তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৷ (আয়াত ১, ২ ও ৩) এই সূরা থেকে শুরু হয়েছে হা-মীম দিয়ে আরম্ভ করা সাতটা সূরা । এগুলোর মধ্যে একটা সূরায় হা-মীমের পর 'আইন-সীন-কাফ'’ও যুক্ত হয়েছে। বিভিন্ন সূরার প্রথমে এ ধরনের বিচ্ছিন্ন বর্ণমালার ব্যবহারের তাৎপর্য সম্পর্কে ইতিপূর্বে আলোচনা হয়েছে। এ দ্বারা বুঝানো হয়েছে যে, এই কোরআন এসব বর্ণমালা দিয়েই রচিত হয়েছে, তথাপি এ বর্ণমালা দিয়ে মোশরেকরা এ ধরনের কেতাব রচনা করতে পারে না। অথচ এসব বর্ণমালা তাদেরই ভাষার বর্ণমালা, এগুলো দিয়ে তারা কথা বলে ও লেখে এগুলো তাদের কাছে সুপরিচিত এবং এগুলোর প্রয়োগ ও ব্যবহার তাদের কাছে খুবই সহজ । এর অব্যবহিত পরই কেতাব নাযিল করার বিষয়টার উল্লেখ করা হয়েছে। আকীদা বিশ্বাস | সংক্রান্ত আলোচনার পর্যায়ে মক্কী সূরাগুলোতে যে তত্ব্টা বারবার বিশ্লেষণ করা হয়ে থাকে, এটা তার মধ্যে অন্যতম । আহ্ন্নাহর জন্যে সৎরক্কিত নাম ও তাত্ব ক্ষমতা ‘মৃহাপরাক্রান্ত ও মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এ কেতাব নাযিল হয়েছে।' এখানে কেতাব সংক্রান্ত বিষয়টা এতেোটুকুই উল্লেখ করা হয়েছে। এরপরই প্রসংগ পাল্টে এই কেতাব নাযিলকারী মহান আল্লাহর কিছু গুণাবলীর বর্ণনা দেয়া হয়েছে, (আয়াত ৩) এই গুণগুলো হচ্ছে শক্তি ও পরাক্রম, জ্ঞান, গুনাহ মাফ করা, তাওবা গ্রহণ করা, কঠিন শাস্তি দান, অনুগ্রহ ও পুরস্কার দান, প্রভুত্বের একত্্‌ এবং শেষপরিণতি ও কর্মফল স্থলের একত্ব । সূরার সবকটা আলোচ্য বিষয় এই গুণাবলীর সাথেই সংশ্লিষ্ট । এই গুণাবলী সূরার শুরুতেই এতো প্রভাবশালী ভংপীতে উল্লেখিত হয়েছে যে, তাতে স্থীতিশীলতার আভাস পাওয়া যায়। মহান আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে নিজের এমন গুণাবলীর পরিচয় দেন, যা তাদের জীবনে ও অস্তিত্বে প্রভাব বিস্তার করে, যা তাদের হৃদয় ও ভাবাবেগকে স্পর্শ করে, যা তাদের আশা ও অভিলাষকে জাগিয়ে তোলে, আবার তাদের মনে ভয় ভীতিরও সঞ্চার করে এবং তাদেরকে এরূপ ধারণা দেয় যে, তারা আল্লাহরই মুঠোর মধ্যে রয়েছে। সেখান থেকে তাদের পালানোর কোনো উপায় থাকে না। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য গুণাবলী হলো, আল-আধীয : মহাশক্তিধর, মহাপরাক্রমশালী, যিনি শুধু বিজয়ী হন, কখনো পরাজিত হন না, যিনি নিরংকুশ ক্ষমতার অধিকারী, কেউ তার ওপর ক্ষমতা লাভ করে না এবং কেউ তার ওপর নিয়ন্ত্রণ লাভ করে না। আল আলীম : মহাজ্ঞানী, যিনি গভীর জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে গোটা বিশ্বজগতকে পরিচালিত করেন। কোনো কিছু তার আগোচরে ও অজানা থাকে না। গাফেরুয্‌ যাম্বে : পাপ ক্ষমাকারী। কেননা তিনি জানেন, কারা ক্ষমা পাওয়ার যোগ্য । কাবেলুত তাওবে : তাওবা কবুলকারী, তাদেরকে নিজের নিরাপদ আশ্রয়ে আশ্রয় দেন এবং তাদের জন্যে তার দরজা খুলে দেন। শাদীদুল একাবে : কঠিন শাস্তি দাতা, যিনি সেইসব অহংকারীদেরকে নিপাত করেন এবং সেইসব বিদ্রোহীরেকে শাস্তি দেন, যারা তাওবা ও ক্ষমা প্রার্থনা করে না। যিত তাওলে : বিপুল বিত্তশালী, যিনি তার বান্দাদেরকে পুরস্কৃত করেন, সৎকাজের বহুগুণ বেশী প্রতিদান দেন এবং বিনা হিসাবে তাদের দান করেন। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।