অুশপ যুপাস্তের সক্কল্লশ মোমেন একই কাফ্েন্লার সদস্য পরের আয়াতে বলা হয়েছে, ‘তোমার পূর্বে আমি যে রসূল প্রেরণ করেছি, তাদেরকে জিজ্ঞেস করো... ৷ (আয়াত 8৫) তাওহীদই হচ্ছে আল্লাহর দ্বীনের একমাত্র ভিত্তি । যুগে যুগে আল্লাহর নবীরা এই তাওহীদের দিকেই মানুষকে আহ্বান করেছেন। তাহলে যারা আল্লাহ তায়ালা ব্যতীত অন্যান্য মনগড়া উপাস্যদের পূজা অর্চনা করে, তারা কিসের ভিত্তিতে এটা করে? এই প্রশ্নটা উত্থাপন করার জন্যে আমি অন্য কোনো উপাস্যকে উপাসনা করার জন্যে সৃষ্টি করেছি কিনা?' এই প্রশ্নের যে অকাট্য উত্তর প্রত্যেক নবী ও রসূলের কাছ থেকে আসবে তা এখানে উহ্য রাখা হয়েছে। এটাও কোরআনের এক অভিনব বর্ণনা ভংগী ৷ মনের মাঝে এর প্রভাব অত্যন্ত গভীর হয়। . লক্ষণীয় যে, রসূলুল্লাহ (স.)-এর মাঝে এবং তার পূর্ববর্তী নবী রসূলদের মাঝে স্থান ও কালের বিরাট ব্যবধান রয়েছে। এর চেয়ে বড় ব্যবধান রয়েছে.জীবন ও মৃত্যুর । কিন্তু এসব ব্যবধান এই শাশ্বত ও চিরন্তন সত্যটির সামনে এসে ঘুচে যায়। সে সত্যটি হচ্ছে রেসালতের অভিন্নৃতা সম্পর্কিত সত্য, যার ভিত্তি হচ্ছে তাওহীদ বা একত্ববাদ। এই সত্যের যখন বহিপ্রকাশ ঘটে, এই সত্য যখন উদ্ভাসিত হয়, তখন স্থান কাল ও জীবন মৃত্যুর ব্যবধানসহ্ সকল প্রাকৃতিক ব্যবধান এখানে দূর হয়ে যায়। এই সত্যের মাঝে এসেই মিশে যায় অতীতের সকল জীবিত ও মৃত মানব সন্তান, যেন তাদের মাঝে রয়েছে কতো দীর্ঘদিনের পরিচয় ও সহযোগিতা । এটাই হচ্ছে পবিত্র কোরআনের সুক্ষ্ম ও বিস্ময়কর বর্ণনা ভংগী ৷ তবে শেষ নবী হযরত মোহাম্মদ (স.) ও তার অন্যান্য নবী-রসূল ভাইদের মাঝে ও তাদের পালনকর্তার মাঝে যেন কোনো অন্তরায়ই থাকে না। কাছেও নয় এবং দূরেরও নয়। তাদের মাঝে সবসময়ই এমন অপার্থিব মুহূর্ত বিরাজ করে যখন সকল বাধা অপসারিত হয়ে যায়, সকল অন্তরায় দূরীভূত হয় এবং পর্দার আড়াল থেকে আদি ও শাশ্বত সত্যটি উদ্ভাসিত হয়ে ওঠে । তখন জীবন, জগত ও সৃষ্টি একাকার হয়ে যায়, এক ও অভিন্ন সত্বারূপে প্রকাশ পায়। সেখানে কালের কোনো ব্যবধান থাকে না, স্থানের ব্যবধান থাকে না এবং থাকে না ত ও অবয়বের ব্যবধান । এই অপার্থিব মুহূর্তেই রসুলূল্লাহ (স.) এ প্রশ্ন করেন এবং তাঁকে উত্তর দেয়া হয়। মেরাজের রাতে প্রশ্বকর্তা ও উত্তরদাতার মাঝে কোনো বাধা থাকে না, কোনো পর্দা থাকে না। এসব ক্ষেত্রে আমরা সাধারণত, আমাদের দৈনন্দিন জীবনে যা প্রত্যক্ষ করি, যা অনুভব করি, তার বাইরে আমাদের কিছু চিন্তা করা সম্ভব হয় না। সচরাচর যা ঘটছে বা দৃষ্টিগোচর হচ্ছে, তাই একমাত্র সত্য নয়। আসলে আমরা এই সৃষ্টিজগত সম্পর্কে কেবল ততোটুকুই জানতে পারি ও অনুভব করতে পারি যতোট্ুকু দৃশ্যমান অথবা যতোটুকু প্রভাব আকারে বিরাজমান । আর এতোটুকুও কেবল তখন জানতে পারি যখন এই সৃষ্টিজগতের মাঝে ক্রিয়াশীল নিয়মের কোনো অংশের সাথে পরিচিত হতে পারি। এ ছাড়া স্বয়ং আমাদের অস্তিত্বেরে মাঝে, আমাদের পঞ্চইন্দ্রিয়ের মাঝে এবং এই পঞ্চইন্স্রিয়ের মাধ্যমে আমরা যা অনুভব করি তার মাঝেও আড়াল রয়েছে। যে মুহূর্তে আত্মা এ সকল বাধা ও অন্তরায় থেকে মুক্ত হতে পারে কেবল তখনই বিমূর্ত Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।