এভাবেই পবিত্র কোরআন প্রতিটি বিষয়ের প্রকৃত অবস্থা বর্ণনা করে এবং এর যথার্থ স্থান নির্ণয় করে দেয়। সাথে সাথে ইহকাল ও পরকালে মানুষের প্রাপ্য জীবিকা বন্টনের আল্লাহর বিধানের স্বরূপ কি, তার ব্যাখ্যা প্রদান করে এবং আল্লাহর কাছে চিরস্তন মূল্যবোধ কোনটি, তার পরিচয় তুলে ধরে। যারা মোহাম্মদ (স.)-এর রেসালতের ব্যাপারে আপত্তি করে এবং যারা ক্ষমতাধর ও প্রভাবশালীদেরকে ভক্তি করে তাদের উপযুক্ত জবাব দিতে গিয়ে পবিত্র কোরআন এসব বক্তব্য তুলে ধরেছে। আলোচ্য আয়াত আমাদের সামনে এমন কিছু মৌলিক নীতি এবং চিরন্তন বাস্তব সত্য তুলে ধরছে যা স্থিতিশীল ও অপরিবর্তনশীল, যা জীবনের বিবর্তন, ব্যবস্থার তারতম্য, মতবাদের বিভিন্নতা এবং পরিবেশের বৈচিত্র্যের কারণে প্রভাবিত হয় না৷ তাই বলা যায়, জীবনের এমন কিছু নিয়মনীতি আছে যা স্থিতিশীল, যাকে কেন্দ্ৰ করে জীবন আবর্তিত হয়। গতিশীল হয়, তবে জীবনকে তার নিজস্ব সীমারেখা থেকে বিচ্যুত করে না । যারা পরিবর্তনশীল জগত ও পরিবেশের কারণে চিরন্তন বাস্তবতা সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করতে অক্ষম, তারা কখনও এই আল্লাহর বিধানের স্বরূপ উপলব্ধি করতে পারে না, যা জীবনের মূল কাঠামোতে এবং জীবনের বিভিন্ন স্তরে স্থিতিশীলতা ও পরিবর্তনশীলতার মাঝে সমন্বয় সাধন করে। তারা মনে করে, সব কিছুই পরিবর্তনশীল ও গতিশীল । স্থিতিশীল বলতে এখানে কিছু নেই, অব্যাহত বিবর্তন ধারাই হচ্ছে তাদের কাছে চিরন্তন সত্য । কিন্তু যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, তারা মনে করে জীবন ও জগতের প্রতিটি স্তরে এবং প্রতিটি দিকে স্থিতিশীলতা ও গতিশীলতা সম্পর্কে আল্লাহ তায়ালা যে সত্যটি উচ্চারণ করেছেন, তাই সত্য এবং তাই বাস্তব। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে, মানুষের জীবন ও জীবিকার মাঝে যে বৈষম্য দেখতে পাই তা স্থিতিশীল । অপরদিকে এই বৈষম্যের যে অনুপাত ও কারণ বিভিন্ন সমাজ ও সমাজ ব্যবস্থায় দেখতে পাই তা পরিবর্তনশীল । স্থিতিশীলতা ও গতিশীলতার প্রমাণ এই উদাহরণ ছাড়া আরও অনেক আছে। শযফ়তানক্কে যশ্খন মানুষের সহচর ব্ানিযফ্নে দেয়া হয় যখন স্পষ্ট করে জানিয়ে দেয়া হলো ঘে, দুনিয়ার ধন-সম্পদ ওবিলাস সামগ্রী আল্লাহর কাছে মর্যাদাহীন এবং কোনো অসৎ ও পাপী লোক এসবের মালিকানা শ্রাভ করলে তা দ্বারা তার মর্যাদা ও কৃতিত্ব প্রমাণিত হয় না, তখন সাথে সাথে সেসব লোকদের পরিণতি কিভাবে ভালো হতে পারে যারা আল্লাহর অবাধ্যাচরণ করা সত্তেও এবং যেকের থেকে গাফেল থাকা সত্তেও এসব ধন সম্পদের অধিকারী হয়, ভোগ বিলাসিতাপূর্ণ জীবনের অধিকারী হয়। এদের সম্পর্কে বলা হচ্ছে, ‘যে ব্যক্তি দয়াময় আল্লাহ্র স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে এক শয়তান ৷" (আয়াত ৩৬-৩৯) আরবী ভাষায় ‘আশা’ চোখের এক ধরনের রোগকে বলা হয়। যার ফলে মানুষ সূর্যের তী্ষ আলো সহ্য করতে পারে না। এর ফলে মানুষ রাতের অন্ধকারেও দেখতে পায় না। এদেরকে রাতকানা বলা হয়। এখানে এই শব্দ দ্বারা মানুষের বাহ্যিক দৃষ্টি ও অন্তরদৃষ্টি উভয়টির বৈকল্যের অবস্থা বুঝানো হয়েছে। ফলে এ জাতীয় মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়, আল্লাহর অস্তিত্ব ও তীর খবরদারীর বিষয়টি মনেপ্রাণে অনুভব করতে পারে না। তাই বলা হচ্ছে, ‘যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে এক শয়তান Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।