তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

কেতাবরা যখন হযরত ঈসার উপাসনা করে, যিনি একজন মানুষ মাত্র, তখন আমরা যেহেতু আল্লাহর মেয়ে ফেরেশতার উপাসনা করি, তাই আমরাই অধিকতর সঠিক পথপ্রাপ্ত। আসলে বাতিল যুক্তির ওপর প্রতিষ্ঠিত তাদের এই দাবীও ছিলো বাতিল। এই প্রসংগেই কোরআন হযরত ঈসার কাহিনীর একটা অংশ তুলে ধরছে। এতে হযরত | ঈসার প্রকৃত পরিচয় এবং তার দাওয়াতের প্রকৃত স্বরূপ তুলে ধরা হয়েছে, আর তীর জাতি এই দাওয়াতের কেমন বিরোধিতা করেছিলো তাও বর্ণনা করা হয়েছে। তারপর যারা সঠিক আকীদা থেকে বিচ্যুত হয়েছে, তাদের সবাইকে সতর্ক করা হয়েছে যে, সহসাই কেয়ামত এসে যেতে পারে। এই পর্যায়ে কেয়ামতের এক দীর্ঘ দৃশ্য দেখানো হয়েছে, যেখানে একদিকে সৎলোকদের পুরস্কার এবং অপরদিকে অসৎ লোকদের শাস্তির বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। এখানে ফেরেশতা সম্পর্কে আরবদের যাবতীয় ভিত্তিহীন ধারণার অপনোদন করা হয়েছে। মহান আল্লাহর নামে তারা যে সব অপবাদ রটনা করতো, তা থেকে তার পবিত্রতা ঘোষণা করা হয়েছে এবং তার বান্দাদেরকে তার কিছু প্রকৃত গুণের পরিচয় দেয়া হয়েছে। তিনিই যে আকাশ ও পৃথিবীর একচ্ছত্র অধিপতি এবং তীর কাছেই সবাইকে ফিরে যেতে হবে, সে কথাও ঘোষণা করা হয়েছে। সূরার শেষে রসূল (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে তিনি যেন মোশরেকদের ক্ষমা করে দেন, তাদের নিয়ে আর মাথা না ঘামান এবং তাদের পরিণতি ভোগ করার জন্যে তাদেরকে ছেড়ে দেন। এত অকাট্য যুক্তি প্রমাণ সহকারে সবকিছু বুঝিয়ে দেয়ার পরও যারা বৃথা তর্ক-বিতর্ক করে, তাদের জন্যে এতে রয়েছে সমুচিত প্রচ্ছন্ন হুমকি ৷ মত মানুষদের ব্যাপারে ক্োন্সআনেক্স বক্তব্য ' (আয়াত ৫৭-৬৫) ইবনে ইসহাক স্বীয় সীরাত গ্রন্থে লিখেছেন, একদিন রসূল (স.) মাসজিদুল হারামে (পবিত্র কাবা সংলগ্ন মসজিদে) ওলীদ ইবনে মুগীরার সাথে বসেছিলেন। সহসা নযর ইবনুল হারেস এসে তাদের সাথে বসলো । সেই মজলিসে কোরায়শ নেতাদের আরো অনেকে উপস্থিত ছিলো রসূল (স.) তাদের সাথে কথা বললেন নযর ইবনুল হারেসকে দেখতে পেয়ে তার সাথেও কথা বললেন এবং তাকে লা জবাব করে দিলেন। তারপর সবাইকে লক্ষ্য করে সূরা আম্বিয়ার এই আয়াতটা (৯৮ নং) পড়লেন, ‘তোমরা এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো তারা জাহান্নামের কাঠ। তোমরা সবাই সেখানে প্রবেশ করবে৷’ এরপর রসূল (স.) চলে গেলেন। এই সময় আব্দুল্লাহ ইবনুয যাবয়ারী আত-তামীমী এসে মজলিসে বসলে|। ওলীদ ইবনে মুগীরা তাকে বললো, আজ নযর ইবনুল হারেস আব্দুল মোত্তালেবের পৌত্রের সামনে টিকতেই পারেনি। ‘| মোহাম্মদ (স.) দাবী করেছে যে, আমরা ও আমরা যে সব দেবতার উপাসনা করি, তারা জাহান্নামের কাঠ। আব্দুল্লাহ ইবনুয যাবয়ারী বললো, আল্লাহর শপথ, আমি যদি মোহাম্মদকে পেতাম, তবে তার সাথে তর্ক করতাম । তোমরা মোহাম্মদকে জিজ্ঞাসা করো, আল্লাহ তায়ালা ছাড়া আর যার যার পূজো করা হয়, তারা সবাই কি তাদের পূজারীদের সাথে জাহান্নামে যাবে? আমরা তো ফেরেশতাদের পূজা করি । ইহুদীরা ওযায়েরের পূজা করে এবং খৃষ্টানরা মারইয়ামের ছেলে ‘| ঈসার পূজা করে।' আব্দুল্লাহ ইবনুয যাবয়ারীর কথায় ওলীদ ও তার সাথীরা চমৎকৃত হলো । তারা দেখলো যে, সে জোরদার যুক্তি উত্থাপন করেছে এবং তর্কে জয় লাভ করার যোগ্যতা লাভ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।