তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এই পার্থিব জগতের ধন সম্পদ আল্লাহর কাছে এতোই তুচ্ছ ও নগন্য যে, তিনি একজন কাফেরকেও তা অঢেল পরিমাণে দিয়ে থাকেন। উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরীক্ষা করা । সেই সম্পর্কে বলা হচ্ছে, ‘যদি মানুষের এক মতাবলম্বী হয়ে যাওয়ার আশংকা না থাকতো (আয়াত ৩৩-৩৫) দুনিয়ার ধন দৌলত ও ভোগ বিলাসিতার প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। এটা মানবিক দুর্বলতা, এই দুর্বলতার কথা আল্লাহ তায়ালা জানেন। তিনি ভালো করেই জানেন, এই ধন দৌলত | ও ভোগ বিলাসিতা অনেক ক্ষেত্রে মানুষকে পরীক্ষায় ফেলে দেয় এবং ঈমানের পথে অন্তরায় হয়ে দাড়ায় । যদি এমন আশংকা না থাকতো, তাহলে আল্লাহ্‌ তায়ালা কাফেরদেরকে এমন অষ্টালিকা দান করতেন যার ছাদ হতো রূপার, সিঁড়িগুলো হতে স্বর্ণের, যার অসংখ্য দরজা থাকতো এবং হেলান দিয়ে বসার জন্যে স্বর্ণখচিত বাহারী পালংক থাকতো । অর্থাৎ স্বর্ণ, রৌপ্য এবং জাগতিক বিলাস সামগ্রী আল্লাহর কাছে এতোই তুচ্ছ ও নগণ্য যে, তিনি একজন কাফেরকেও এসব দিতে পারেন। কারণ, | ‘এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র ৷’ অর্থাৎ এসব হচ্ছে নিতান্তই ক্ষণস্থায়ী । এর স্থায়িত্ব পার্থিব জীবন পর্যন্তই সীমাবদ্ধ । তাই এসব পার্থিব জীবনের জন্যেই মানায় । অপরদিকে পরকালীন জীবনের সুখ শান্তি হচ্ছে কেবল তাদের জন্যেই, যারা আল্লাহকে ভয় করে চলে । এই আল্লাহভীতির জন্যেই পরকালে তারা সন্মান পাবে, মর্যাদা পাবে। আল্লাহ তায়ালা তাদের জন্যে এই সম্মান ও মর্যাদা পরকালের জন্যে সঞ্চয় করে রাখছেন, যা হবে চিরস্থায়ী ও অধিকতর মূল্যবান । তাদের এই মর্যাদা কাফেরদের মান মর্যাদার তুলনায় উর্ধের ও অনেকটা স্বাতন্ত্যমন্ডিত। কারণ কাফেরদেরকে আল্লাহ্‌ তায়ালা দুনিয়াতে সেসব তুচ্ছ ও মূল্যহীন সামগ্রী দান করেন যা তিনি অন্যান্য প্রাণীকেও দান করে থাকেন। দুনিয়ায় ধন দৌলত, ভোগ বিলাসিতা ও জৌলুস অনেকের কাছেই আকর্ষণীয় বলে মনে হয় । এর ফলে তারা পরীক্ষার সম্মুখীন হয়। বিশেষ করে যখন তারা দেখে, পাপীরা এসব ভোগ করছে, আর. সতলোকেরা এসব থেকে বঞ্চিত রয়েছে, অথবা যখন দেখে, সৎ লোকেরা অভাব অনটন ও দুঃখ কষ্টে জীবন যাপন করছে, আর অসৎ ও পাপী-তাপী লোকেরা ধন দৌলত, ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির মালিক বনে আছে । আল্লাহ তায়ালা জানেন, এসব বিষয় মানুষের মনে নানা অশুভ প্রভাবের সৃষ্টি করে৷ তাই তিনি মানুষকে জানিয়ে দিচ্ছেন যে, এসব মূল্যহীন ও মর্যাদহীন; এসব তুচ্ছ ও নগন্য । অপরদিকে পরকালে সতৎলোকদের জন্যে যা কিছু রাখা আছে তা অত্যন্ত মূল্যবান ও মর্যাদাপূর্ণ । এই প্রকৃত ও বাস্তব অবস্থা জানার পর মোমেনদের অন্তর আল্লাহ্‌ তায়ালার ফয়সালায় সন্তুষ্ট থাকে এবং সৎ ও অসৎ লোকদের জন্যে তিনি যা পছন্দ করে রেখেছেন, সে ব্যাপারেও তাদের অন্তর আশ্বস্ত হয়। এই পার্থিব জগতের ধন সম্পদ থেকে বঞ্চিত একজন মানুষকে আল্লাহ তায়ালা নবী হিসেবে মনোনীত করেছেন বলে যারা অভিযোগ করতো, যারা ধন সম্পদ ও পদের ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ণয় করতো, তারা এসব আয়াতের মাধ্যমে জানতে পারছে যে, পার্থিব জীবনের ধন সম্পদ ও বিলাস সামগ্রী কতো তুচ্ছ ও নগন্য, তাই সেগুলো এমন লোকদেরকেও দেয়া হয়েছে '| যারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ও ঘৃণ্য । এর দ্বারা প্রমাণিত হয়, পার্থিব ধন দৌলত আল্লাহর সন্তুষ্টি ও পছন্দের পরিচয় বহন করেনা । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।