এটাই আল্লাহর বিধান । এই বিধানের দাবী হচ্ছে এই যে, মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে পড়বে তখন শয়তানকে নিজের সহচর হিসেবে পাবে। সারাক্ষণ এই শয়তান তার সাথে থাকবে, তাকে কুমন্ত্রণা দেবে, মন্দকে তার সামনে সুন্দর করে উপস্থাপন করবে আলোচ্য আয়াতে একটা সাধারণ নিয়ম হিসেবে এই সত্যটিকে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ যখনই আল্লাহর স্মরণের ক্ষেত্রে গাফলতি বা গওুঁদাসীন্য প্রকাশ পাবে তখনই অনিবার্য ফল স্বরূপ শয়তানের সাহচর্য্য ভাগ্যে জুটবে ৷ এটা আল্লাহর ফয়সালা । | অসৎ সংগী হিসেবে শয়তান যখন কারও সাথে ছায়ার মতো লেগে থাকবে তখন তাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নেবে। অথচ সে মনে করবে সে সঠিক পথেই আছে। বলা হচ্ছে, ‘শয়তানরাই মানুষকে সৎপথ থেকে ফিরিয়ে রাখে, আর মানুষ মনে করে, তারা সৎপথে রয়েছে৷’ (আয়াত ৩৭) F শয়তান তার সংগীর সাথে কি ঘৃণ্য আচরণ করছে। তাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে আনছে আবার তাকে অজ্ঞতা ও ভ্রষ্টতার মাঝে ডুবিয়ে রাখছে যেন সে তার ভুল বুঝতে পেরে পুনরায় সঠিক পথে ফিরে না আসতে পারে। তার মনে এই ধারণা দিচ্ছে যে, সে সঠিক পথে এবং কাংখিত লক্ষ্যেই ছুটে চলছে। ফলে ভুলপথে চলতে চলতে এক সময় সে দুঃখজনক পরিণতির সম্মুখীন হবে অথচ সে বুঝতেও পারবে না। আলোচ্য আয়াতে ঘটমান বর্তমান ক্রিয়াপদ ব্যবহার করে বলা হয়েছে, ‘তাদেরকে সৎপথ ৷" তারা মনে করে' ......ইত্যাদি। এর দ্বারা বুঝানো হচ্ছে যে, শয়তানের এই ক্রিয়াকান্ড এখনও অব্যাহত চলছে যা অন্যরা দেখছে । কিন্তু যারা শয়তানের জালে আটকা পড়ে ভুলপথে চলছে কেবল তারা ব্যাপারটা বুঝতে পারছে না । কিন্তু যখন এই ভুলের পরিণতি হঠাৎ করেই সামনে আসবে তখন তাদের করার আর কিছুই থাকবে না। তাই বলা হচ্ছে, ‘অবশেষে যখন সে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে ' (আয়াত ৩৮) আর এভাবেই আমরা এক নিমিষে ইহজগতের দৃশ্য থেকে পরকালের দৃশ্যে চলে আসলাম । হইজগতের দৃশ্যের এখানেই সমাপ্তি ঘটছে। এখানে আমরা নতুন দৃশ্য দেখতে পাচ্ছি। এই দৃশ্যে সেই অন্ধ ও গাফেল ব্যক্তির শেষ পরিণতি দেখতে পাচ্ছি। এখানে এসে হঠাৎ করেই তার অন্ধত্ ঘুচে যায়। এখন সে তার অসৎ সংগীকে দিব্যি দেখতে পাচ্ছে, যে তাকে ভুল পথে চালিয়ে বলেছিলো যে, সে ঠিক পথেই চালাচ্ছে, যে তার মন্দ কাজকে সুন্দর ও মোহনীয় রূপে দেখিয়েছিলো আর এভাবেই সে তাকে ধ্বংসের সামনে এনে দাড় করিয়ে দিয়েছে। অথচ সারাপথ সে তাকে শান্তির বাণী শুনিয়েছে। সে অত্যন্ত রাগের চোখে তাকিয়ে সেই অসৎ সংগীকে লক্ষ্য করে বলবে, ‘হায়! আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্্ থাকতো ।' অর্থাৎ আমাদের মাঝে যদি কোনো সাক্ষাতই না ঘটতো। এরপর সে তার সংগীকে ‘কত হীন সংগী’ বলে মন্তব্য করে। তার এই মন্তব্য পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এই দৃশ্যের যবনিকা পতনের মুহুর্তে নেপথ্য থেকে উভয়ের জন্যে যে হতাশাব্যঞ্জক মন্তব্য শুনতে পাচ্ছি তা হলো, ‘তোমরা যখন যুলুম .করছিলে, তখন আজকের তোমাদের সবাইকেই আযাবে শরীক হতে হবে, আজ কিছুই কোনো কাজে আসবে না৷’ (আয়াত ৩৯) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।