তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

স্বৈরাচারী শাসকরা জনসাধারণকে সব সময়ই বোকা বানায় । এতে অবাক হওয়ার কিছুই নেই । এরা প্রথমে জনগণকে জ্ঞানের সকল পথ থেকে দূরে সরিয়ে রাখে। এরপর সত্য ঘটনা তাদের কাছ থেকে লুকিয়ে রাখে, যেন সেগুলো তারা ভুলে যায় এবং সেগুলো নিয়ে আর কখনও | ঘাটাঘাটি না করতে পারে। এরপর ইচ্ছামতো তাদের মন মানসিকতাকে প্রভাবাধিত করতে থাকে এবং শেষ পর্যন্ত তাদের মন মানসিকতা সেই কৃত্রিম ছাচেই গড়ে ওঠে । ফলে বোকা বানানো সহজ হয়, তাদেরকে ইচ্ছামত চালানো যায় এবং যেদিক ইচ্ছা সেদিকে হাঁকিয়ে নেয়া যায় । এতে তারা কোনো আপত্তি করে না। স্বৈরাচারী শাসকগোষ্ঠী জনসাধারণের সাথে এই আচরণ কেবল তখনই করতে পারে যখন তাদের মাঝে নৈতিক অবক্ষয় ঘটে, যখন তারা সৎপথ থেকে ছিটকে পড়ে, আল্লাহর দ্বীন থেকে দূরে সরে পড়ে এবং ঈমানের মানদন্ড তাদের হাতছাড়া হয়ে যায়। অপরদিকে যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদেরকে ধোকা দেয়া, তাদেরকে বোকা বানানো বা তাদেরকে নিয়ে তামাশা করা এতো সহজ নয়। সেই জন্যেই আল্লাহ তায়ালা ফেরাউনের সম্পৃদায়কে বোকা ও অসৎ বলে আখ্যায়িত করেছেন। এখন পরীক্ষার পর্ব শেষ, উপদেশের পর্ব শেষ এবং সতকীর্করণের পর্বও শেষ । এখন আল্লাহ তায়ালা নিশ্চিতভাবে জানতে পেরেছেন যে, এই অসৎ জাতি আর ঈমান গ্রহণ করবে না । কারণ, তারা ক্ষমতার দস্তে আত্মহারা ফেরাউনের প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং সুস্পষ্ট ও উজ্জ্বল নিদর্শনগুলো থেকে চোখ ফিরিয়ে নিয়েছে। তাই আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হয়েছে এবং সতর্কবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে । বলা হচ্ছে, ‘অতপর ওরা যখন আমাকে রাগার্বিত করলো, তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদেরকে ডুবিয়ে মারলাম’ (আয়াত ৫৫) আল্লাহকে তারা রাগাধিত করেছিলো বলেই তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন। অর্থাৎ ফেরাউন ও তার লোক-লঙ্কর সহ সকলকে পানিতে ডুবিয়ে মেরেছেন । ওরা মূসা (আ.)-কে ধাওয়া করে নিয়ে যাচ্ছিলো । কিন্তু মাঝ দরিয়ায়ই আল্লাহ তায়ালার ওদের ডুবিয়ে দেন। আর এভাবেই ওরা পরবর্তী যুগের প্রত্যেক অত্যাচারী ও স্বৈরাচারী শাসকদের জন্যে দৃষ্টান্ত হয়ে থাকেবে । যুগ যুগ ধরে মানুষ ওদের নির্মম ঘটনা থেকে শিক্ষা গহণ করবে। মূসা (আ.)-এর ঘটনা আর মন্ধার আরবদের ঘটনার মাঝে এভাবেই একটা মিল খুঁজে পাই, অর্থাৎ ওরাও তাদের নবীর বিকরুদ্ধাচরণ করেছিলো, তাকে অস্বীকার করেছিলো। কিন্তু রসূল এবং তীর অনুসারী মোমেনরাই জয়ী হয়েছিলো, তারাই ময়দানে টিকে ছিলো। তাই মূসা (আ.)-এর ঘটনার' মাধ্যমে অভিযোগকারী মোশরেকদেরকে সতর্ক করে দেয়া হচ্ছে এবং তাদেরকে পূর্ববর্তী জাতিগুলোর অনুরূপ পরিণতি সম্পর্কে ভয় দেখানো হচ্ছে। আলোচ্য পর্বের অবস্থা এবং এর উপস্থাপনের ঈন্সিত লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে উল্লেখিত ঘটনার তাৎপর্য সুসামঞ্জস্যরূপে মিলে যাচ্ছে। আর এর মাধ্যমে উল্লেখিত ঘটনাটি এশী আদর্শের জন্যে শিক্ষার একটা উপকরণরূপে আত্মপ্রকাশ করেছে। এবার হযরত মূসার কাহিনীর এই অংশ শেষ করে হযরত ঈসার কাহিনীর একটা অংশ বর্ণনা করা হচ্ছে। একশ্রেণীর খৃষ্টান হযরত ঈসার পূজা করে, এই ওজুহাত দেখিয়ে আরবরা তাদের ফেরেশতা পূজার সাফাই দিতো । এই খৌড়া ওজুহাত খন্ডন করার জন্যে এ আলোচনার অবতারণা করা হয়েছে। এটাই এ সূরার শেষ অধ্যায় । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।