তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

লা-ইলাহা ইল্লা হুয়া : তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তার কোনো শরীক ও সমকক্ষ নেই । ইলাইহিল মাসীর : একমাত্র তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। তার কাছে জবাবদিহী না করে ও সাক্ষাত না করে কারো পালানোর স্থান নেই । এভাবে তার বান্দাদের সাথে তার ঘনিষ্ঠতা ও তীর সাথে তীর বান্দাদের সম্পর্ক স্পষ্ট হয়ে যায় । তাদের আবেগ, অনুভূতি ও উপলব্ধি স্পষ্ট হয়ে যায়। এতে তারা বুঝতে পারে সচেতনভাবে কেমন করে তার সাথে আচরণ করবে। কিসে তিনি খুশী এবং কিসে অসন্তুষ্ট হন, তা জানতে পারবে। মোশরেকরা তাদের মূর্তিগুলোর উপাসনা করতো বটে । তবে ওগুলোর সম্পর্কে তাদের কোনো নিশ্চিত জ্ঞান ছিলো না । কিসে তারা সন্তুষ্ট, কিসে অসন্তুষ্ট হয়, তা তারা জানতো না কেবল নানারকমের তাবীয-তুমার ও পশু বলির প্রচলন করে তাদেরকে খুশী রাখতে চেষ্ট করতো- তাও নিছক আন্দাজের ওপর নির্ভর করে। এতে তারা সন্তুষ্ট হলো, না অসন্তুষ্ট হলো তা জানতো না। এই পরিস্থিতিতে ইসলাম এসে সকল অস্পষ্টতা ও অসচ্ছতা ঘুচিয়ে দিলো। মানুষকে তার প্রকৃত উপাস্যের সাথে যুক্ত করে দিলো, তার গুণাবলীর সাথে তাকে পরিচিত করলো, তার ইচ্ছা ও অনিচ্ছা কি তা জানিয়ে দিলো এবং কিভাবে তার নৈকট্য লাভ করা যায়, কিভাবে তার করুণা লাভ করা যায় । আযাব থেকে বাচা যায় এবং সরল ও সঠিক পথে থাকা যায় তা জানিয় দিলো। হক বাতিলের চিরন্তন লড়াই ও কাফেক্সসদের পর্রিণতি ‘কাফেররা ছাড়া আল্লাহর আয়াতগুলো নিয়ে কেউ বিতর্ক করে না... ৷’ (আয়াত ৪, ৫, ও ৬) . আল্লাহর উল্লেখিত মহান গুণাবলী ও একত্বের বর্ণনা দেয়ার পর বলা হচ্ছে যে, এসব সত্য এ বিশ্বজগতের প্রতিটা সৃষ্টি অন্নান বদনে মেনে নিয়েছে এবং কেউই বিতর্কে লিপ্ত হয়নি। একমাত্র কাফেররাই বিতর্কে লিপ্ত হয় এবং সৃষ্টির অধম বলে চিহ্নিত হয়। অথচ এই পৃথিবীর তুলনায় তারা পিঁপড়ার চেয়েও ক্ষুদ্র । তারা যখন আল্লাহর নিদর্শনগুলো নিয়ে তর্ক তোলে, তখন তারা থাকে এক কাতারে, আর মহাবিশ্বর তাবৎ সৃষ্টি অপর কাতারে অবস্থানে নেয়। কেননা এই মহাবিশ্ব তার সৃষ্টিকর্তার ও তার অসীম ক্ষমতার স্বীকৃতি দেয়। কাফেররা এ অবস্থান গ্রহণ করে তাদের পরকালের সুখ থেকে বঞ্চিত হয়ে যায়, চাই তারা যতোই শক্তিধর, যতোই প্রতাপশালী ও যতোই বিত্তশালী হোক না কেন তাতে কিছুই আসে যায় না। ‘অতএব নগরে বন্দরে তাদের ঘোরাফেরা যেন তোমাকে প্রভাবিত না করে........... "" কেননা তারা যতোই ঘোরাফেরা করুক, যতোই দর্প দেখাক, তাদের শেষ পরিণাম ধ্বংস অবধারিত । মহান সষ্টার সাথে এই দুর্বল মানুষের যদি যুদ্ধ হতো, তাহলে কী অবস্থা দাড়াতো এবং যুদ্ধের ফলাফল কী হতো, তা সুবিদিত ৷ ইতিপূর্বে তাদেরই মতো কিছু জাতি ও দল অতিক্রান্ত হয়ে গেছে তাদের যে পরিণতি হয়েছিলো, সেটা প্রত্যেক বিদ্রোহীর জন্যে অবধারিত, ' এটা একটা প্রাচীন ঘটনা । হযরত নূহ (আ.)-এর আমল থেকেই এটা চলে আসছে । এটা এমন এক লড়াই । যা সকল যুগেই সংঘটিত হওয়া সম্ভব । এ আয়াত থেকে সংক্ষেপে পুরো ঘটনাটাই স্পষ্ট হয়ে উঠেছে। অর্থাৎ অতীতে প্রত্যেক যুগেই রসূলরা এসেছেন, তাদেরকে অংসগীকার করা হয়েছে এবং শেষ পর্যন্ত সবাই একই পরিণতির সম্মুখীন হয়েছে । রসূল আসেন, আর তার জাতির চরম উচ্ছংখল লোকেরা তাকে অস্বীকার করে। অথচ এ জন্যে তারা কোনো যুক্তি প্রমাণের ধারও ধারে না। তারা নিছক উচ্ছংখলতা ও স্বেচ্ছাচারিতার Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।