মানব সত্বার সাথে অন্য যে কোনো বিমূর্ত সত্বার মিলন ঘটতে পারে এবং এটা মূর্ত সত্ত্বার সাথে কোনো মূর্ত সত্ববার মিলনের চেয়েও সহজ । ফেরাউনের শটনা ও জনপণক্কে বোকা বানানোর বকারসাজ্ঞী রসূলুল্লাহ (স.)-এর সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকেরা তীকে নবী হিসেবে মনোনীত করায় আপত্তি উত্থাপন করেছিলো এবং এই পার্থিব জীবনের নশ্বর ও ভ্রান্ত মূল্যবোধগুলো নিয়ে তারা গর্ববোধ করতো । তাই ওপরের আয়াতগুলোতে রসূলকে সান্তনা বাণী শুনানো হয়েছে। এই প্রসঙ্গে এখন মূসা (আ.)-এর সাথে এবং ফেরাউন ও তার পারিষদের কি ঘটনা ঘটেছিলো, সে সম্পর্কে আলোচনা করা হচ্ছে । এই আলোচনায় বলা হয়েছে যে, মন্ধার নেতৃস্থানীয় লোকেরা যেমন ংকারে বশবর্তী হয়ে বলেছিলো, কোরআন কেন দুই জনপদের কোনো প্রধান ব্যক্তির ওপর অবতীর্ণ হলো না?’ অনুরূপভাবে ফেরাউনও তার ধন-শক্তি, জনশক্তি. ও রাজ্যশক্তির অহংকারে বশবর্তী হয়ে বলেছিলো, ‘আমি কি মিসরের সার্বভৌম ক্ষমতার মালিক নই? এই নদীগুলো কি আমার নিম্নদেশে প্রবাহিত হয় না? প্রতিপত্তি এবং পার্থিব ধন সম্পদের জোরে আল্লাহর বান্দা ও রসূল মূসা (আ.)-এর সামনে আত্মগরিমায় ফুলে যেতো । সে বলতো, ‘আমি যে শ্ৰেষ্ঠ সেই ব্যক্তি থেকে, যে নীচ এবং কথা বলতেও সক্ষম নয়’ মঙন্কার নেতৃস্থানীয় লোকেরা যেমনটি বলে ছিলো, তেমনটি ফেরাউনও বলেছিলো। সে বলেছিলো, ‘তাকে কেন স্বর্ণবলয় পরিধান করানো হলো না? অথবা কেন ফেরেশতারা দল বেঁধে তার সংগে আসলো না?’ মনে হয় যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে অথবা একই রেকর্ড পুনরায় বাজানো হচ্ছে। এরপর বলা হয়েছে, প্রতারিত ও বোকা জনগণ ফেরাউনের ডাকে কিভাবে সাড়া দিয়েছিলো এবং বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে মূসা (আ.)-কে তার পালনকর্তার কাছে বিপদ দূর করার জন্যে দোয়া করতে অনুরোধ জানিয়েছিলো। অথচ মূসা (আ.) তাদের সামনে মোজেযাও প্রদর্শন করেছিলেন। এরপর বর্ণনা করা হয়েছে, দাওয়াত ও তাবলীগের সর্বশেষ সুযোগটিও যখন তারা গ্রহণ করেনি তখন তাদেরকে কি ভয়াবহ পরিণতির সন্মুখীন হতে হয়েছিলো। যেমন ‘অতপর যখন আমাকে রাগান্বিত করল, তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে নিমজ্জিত করলাম ৷' কিন্তু পরবর্তী লোকেরা এসব ঘটনা থেকে কোনোই উপদেশ গ্রহণ করেনি। "এই আলোচনার মধ্য দিয়ে একদিকে রেসালাত আদর্শ ও পন্থার অভিন্নৃতা প্রতিভাত হয়ে ওঠে, অপরদিকে সত্যের ডাকের উত্তরে অহংকারী ও স্বৈরাচারীদের চরিত্র, পর্থিব জীবনের তুচ্ছ ও ক্ষণস্থায়ী বিলাস সামগ্রীর প্রতি তাদের গর্ববোধ এবং তাদের স্বভাবচরিত্র ফুটে উঠেছে, যাদেরকে শাসকগোষ্ঠী ও ক্ষমতাসীনরা যুগে যুগে বোকা বানিয়ে এসেছে। আয়াতে বলা হয়েছে, ‘ আমি মূসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে প্রেরণ করেছিলাম, অতপর সে বলেছিলো, আমি বিশ্ব পালনকর্তার রসূল !' (আয়াত ৪৬-৪৭) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।