তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

করেছে । অবিলম্বে প্রশ্নটা রসূল (স.)-এর কাছে করা হলো । তিনি বললেন, যে ব্যক্তিই আল্লাহর বিকল্প উপাস্য সেজে উপাসনা পাওয়ার প্রত্যাশা করবে, সেই তার উপাসকদের সাথে থাকবে । কেননা তারা একমাত্র শয়তানের ও শয়তান যাকে পূজা করার আদেশ দেয় তারই পূজা করে থাকে এই সময়ে আল্লাহ তায়ালা সূরা আম্বিয়ার ১০১ নং আয়াত নাযিল করলেন, ‘যাদের জন্যে আমার পক্ষ থেকে আগে থেকেই কল্যাণ নির্ধারিত রয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ।' অর্থাৎ হযরত ওযায়ের, হযরত ঈসা এবং অন্যান্য বিদ্বান ও পুন্যবান ব্যক্তিরা আল্লাহ্‌র দাসত্ব ও আনুগত্যের মধ্য দিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়া সত্তেও লোকেরা তাদের উপাসনা করেছে। তাদের তিরোধানের পর পরবর্তী কালের পথভ্রষ্ট লোকেরা তাদেরকে উপাস্য ও মনিবরূপে গ্রহণ করেছে। তারা জাহান্নাম থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করবেন । এ আয়াতটা নাযিল হয় হযরত ঈসা সম্পর্কে যে প্রশ্ন তোলা হয় এবং আল্লাহ তায়ালা ছাড়া তার উপাসনাও করা হয় বলে যে ওজুহাত খাড়া করা হয়, সেই বিষয়ে । ওলীদ ও তার উপস্থিত সাথীরা রসূল (স.)-এর উপস্থাপিত এই যুক্তিতে লা-জবাব হয়ে গেলো ও থতমত খেয়ে গেলো । ‘আর যখনই মারইয়ামের ছেলের উদাহরণ দেয়া হলো, অমনি তোমার জাতি হৈ চৈ শুরু করে দিলো!’ অর্থাৎ তোমার আদেশ ও আহ্বান থেকে মানুষকে দূরে সরানোর জন্যে হৈ চৈ শুরু করে দিলো। তাফসীরে কাশশাফে বলা হয়েছে, রসূল (স.) যখন কোরায়শের সামনে এই আয়াত পড়লেন, ‘তোমরা নিজেরা ও আল্লাহ তায়ালা ছাড়া আর যাদের তোমরা উপাসনা করো তারা জাহান্নামের কাঠ’ তখন তারা তার প্রতি ভীষণ ক্ষিপ্ত, ক্রুব্ধ ও রুষ্ট হলো। আব্দুল্লাহ ইবনুয্‌ যারয়ারী বললো, ‘হে মোহাম্মদ, এ ব্যাপারটা কি শুধু আমাদের ও আমাদের দেবতাদের ক্ষেত্রে প্রযোজ্য, না সকল জাতির জন্যে? রসূল (স.) বললেন, তোমাদের জন্যে, তোমাদের দেবতাদের জন্যে এবং সকল জাতির জন্যে ৷’ সে বললো, তাহলে কাবার অধিপতির শপথ, আমি তোমার সাথে তর্ক না করে ছাড়ছিনে ৷' তুমি কি দাবী করো না যে, মারইয়ামের ছেলে ঈসা একজন নবীঃ তুমি তো তার ও তার মায়ের প্রচুর প্রশংসা করে থাকো । তুমি এও জানো যে, খৃষ্টানরা ওদের উভয়কে (ঈসা ও মারইয়ামকে) উপাসনা করে থাকে ওযায়েরেরও উপাসনা করা হয়। ফেরেশতাদেরও উপাসনা করা হয়। এরা সবাই যদি দোযখে যায়, তাহলে আমরা ও আমাদের দেবতারাও তাদের সাথে দোযখে যেতে রাযী আছি ।' এরপর তারা খুব উল্লাস প্রকাশ করে ও অট্টহাসি করে। রসূল (স.) নীরব হয়ে যান । এই সময় আল্লাহ তায়ালা নাযিল করলেন, ‘নিশ্চয় যাদের সম্পর্কে আমার পক্ষ থেকে আগে থেকেই কল্যাণ নির্ধারিত হয়ে আছে' (আম্বিয়া ১০১) আর এই আয়াতটা (যোখরুফ ৫৭) নাযিল হলো । ৫৭ নং আয়াতটার মর্ম হলো, আব্দুল্লাহ ইবনুয যারয়ারী যখন মারইয়ামের ছেলে হযরত ঈসার উদাহরণ দিলো এবং খৃষ্টানরা তার উপাসনা করে থাকে এই বলে রসূল (স.)-এর সাথে তর্ক শুরু করে দিলো, তখনি তোমার গোত্রের লোকেরা-অর্থাৎ কোরায়শ এই উদাহরণ শুনে উল্লাসে ফেটে পড়লো ও হৈ চৈ শুরু করে দিলো। কারণ তারা শুনেছিলো যে, আব্দুল্লাহ ইবনুয্‌ যারয়ারীর যুক্তিতে তিনি থতমত খেয়ে গেছেন ও লা জবাব হয়ে গেছেন-যেমনটি কোনো জনগোষ্ঠী একটা বিষয়ে তর্কাতর্কি করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার পর হঠাৎ জয় লাভ করলে হৈ চৈ ও শোরগোল করে থাকে । অবশ্য এই শব্দটা হয়াসুদ্দুনা’ উচ্চারণ করলে তার অর্থ হচ্ছে, তারা এই উদাহরণের ফলে আসকারা পেয়ে সত্য থেকে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করে এবং নিজেরাও সত্যকে এড়িয়ে যায় ও উপেক্ষা করে। EEN www.icsbook.info

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।