপাসনা অনেক ভালো । কেননা তাদের ধারণা অনুসারে ফেরেশতারা আল্লাহর মেয়ে বিধায় তারা হযরত ঈসার চেয়ে আল্লাহর অধিকতর নিকটবর্তী এবং তা বংশগত এবং চরিত্রগত উভয় দিক দিয়ে। আর তারা নিছক তর্কের খাতিরে ছাড়া আর কোনো উদ্দেশ্যে এই উদাহরণ দেয়নি, ‘আসলে তারা তর্কপ্রিয় গোষ্ঠী’ এই উক্তি দ্বারা যে মন্তব্য করা হয়েছে, তা দ্বারা ইবনুয্ যারয়ারীর কথাও বুঝানো হয়েছে যে, খৃষ্টানদের পক্ষ থেকে হযরত ঈসার উপাসনাকে দৃষ্টান্ত হিসাবে পেশ করা অর্থহীন । কেননা খৃষ্টানদের তাওহীদ বিচ্যুতি কোনো যুক্তি নয় বরং তাদের নিজেদের মূর্তিপূজা ও ফেরেশতা পূজার মতোই ওটাও একটা বিকৃতি ও ভ্রষ্টতা। এক বিকৃতি আর এক বিকৃতির পক্ষে যুক্তি হতে পারে না। আর এক বিকৃতিকে অন্য বিকৃতির চেয়ে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।