তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বলাবাহুল্য, মিসরের সাম্রাজ্য এবং ফেরাউনের প্রাসাদের নিচে প্রবাহিত নদীগুলো জনগণের চোখের সামনেই ছিলো । তা দেখে তারা বিমোহিত হতো । এগুলোর মাধ্যমে তাদেরকে বোকা বানানো খুব সহজ ছিলো । কিন্তু আসমান ও যমীন এবং এর মাঝে যা কিছু আছে তার মালিকানা ছিলো ভিন্ন জিনিস । এর সাথে মিসর সাম্রাজ্যের মালিকানার কোনো তুলনাই হতে পারে না। অবশ্য এই সত্যটুকু উপলব্ধি করার জন্যে ঈমানের আলোকে আলোকিত একটি হৃদয়ের প্রয়োজন। কেবল এমন হৃদয়ই আসমান ও যমীনের মালিকানা আর মিসরের মতো তুচ্ছ সাম্মাজ্যের মালিকানার পার্থক্য নির্ণয় করতে সক্ষম । গণমানুষের পক্ষে এই বিশাল জগতের মালিকানার বিষয়টি উপলব্ধি করা সম্ভব নয়। তাদের বুদ্ধি এত উর্ধের নয়। তারা তো বাহ্যিক চাকচিক্যেই মত্ত থাকে। চোখের সামনে যা পায় তা নিয়েই ব্যস্ত থাকে । সে কারণেই ফেরাউন বুঝতে পারে, এদের মন নিয়ে কিভাবে খেলা যায় এবং বাহ্যিক চাকচিক্যে এদেরকে কিভাবে ভুলানো যায়। সে তাদেরকে লক্ষ্য করে বলে উঠলো, ‘আমি কি তারচেয়ে শ্রেষ্ঠ নই, যে নীচ এবং কথাও বলতে পারে না.... ৷’ (আয়াত ৫২) সে মূসা (আ.)-কে নীচ বলছে এই কারণে যে, তিনি কোনো রাজা বাদশা নন, কোনো রাজকুমার নন, প্রভাব-প্রতিপত্তি এবং ধন-দৌলতের মালিক নন। অথবা এই কারণে বলেছে যে, তিনি পরাধীন জাতি অর্থাৎ বনী ইসরাইলের লোক ছিলেন। অপরদিকে ‘সে কথাও বলতে পারে না......... ’ এর দ্বারা সে মূসা (আ.)-এর তোতলামীর দোষটি নিয়ে ব্যঙ্গ করেছে। এটা ছিলো মিসর ত্যাগ করার আগে । পরবর্তীকালে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, ‘হে আমার পারণকর্তা! আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দাও । আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে’ আল্লাহ তায়ালা তার এই দোয়া কবুল করেছিলেন এবং তার মুখের জড়তা বা তোতলামী দূর হয়ে যায়। ফলে তিনি স্পষ্টভাবে কথা বলতে পারতেন। সরল-সোজা গণমানুষের কাছে মূসা (আ.)-এর তুলনায় ফেরাউনই ছিলো শ্রেষ্ঠ । কারণ সে মিসরের অধিপতি, প্রভাব প্রতিপত্তির মালিক এবং তার প্রাসাদের নিচ দিয়ে নদী প্রবাহিত হয় । অপরদিকে মূসা (আ.) সত্যের বাহক, নবুওতের মর্যাদার অধিকারী এবং কঠিন আযাব থেকে মুক্তির জন্যে প্রার্থনাকারী হওয়া সত্তেও গণমানুষের সামনে তার কোনো আবেদন নেই৷ পরের আয়াতে বলা হয়েছে, ‘তাকে কেন স্বর্ণবলয় পরিধান করানো হলো না?' কি তুচ্ছ ও বাজে জিনিসের আব্দার! স্বর্ণের মাধ্যমে ওরা একজন নবীর নবুওতকে প্রমাণ করতে চায়! ওরা স্বর্ণের কয়টি বালাকে সেসব অলৌকিক ঘটনার চেয়েও বড় বলে মনে করে যা আল্লাহ তায়ালা মূসা (আ.)-এর মাধ্যমে প্রকাশ করেছেন। অথবা তারা কি স্বর্ণবলয় পরিধান করানোর দ্বারা সিংহাসনে আরোহন বুঝাতে চায়? অর্থাৎ মূসা (আ.) একজন রাজা বাদশা কেন হলেন না । হয়তো সেই যুগে এই প্রথার মাধ্যমেই রাজা বাদশাদের অভিষেক হতো । এরপর বলা হয়েছে, ‘অথবা তার সাথে ফেরেশতারা কেন দল বেধে নিচে এলো না?’ এটা আর এক ধরনের অভিযোগ । এর দ্বারা গণমানুষকে আর বেশী বোকা বানানো যায়৷ তাই একই অভিযোগ একাধিক রসূলের ক্ষেত্রেও করা হয়েছে। এরপর বলা হয়েছে, ‘অতপর সে তার জাতিকে বোকা বানিয়ে দিলো, ফলে তারা তার কথা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।