‘অতএব তোমার প্রতি যে ওহী নাযিল করা হয়েছে, তা দৃঢ়ভাবে অবলম্বন করো। নিসন্দেহে তুমি সরলপথে রয়েছো।' (আয়াত ৪৩) অর্থাৎ তুমি যে পথে আছো, তার ওপর স্থির থাকো । সেই পথেই চলতে থাকো । তোমার সাথে কে চললো আর না চললো, সেদিকে খেয়াল করার দরকার নেই । শাস্তচিত্তে তোমার পথে তুমি চলতে থাকো । কারণ তুমি সঠিক পথেই চলছো। এই পথ সোজা ও সরল । এই পথে চললে তুমি দিকহারা হবে না, লক্ষ্যবস্তু থেকে বিচ্যুত হবে না। এই বিশ্বাস ও আদর্শের সম্পর্ক হচ্ছে মহাসত্যের সাথে এবং এই আকিদা বিশ্বাস সেই শাশ্বত নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ যার ওপর ভিত্তি করে এই জগত টিকে আছে । সেই শাশ্বত নিয়ম যেমন সরল, তেমনি সরল এই আকিদা বিশ্বাসও, তাই উভয়ের মাঝে বিভেদ নেই, বিচ্ছেদ নেই। আর তাই এই আকিদা বিশ্বাসের ধারককে এই সৃষ্টিজগতের স্রষ্টার পথে পরিচালিত করে। আর এই চলার পথে সে স্থিরতা ও অবিচলতা লাভ করে। এই বাস্তব সত্যটি প্রকাশ করে আল্লাহ তায়ালা একদিকে তার রসূলের মনে সাহস জোগাচ্ছেন, অপরদিকে সেই সকল বান্দাদের মনেও সাহস জোগাচ্ছেন যারা রসূলের পরে দাওয়াত ও তবলীগের দায়িত্ব আঞ্জাম দেবে। ফলে চলার পথে তারা বিপথগামীদের কোনো চক্রান্তেই বিভ্রান্ত হবেনা । এরপর বলা হচ্ছে, ‘এটা তোমার ও তোমার জাতির জন্যে স্বরণিকা এবং শীঘ্রই তোমরা জিজ্ঞাসিত হবে৷’ (আয়াত 88) এই আয়াতের দুটো ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা হচ্ছে, এই কোরআন তোমার জন্যে ও তোমার জাতির জন্যে উপদেশস্বরূপ । পরকালে তোমাদেরকে সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন কোনো ওযর আপত্তি চলবে না । দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, এই কোরআন তোমার ও তোমার জাতিকে চিরস্মরণীয় করে রাখবে । দেখা গেছে বাস্তবে তাই ঘটেছে। আর সে কারণেই লক্ষ লক্ষ কঠে রসূলুল্লাহ (স.)-এর দরূদ সালাম ধ্বনিত হয়। প্রায় দেড় হাজার বছরের ও বেশী ধরে তার অসংখ্য ভক্ত ও অনুরক্তরা তাঁর পবিত্র নাম স্মরণ করে চলেছে। কেয়ামত পৰ্যন্ত তারা তাদের প্রিয় নবীর নাম স্মরণ করতে থাকবে । আর তীর জাতি ইসলামের পূর্বে একটা অজ্ঞাত ও অখ্যাত জাতি ছিলো। আর যখন থেকে তারা এই কোরআনকে আঁকড়ে ধরেছিলো তখন থেকে তারা মানব ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। এই কোরআনের বদৌলতে গোটা বিশ্বে তাদের নাম ছড়িয়ে পড়ে এবং যতোদিন তারা এই কোরআনকে নিজেদের চলার পথে দিকনির্দেশক হিসেবে দেখতে থাকে ততোদিন পর্যন্ত গোটা পৃথিবী তাদের বাধ্য ছিলো, তাদের করায়ত্ত ছিলো । আর যখন থেকে তারা এই কোরআনকে পরিত্যাগ করেছে, তখন থেকে পৃথিবীও তাদেরকে ভুলে গিয়েছে ও হীন মনে করছে । তাদেরকে নেতৃত্বের সারি থেকে টেনে এনে পেছনের সারিতে দাড় করিয়ে দিয়েছে। এটা একটা বিরাট দায়িত্ব । এই দায়িত্ব সম্পর্কে উম্মতকে কৈফিয়ত দিতে হবে। কারণ, এই কাফেলাকে পথ দেখানোর দায়িত্ব তাদের ওপর অর্পণ করেছিলেন। অথচ তারা এই দায়িত্ব থেকে সরে দাড়িয়েছে। কাজেই তাদেরকে সেই ব্যাপারে কৈফিয়ত দিতে হবে। এই শেষোক্ত ব্যাখ্যাটি অধিকতর ব্যাপক ও অর্থবহ । তাই আমার আলোচনার প্রাধান্য এদিকে বেশী । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।