এখানে মূসা (আ.) ও ফেরাউনের মাঝে প্রথম সাক্ষাতের ঘটনাটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হচ্ছে। কেবল মূল অংশগুলো এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ করে যেসব অংশের সাথে মন্ধার মোশরেকদের ঘটনার সাথে মিল রয়েছে। এখানে মূসা (স.)-এর রেসালতের স্বরূপ এভাবে বর্ণনা করা হয়েছে, ‘আমি বিশ্ব পালনকর্তার রসূল’ এটাই হচ্ছে রেসালতের স্বরূপ যার বাহক ছিলেন প্রত্যেক নবী ও রসূল । তাদেরও সেই একই বক্তব্য ছিলো । অর্থাৎ তারা রসূল এবং যিনি তাদেরকে রসূলরূপে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন, ‘রব্বুল আলামীন’ বা বিশ্ব প্রতিপালক । এখানে খুব সংক্ষিপ্ত আকারে সেই সব অলৌকিক ঘটনাবলীর প্রতিও ইংগিত করা হয়েছে যা মুসা (আ.) তার জাতির সামনে পেশ করেছিলেন। এসকল ঘটনাবলী প্রত্যক্ষ করে তারা হেসে ওঠে বোকা এবং অহংকারী লোকেরা এমনটাই করে থাকে । এরপর ফেরাউন ও তার লোকজনদেরকে প্রায়শ্চিত্তস্বরূপ আল্লাহ তায়ালা কি কি ভাবে পাকড়াও করলেন যার বিস্তারিত বর্ণনা অন্যান্য সূরায় এসেছে যেদিকে ইংগিত করে বলা হয়েছে, ‘আমি তাদেরকে যে নিদর্শনই দেখাতাম, তা হতো পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বড় । আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম ........... ৷" (আয়াত ৪৮-৪৯) মুসা (আ.)-এর হাতে যে সকল অলৌকিক ঘটনাবলী প্রকাশ পেয়েছিলো, তা তার সম্পুদায়ের লোকদের ঈমান গ্রহণে সহায়ক হয়নি। একের পর এক অলৌকিক ঘটনা তাদের সামনে আসতে থাকে, আর তাদের অবাধ্যতাও ততোই প্রকাশ পেতে থাকে । এর দ্বারা আল্লাহর এই বক্তব্যের সত্যতাই প্রতিষ্ঠিত হয় যে, যারা হেদায়াতের যোগ্য নয়, তারা কখনও অলৌকিক ঘটনা দেখে হেদায়াত লাভ করতে পারে না। তাই রসূলকে বলা হয়েছে, বধিরকে শুনানো সম্ভব নয় এবং অন্ধকে রাস্তা দেখানোও সম্ভব নয় । এখানে ফেরাউন ও তার লোকজনদের এক অদ্ভূত ঘটনা বর্ণনা করা হয়েছে। আর তা হলো, ‘হে যাদুকর, তুমি আমাদের জন্যে তোমার পালনর্কতার কাছে সে বিষয়ে প্রার্থনা করো, যার ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন............... ৷" (আয়াত ৪৯) তারা বিপদের সম্মুখীন এই বিপদ থেকে রক্ষা করার জন্যে তারা মূসা (আ.)-এর কাছে সাহায্য কামনা করছে। তারপরও তারা তাকে “যাদুকর' বলে সন্বোধন করছে এবং বলছে, ‘তোমার |' প্রভু তোমাকে যে ওয়াদা দিয়েছেন সে বিষয়ে আমাদের জন্যে দোয়া করো ।' অথচ তিনি তাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি বিশ্ব প্রতিপালকের রসূল । অর্থাৎ শুধু তার নিজ প্রতিপালকের রসূলই নন। কিন্তু ওদের মনে অলৌলিক ঘটনাবলীরও কোনো রেখাপাত করেনি এবং রসূলের কথাও কোনো রেখাপাত করেনি । এমনকি ঈমানের কোনো স্পর্শও ওদের মনে লাগেনি । অথচ ওরা দাবী করছে, ‘আমরা হেদায়াতপ্রাপ্ত।' পরের আয়াতে বলা হয়েছে, ‘অতপর যখন আমি তাদের থেকে আমার আযাব প্রত্যাহার করে নিলাম, তখনই তারা অংগীকার ভংগ করতে লাগলো ।' (আয়াত ৫০) জনসাধারণের মনে অনেক সময় অলৌকিক ঘটনা রেখাপাত করতে পারে এবং তাদের প্রতারিত মনে অনেক সময় সত্যের আলো ঝিলিক দিয়েও উঠতে পারে। তাই ফেরাউন তার পূর্ণ শান শওকত ও চাকচিক্যময় পোশাক পরিচ্ছদসহ জনসমক্ষে উপস্থিত হচ্ছে এবং সহজ সরল গণমানুষের মনকে আকৃষ্ট করার জন্যে সেই পদ্থায়ই অবলম্বন করছে, যা যুগে যুগে অহংকারী ও স্বৈরাচারী শাসকগোষ্ঠী তাদের দাসসম প্রজাদের বেলায় করে আসছে। তারা শস্তা জৌলুসপূর্ণ ও চাকচিক্যময় জীবন ধারার মাধ্যমে জনগণকে বোকা বানিয়ে ডেকে বললো...... ৷’ (আয়াত ৫১-৫৩) যিন্লাল ১৮তম ২৯ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।